Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

দেশ

বৃষ্টির বাধা কাটিয়ে মাঠে নামার অপেক্ষা, সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া

সঞ্জয় মিত্র :হ্যামিল্টন: ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ ঘিরে সকাল থেকেই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। তবে বৃষ্টি থামতেই স্বস্তির খবর, সেডন পার্ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে কভার। মাঠ প্রস্তুত করার কাজে নেমে পড়েন গ্রাউন্ড স্টাফরা। প্রথমে ভারতীয় সময় সকাল ৭টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে যায়। বিসিসিআইয়ের তরফে জানানো হয়, নতুন সূচি অনুযায়ী সকাল ৭টা ৩২ মিনিটে টস হবে এবং সকাল ৮টা থেকে শুরু হওয়ার কথা খেলা। আপাতত ওভার কমানোর কোনও ঘোষণা করা হয়নি। পাঁচ ম্যাচের…

দীপাবলিকে ‘খুশির ঈদ’ বলেই বিতর্কে খাড়গে, রাহুলকেও চ্যালেঞ্জ বিজেপির

শ্রীতমা ব্যানার্জী :দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে উৎসবকে ‘খুশিয়োঁ কা ঈদ’ বলে উল্লেখ করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আর তাঁর সেই মন্তব্য ঘিরেই এবার জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। খাড়গের বক্তব্যের তীব্র সমালোচনা করে কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি। শুধু তাই নয়, খাড়গে ও রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির।সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপাবলির শুভেচ্ছা জানান খাড়গে। তিনি বলেন, দীপাবলি ভারতের একটি বড় উৎসব, দেশের সর্বত্র এই উৎসব পালিত হয়। আনন্দ ও খুশির উৎসব বোঝাতেই তিনি দীপাবলিকে…

একতলা থেকে চারতলা, আগুনের গ্রাসে পোশাক কারখানা, ঘটনাস্থলে ২৫টি ইঞ্জিন

ইন্দ্রানী দাস :জাতীয় রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল তীব্র আতঙ্ক। রবিবার সন্ধ্যায় নগরীর একটি পোশাক কারখানার ভবনে ভয়াবহ আগুন লাগে। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় ভবনের একাধিক তলা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৫টি ইঞ্জিন। দমকল সূত্রে জানা গিয়েছে, দিল্লির নজফগড় রোড সংলগ্ন নাগলি সাকরাবতী এলাকায় একটি পোশাক কারখানা থাকা বহুতলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ প্রথম আগুন লাগার খবর আসে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভবনের একতলা থেকে আগুন ছড়িয়ে পড়ে চতুর্থ…

আলোর উৎসবেও অসহিষ্ণুতার ছবি, দীপাবলি অনুষ্ঠানে বাধা আমেরিকায়

শ্রীতমা ব্যানার্জী :দীপাবলির মতো আলোর উৎসবেও বিতর্কের ছায়া। আমেরিকায় দীপাবলি উদ্‌যাপনের একটি অনুষ্ঠানে এক মার্কিন কর্মীর আচরণকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, অনুষ্ঠানে উপস্থিত হিন্দুদের লক্ষ্য করে আপত্তিকর আচরণ করেন ওই কর্মী। এর জেরে উৎসবের পরিবেশে বিঘ্ন ঘটে বলে দাবি উঠেছে।ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে। শনিবার স্থানীয় সময় জেক ল্যাং নামে ওই ব্যক্তি এবং তাঁর সঙ্গে আসা কয়েকজন বিক্ষোভকারী দীপাবলি অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টা করেন। তাঁদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, ‘ডিপোর্ট অল ডট হেডস’, যা হিন্দু ও…

দীপাবলির আলোয় দেশবাসীকে শুভেচ্ছা, জওয়ানদের সঙ্গেই উৎসব পালনের বার্তা মোদির

শ্রীতমা ব্যানার্জী :আলোর উৎসব দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তার পাশাপাশি দেশের নিরাপত্তায় নিয়োজিত সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি পালনের দীর্ঘদিনের ঐতিহ্যও অব্যাহত রাখার কথা উঠে এসেছে তাঁর বার্তায়।দীপাবলি শুধু আলোর উৎসব নয়, অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় এবং নতুন আশার প্রতীক। এই বিশেষ দিনে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সীমান্তে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের সুরক্ষায় দায়িত্ব পালন করা সেনা জওয়ানদের অবদানের কথা স্মরণ করা…

কালীপুজোয় ঝাঁটা, অলক্ষ্মী বিদায়, লক্ষ্মী আগমনের এক প্রাচীন লোকাচার

ঘরের অশুভ শক্তি দূর করা থেকে সংসারে সমৃদ্ধির কামনা,কালীপুজোর রাতে ঝাঁটাকে ঘিরে বাংলার লোকবিশ্বাসে লুকিয়ে রয়েছে নানা কাহিনি ও ঐতিহ্য। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।  পামেলা ঘোষ- কালীপুজো মানেই প্রদীপের আলো, অমাবস্যার অন্ধকার, শ্যামাসংগীত আর দেবী কালীর আরাধনা। কিন্তু এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে এমন কিছু লোকাচার, যা আপাতদৃষ্টিতে সাধারণ হলেও তার ভিতরে লুকিয়ে আছে গভীর বিশ্বাস। তেমনই একটি উপকরণ হল—ঝাঁটা! যে ঝাঁটা দিয়ে প্রতিদিন ঘর পরিষ্কার করা হয়, কালীপুজো ও দীপাবলির লোকাচারে সেই ঝাঁটাই হয়ে ওঠে অলক্ষ্মী বিদায়ের প্রতীক, সংসারে…

নেপালকে ১০ উইকেটে হারিয়ে ভারতের দুরন্ত সূচনা, আলোচনার কেন্দ্রে সেহওয়াগ-পুত্র

স্পোর্টস ডেস্ক : আল আমেরাত-বাবার নামের পরিচয় নয়, বাইশ গজে নিজের দক্ষতাতেই পরিচিতি তৈরি করতে চান তিনি। সেই লক্ষ্যেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে নজর কাড়লেন বীরেন্দ্র সেহওয়াগ-পুত্র আর্যবীর সেহওয়াগ। নেপালের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে অপরাজিত ৭০ রানের ইনিংস খেললেন এই তরুণ ওপেনার। তাঁর সঙ্গে অধিনায়ক লক্ষ্ম্য রাজেশ রাইচন্দানির অপরাজিত অর্ধশতরানের সৌজন্যে ১০ উইকেটে দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল ভারত।শুক্রবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে নেপালকে ব্যাট করতে পাঠায় ভারত। শুরু থেকেই ভারতীয়…

শত্রুর রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতা, ভারতের অস্ত্রভাণ্ডারে ‘প্রলয়’

রাজনন্দিনী ঘোষ : নয়াদিল্লি: প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের। দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘প্রলয়’ কোয়াসি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার ওড়িশা উপকূলের কাছে ড. এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরীক্ষার সমস্ত নির্ধারিত লক্ষ্য সফলভাবে পূরণ হয়েছে।প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ এই পরীক্ষা চালানো হয়।…

জাপানকে গোলবন্যায় ডুবিয়ে এশিয়ার রাজা ভারত, ষষ্ঠবার মুকুট জয়

সঞ্জয় মিত্র :প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুরন্ত প্রত্যাবর্তন। জাপানকে ৪-১ গোলে হারিয়ে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হল ভারত। শুধু তাই নয়, টানা তৃতীয়বার এই খেতাব জিতে হকির মঞ্চে নতুন ইতিহাস লিখল টিম ইন্ডিয়া।মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার ফাইনালের লড়াইয়ে শুরুটা অবশ্য ভারতের পক্ষে ছিল না। ম্যাচের তৃতীয় মিনিটেই কাজুমাসা মাতসুমোতোর গোলে এগিয়ে যায় জাপান। আচমকা এই ধাক্কায় কিছুটা চাপে পড়ে যায় ভারতীয় শিবির। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের মুখ…

ফুটবলের মাঠে ফের ভারতের দাপট, পাকিস্তানকে হারিয়ে সাফ অভিযান শুরু

সঞ্জয় মিত্র :ফুটবলের মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। সেই চেনা প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে ফের জয়ের হাসি হাসল ভারত। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে অভিযান শুরু করল ব্লু টাইগার্সরা। ম্যাচের প্রথমার্ধে দুরন্ত দাপট দেখিয়ে তিন গোল তুলে নেয় ভারত। তবে শেষ মুহূর্তে পাকিস্তানের জোড়া গোলে ম্যাচে ফিরে আসে টানটান উত্তেজনা।ভারতের জয়ের নায়ক তরুণ স্ট্রাইকার সুহেল আহমেদ ভাট। ম্যাচের ১৪ ও ২০ মিনিটে পরপর দু’টি গোল করে পাকিস্তানের রক্ষণভাগকে কার্যত দিশেহারা করে দেন তিনি। তাঁর…

২৪ ঘণ্টার বেশি আটকে রাখলেই মুক্তি, পুলিশের জন্য সুপ্রিম কোর্টের চরম সতর্কবার্তা

শ্রীতমা ব্যানার্জী :পুলিশের হাতে আটক হওয়ার পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখাতে দেরি করলেই আর বাড়তি সময় মিলবে না। কোনও ব্যক্তিকে প্রথম কখন আটক করা হয়েছে, সেই মুহূর্ত থেকেই শুরু হবে ২৪ ঘণ্টার হিসাব। গ্রেফতারির সময়সীমা নিয়ে এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের ফৌজদারি বিচারব্যবস্থায় এই রায়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আইনজ্ঞরা।বৃহস্পতিবার বিচারপতি উজ্জ্বল ভূইয়াঁ এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আটক এবং আনুষ্ঠানিক গ্রেফতারকে আলাদা করে দেখিয়ে সংবিধানের নির্ধারিত সময়সীমা এড়ানো যাবে…

সাড়ে চার হাজার বছরের ইতিহাস উধাও, জাতীয় সংগ্রহশালায় নেই মহেঞ্জোদারোর বিখ্যাত ‘ড্যান্সিং গার্ল’

ইন্দ্রানী দাস : দিল্লির জাতীয় সংগ্রহশালার হরপ্পা সভ্যতার গ্যালারিতে আর দেখা যাচ্ছে না মহেঞ্জোদারোর বিখ্যাত ‘ড্যান্সিং গার্ল’ বা নৃত্যরতা তরুণীর ব্রোঞ্জমূর্তি। প্রায় সাড়ে চার হাজার বছরের প্রাচীন এই ঐতিহাসিক নিদর্শন শুধু ভারতের প্রত্নতাত্ত্বিক সম্পদ নয়, বিশ্বসভ্যতার ইতিহাসেও এক অমূল্য সম্পদ। অথচ সেই মূর্তিই এখন সংগ্রহশালার প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে প্রশ্ন ও বিতর্ক।এই ঘটনা প্রকাশ্যে আসে প্রাক্তন লোকসভা সাংসদ আর সেন্থিলের সংগ্রহশালা পরিদর্শনের পর। সিন্ধু সভ্যতার বিভিন্ন প্রত্নস্থল ঘুরে…

শতরানের ভিড়ে ৪৩ রানই সেরা, নিজের সেরা ইনিংস বেছে চমকে দিলেন কিং কোহলি

সঞ্জয় মিত্র :ক্রিকেটের ইতিহাসে বিরাট কোহলির নাম উঠলেই চোখের সামনে ভেসে ওঠে একের পর এক দুরন্ত শতরানের ছবি। কখনও রান তাড়ায় অবিশ্বাস্য ইনিংস, কখনও চাপের মুখে একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়া। কিন্তু নিজের ওয়ান ডে কেরিয়ারের সেরা ইনিংস বেছে নিতে গিয়ে সবাইকে চমকে দিলেন কিং কোহলি। তাঁর পছন্দের তালিকায় জায়গা পেল না কোনও মহাকাব্যিক শতরান। বরং সেরার আসনে বসল মাত্র ৪৩ রানের একটি ইনিংস।ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই রান করেছিলেন কোহলি। বৃষ্টির কারণে ২০ ওভারে নেমে আসা ম্যাচে ভারত তখন কার্যত কঠিন…

১৫ বছরেই ইতিহাস, যুব অলিম্পিকের সেমিফাইনালে প্রথম ভারতীয় মহিলা শাটলার তনভি

সঞ্জয় মিত্র : বয়স মাত্র ১৫। অথচ স্বপ্নের উচ্চতা ছুঁয়ে ফেলেছে আন্তর্জাতিক ব্যাডমিন্টনের মঞ্চ। যে বয়সে অনেকেই নিজেদের স্বপ্নের পথ খুঁজছে, সেই বয়সেই ভারতীয় ক্রীড়ার ইতিহাসে নতুন অধ্যায় লিখে ফেলল ওড়িশার মেয়ে তনভি পাত্রি। যুব অলিম্পিকের ব্যাডমিন্টনে সেমিফাইনালে পৌঁছে নজির গড়ল এই তরুণ শাটলার। যুব অলিম্পিকের ব্যাডমিন্টন সিঙ্গলসে শেষ চারে ওঠা প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লেখাল সে।সেনেগালের দাকারে চলছে যুব অলিম্পিকের আসর। আর সেখানেই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে চলেছে তনভি। বুধবার কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের…

শুভ জন্মদিন, বিরাট, ১৮ নম্বর জার্সির গল্প এখনও শেষ হয়নি

শুভজিৎ বসু : জন্মদিন শুধু বয়স বাড়ার হিসেব নয়, কখনও কখনও তা ফিরে দেখার উপলক্ষ। আর বিরাট কোহলির ৩৮তম জন্মদিন যেন ভারতীয় ক্রিকেটের এক দীর্ঘ আবেগময় অধ্যায়ের দিকে ফিরে তাকানোর দিন। একটা সময় হাতে ব্যাট নিয়ে স্বপ্ন দেখত দিল্লির এক কিশোর। চোখে ছিল দেশের হয়ে খেলার অদম্য ইচ্ছা। সেই কিশোরই আজ কোটি কোটি ক্রিকেটপ্রেমীর কাছে বিরাট মানে বিশ্বাস, লড়াই আর জয়ের আর এক নাম।২০০৮ সালে মালয়েশিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন বিরাট। সেই সাফল্যই খুলে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের দরজা। প্রতিভা ছিল, কিন্তু প্রতিভার…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper