Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বৃষ্টির বাধা কাটিয়ে মাঠে নামার অপেক্ষা, সিরিজ জয়ের লক্ষ্যে টিম ইন্ডিয়া

0 23,020

সঞ্জয় মিত্র :হ্যামিল্টন: ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ ঘিরে সকাল থেকেই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। তবে বৃষ্টি থামতেই স্বস্তির খবর, সেডন পার্ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে কভার। মাঠ প্রস্তুত করার কাজে নেমে পড়েন গ্রাউন্ড স্টাফরা। প্রথমে ভারতীয় সময় সকাল ৭টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে যায়। বিসিসিআইয়ের তরফে জানানো হয়, নতুন সূচি অনুযায়ী সকাল ৭টা ৩২ মিনিটে টস হবে এবং সকাল ৮টা থেকে শুরু হওয়ার কথা খেলা। আপাতত ওভার কমানোর কোনও ঘোষণা করা হয়নি। পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। ফলে তৃতীয় ম্যাচ জিতলেই সিরিজে ৩-০ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড নিয়ে সিরিজ নিজেদের দখলে রাখার পথে অনেকটা এগিয়ে যাবে শুভমন গিলের দল।অন্যদিকে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করবে মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড। তবে হ্যামিল্টনের আবহাওয়া এখনও উদ্বেগের কারণ। ফের বৃষ্টি নামলে ম্যাচের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper