Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

দেশ

স্কোয়াশে ভারতের নতুন গর্ব, চেক ওপেনের মুকুট উঠল ভেলাভানের মাথায়

সঞ্জয় মিত্র : প্রতিপক্ষের র‍্যাকেট থেকে বল ছুটে আসছে দ্রুত গতিতে। কোর্টের চার দেওয়ালের মধ্যে চলছে স্নায়ুর লড়াই। আর সেই লড়াইয়েই শেষ হাসি হাসলেন ভারতের ভেলাভান সেন্টিলকুমার। দুরন্ত পারফরম্যান্সের সুবাদে চেক ওপেন স্কোয়াশ প্রতিযোগিতার খেতাব জিতে নিলেন ২৮ বছরের এই ভারতীয় তারকা।চেক প্রজাতন্ত্রের ব্রনো শহরে আয়োজিত ৩৫ হাজার মার্কিন ডলারের পিএসএ চেক ওপেনের ফাইনালে ভেলাভানের সামনে ছিলেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই স্কটল্যান্ডের গ্রেগ লোবান। বিশ্ব ক্রমতালিকায় ৩১ নম্বরে থাকা লোবানকে চার গেমের লড়াইয়ে পরাস্ত করেন বিশ্ব ক্রমতালিকায় ৪২ নম্বরে…

কোরিয়ার জালে আট গোলের ঝড়, ভারত বুঝিয়ে দিল, হকির রাজা এখনও তারাই

সঞ্জয় মিত্র :জলন্ধর: এ যেন গোলের উৎসব। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের দাপটের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করল দক্ষিণ কোরিয়া। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোরিয়াকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের অপ্রতিরোধ্য মেজাজ আরও একবার বুঝিয়ে দিল পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। শুধু জয় নয়, প্রতিপক্ষকে একটিও গোল করতে না দিয়ে মাঠ ছাড়ল হরমনপ্রীত সিংয়ের দল।প্রথম কোয়ার্টারেই তিন গোলের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের হাতে তুলে নেয় ভারত। কোরিয়া পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ভারতীয় রক্ষণভাগের দৃঢ়তায় বারবার আটকে যায় তাদের…

মোদিকে রাহুলের হুঙ্কার, বিদেশি সাহায্যের হিসাব দিন, সাহস থাকলে মুখোমুখি বসুন

রাজনন্দিনী ঘোষ : নয়াদিল্লি: বিদেশি শক্তির মদতে দেশকে অস্থির করার অভিযোগ ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হল। বিরোধীদের বিরুদ্ধে বিদেশি মদতের অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী। এবার সেই অভিযোগের পাল্টা জবাব দিতে গিয়ে মোদিকেই প্রকাশ্য বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাহুল। শুধু তাই নয়, বিদেশি সাহায্য নিয়েই মোদি প্রধানমন্ত্রী হয়েছেন এবং এখনও সেই সাহায্যের উপর নির্ভর করেই ক্ষমতায় রয়েছেন বলে বিস্ফোরক অভিযোগ করেছেন কংগ্রেস নেতা।সোমবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে…

স্টিক হাতে অধিনায়ক, গোলের বন্যায় বিধ্বস্ত মালয়েশিয়া,হরমনপ্রীতের হ্যাটট্রিকে ভারতের জয়জয়কার

সঞ্জয় মিত্র : জলন্ধর : অধিনায়কের স্টিকেই যেন গোলের বৃষ্টি! হরমনপ্রীত সিংয়ের দুরন্ত হ্যাটট্রিকের সুবাদে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মালয়েশিয়াকে ৪-২ গোলে হারাল ভারত। রবিবারের এই জয়ের সঙ্গে টুর্নামেন্টে টানা চতুর্থ জয় তুলে নিয়ে নিজেদের দাপট আরও একবার বুঝিয়ে দিল গতবারের চ্যাম্পিয়নরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। খেলার তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে নিখুঁত ড্র্যাগ ফ্লিকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। তবে ভারতের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের ২৫ মিনিটে আকিমুল্লাহ…

আজকের সাফল্যের বীজ বুনেছিলেন তাঁরাই, মহিলা ক্রিকেটের প্রথম একাদশকে স্মরণ

সঞ্জয় মিত্র - একটা সময় ছিল, ক্রিকেট মানেই পুরুষদের খেলা। বাইশ গজে ব্যাট-বলের লড়াইয়ে মহিলাদের উপস্থিতি তখনও সমাজের বড় অংশের কাছে ছিল বিস্ময়ের বিষয়। মেয়েরা ক্রিকেট খেলবে, হাতে তুলে নেবে শক্ত চামড়ার বল, ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে অনুশীলন করবে, এই ভাবনাটুকুও সহজে মেনে নিতে পারেনি সমাজ। কিন্তু সময়ের অপেক্ষা না করে কয়েকজন নারী নিজেরাই সময় বদলানোর লড়াইয়ে নেমেছিলেন। আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে, ১৯৭৬ সালের ৩১ অক্টোবর, সেই লড়াই পেল আন্তর্জাতিক স্বীকৃতির এক ঐতিহাসিক মঞ্চ।বেঙ্গালুরুর তৎকালীন কেএসসিএ স্টেডিয়াম, আজকের এম…

জাপানের রক্ষণে শেষ কোয়ার্টারে ভারতীয় তাণ্ডব, জয়ের হ্যাটট্রিক নিশ্চিত করল টিম ইন্ডিয়া

সঞ্জয় মিত্র : জলন্ধর: মাঠে লড়াই তখনও সমানে সমানে। একের পর এক আক্রমণ তৈরি করেও গোলের মুখ খুলতে পারছিল না ভারত। জাপানের জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল ভারতীয় আক্রমণ। কিন্তু তাতেও মাথা ঠান্ডা রাখতে পেরেছিল হরমনপ্রীত সিংয়ের দল। আর সেই ধৈর্যেরই পুরস্কার মিলল শেষ কোয়ার্টারে। পরপর তিনটি গোল করে জাপানকে ৪-১ ব্যবধানে হারিয়ে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টানা তৃতীয় জয় তুলে নিল ভারত।ম্যাচের শুরুটা অবশ্য ভারতের পক্ষেই ছিল। ১১ মিনিটে অভিষেক নৈনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ১৫০তম ম্যাচে…

মেয়ের গলায় বিশ্বজয়ের সোনা, পূরণ হল প্রয়াত বাবার স্বপ্ন

সঞ্জয় মিত্র : কুস্তির মঞ্চে প্রতিপক্ষকে হারিয়ে ইতিহাস গড়েছেন তিনি। কিন্তু সোনা জয়ের পর মনীষা ভানওয়ালার উদ্‌যাপনের মুহূর্তটি যেন সব হিসাবের ঊর্ধ্বে। গলায় পদক ঝুলিয়ে নয়, বরং বাবা-মায়ের ছবি ছাপানো একটি সাদা টি-শার্ট তুলে ধরে গোটা বিশ্বকে নিজের সাফল্যের নেপথ্যের গল্প শুনিয়েছেন হরিয়ানার এই কুস্তিগির। সেই ছবির মধ্যে ছিল হার না মানা লড়াই, পরিবারের ভালোবাসা আর প্রয়াত বাবাকে দেওয়া এক নীরব প্রতিশ্রুতি।ভারতীয় কুস্তির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছেন ২৯ বছরের মনীষা। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের মহিলাদের ৫৯ কেজি বিভাগে সোনা জিতে…

জ্ঞানেশ্বরীর লড়াই, চানুর বিদায়,বিশ্ব ভারোত্তোলনে ধাক্কা ভারতের

সঞ্জয় মিত্র :বিশ্বমঞ্চে একদিকে লড়াই করে নজর কাড়লেন জ্ঞানেশ্বরী যাদব, অন্যদিকে চোটের কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হল ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানুকে। চিনের নিংবোতে চলতি বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫৩ কেজি বিভাগে অষ্টম স্থানে শেষ করলেন কমনওয়েলথ গেমসে রুপোজয়ী জ্ঞানেশ্বরী। অন্যদিকে, পিঠের সমস্যার কারণে প্রতিযোগিতায় নামার আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অলিম্পিক পদকজয়ী চানু। ফলে ভারতের শিবিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল।ছত্তিশগড়ের ২৩ বছরের ভারোত্তোলক জ্ঞানেশ্বরী মোট ১৯৮ কেজি ওজন তুলে গ্রুপ…

শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে হার, হন্ডুরাসের কাছে থামল ভারতের দৌড়

(বাকু) - আজারবাইজানের বাকুতে স্বপ্নভঙ্গ ভারতের অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল আজারবাইজান ২০২৬-এর রাউন্ড অফ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হন্ডুরাসের কাছে ২-১ গোলে পরাজিত হল ভারতের খুদে ফুটবলাররা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর হতাশা নেমে আসে ভারতীয় শিবিরে। লড়াই করে সমতায় ফিরেও শেষ পর্যন্ত হার এড়াতে পারল না ব্লু কোল্টসরা।ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। হন্ডুরাস প্রথমার্ধে গোল করে এগিয়ে যাওয়ায় চাপে পড়ে ভারত। প্রতিপক্ষের আক্রমণ সামলানোর পাশাপাশি ম্যাচে ফেরার চেষ্টা…

তিন এশিয়ান সোনাজয়ী নীরজের আকস্মিক মৃত্যু, শোকস্তব্ধ প্যারা ক্রীড়ামহল

নিজস্ব সংবাদদাতা :ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সে নক্ষত্রপতন, প্রয়াত তিনবারের এশিয়ান প্যারা গেমস সোনাজয়ী নীরজ যাদব। ৪২ বছর বয়সি এই অ্যাথলিটের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়ামহলে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে দিল্লিতে নিজের ফ্ল্যাটে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হচ্ছে।  ঘটনাটি ঘিরে তদন্তের পাশাপাশি তাঁর মৃত্যুর পরিস্থিতি নিয়েও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।শৈশব থেকেই প্রতিকূলতার সঙ্গে লড়াই ছিল নীরজের জীবনের সঙ্গী। মাত্র সাত বছর বয়সে পোলিওজনিত শারীরিক প্রতিবন্ধকতার মুখে…

হার্দিকের বিকল্প ৩ তারকা, গম্ভীরের মাস্টারপ্ল্যান

সঞ্জয় মিত্র : ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরেই বড় তারকাদের ঘিরে আবর্তিত হয়েছে প্রত্যাশা। গুরুত্বপূর্ণ ম্যাচে কোনও ব্যাটার ব্যর্থ হলে কিংবা বোলার ছন্দ হারালে দলের উপর চাপ বেড়েছে কয়েক গুণ। কিন্তু আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে শুধু কয়েক জন তারকার উপর নির্ভর করে সাফল্য ধরে রাখা কঠিন। একজন ব্যর্থ হলে অন্যদের দায়িত্ব নিতে হবে, একজন অনুপস্থিত থাকলে বাকিদের মিলেই সামলাতে হবে তাঁর ঘাটতি। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের টি-টোয়েন্টি ভাবনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে এই দলগত দায়িত্ববোধ।২০২৪ সালের জুলাইয়ে ভারতীয় দলের…

শুরুতেই চ্যাম্পিয়নের মেজাজ, বাংলাদেশকে ১৩-০ গোলে হারাল ভারত

সঞ্জয় মিত্র -{জলন্ধর} এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত সূচনা করল ভারতীয় পুরুষ হকি দল। মঙ্গলবার জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ১৩-০ গোলের বিশাল জয় তুলে নিলেন হরমনপ্রীত সিংরা। শুরু থেকেই আক্রমণাত্মক হকি, নিখুঁত পাস এবং প্রতিপক্ষের রক্ষণে লাগাতার চাপ তৈরি করে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ভারত।ম্যাচের শুরুতেই গোলের মুখ খোলে ভারত। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। পরের মিনিটেই ব্যবধান…

টি-টোয়েন্টিতে ভারতের দাপট, নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয়

ওয়েলিংটন- ব্যাট হাতে ঝড় তুলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারত। আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করল টিম ইন্ডিয়া। ভারতীয় ব্যাটারদের বিধ্বংসী মেজাজে কার্যত দিশেহারা হয়ে পড়ে কিউয়ি বোলিং বিভাগ।প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে নিউজিল্যান্ড। দলের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ড্যারিল মিচেল। মাত্র ৫২ বলে ৮৯ রানে অপরাজিত থেকে ভারতীয় বোলারদের উপর চাপ…

গোলে গোলে টক্কর, রুদ্ধশ্বাস ম্যাচে বাহরিনকে কুপোকাত করল ভারতের খুদেরা

সঞ্জয় মিত্র : (বাকু)- আক্রমণে ঝলক, রক্ষণে উদ্বেগ,তবু জয়ের হাসি বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেদের মুখে। বাহরিনের বিরুদ্ধে ৪-৩ গোলে জিতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের গ্রুপ পর্বে নিজেদের অপরাজিত থাকার ধারা বজায় রাখল ভারতীয় দল। ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্কোরলাইন বলছে এক গোলের ব্যবধানে জয়, কিন্তু সেই জয়ের পিছনে ছিল টানটান উত্তেজনা এবং দুই দলের গোলের পাল্টাপাল্টি লড়াই।ভারতের তরুণ ফুটবলাররা এই প্রতিযোগিতায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পরিচয় দিয়েছেন। লাওসের বিরুদ্ধে ৪-২ গোলে জয়, ক্যামেরুনের বিরুদ্ধে ২-১…

বালি নিতে গিয়ে বাধা, তারপরই বিএসএফের উপর হামলার অভিযোগ

খালেক মাসুদ(ভারত - বাংলাদেশ সীমান্ত) ভারত-বাংলাদেশ সীমান্তে বালি পাচারকে কেন্দ্র করে উত্তেজনা। সীমান্তের ওপার থেকে বালি চুরির চেষ্টাকে ঘিরে বিএসএফের সঙ্গে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে বলে ‘এই সময়’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে। অভিযোগ, বালি চুরির চেষ্টা আটকাতে গেলে বিএসএফের জওয়ানদের উপর হামলা চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে পাল্টা গ্রেনেড ব্যবহার করেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা।সীমান্তবর্তী এলাকায় বালি পাচার ও চুরির ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। নদী ও সীমান্ত সংলগ্ন এলাকা থেকে বেআইনিভাবে বালি তোলার চেষ্টা…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper