Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

চিকিৎসকদের পদোন্নতি নেপথ্যে কি ভোট রাজনীতি?

 রাজ্য স্বাস্থ্য দফতরের এক নজিরবিহীন পদক্ষেপে চিকিৎসকদের পদোন্নতি ঘিরে দানা বেঁধেছে রাজনৈতিক বিতর্ক। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রকাশিত এক পদোন্নতির তালিকা নিয়ে এখন সরগরম স্বাস্থ্য ভবন থেকে শুরু করে রাজনৈতিক মহল। প্রশ্ন উঠছে, যোগ্যতার বিচারে পদোন্নতি নাকি আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক সোপান তৈরির লক্ষ্যেই এই দ্রুত সিদ্ধান্ত? ঘটনার সূত্রপাত ২০২৪ সালের লোকসভা ভোটের ঠিক প্রাক্কালে। স্বাস্থ্য ভবন থেকে আচমকাই একটি তালিকা প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় শুধুমাত্র সাইকায়াট্রি (মনোরোগ) বিভাগের চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হয়েছে। অন্য…

ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচে রাজ্যে রান্নার গ্যাস সংকট: হাহাকার রান্নাঘরে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আঁচ এবার সরাসরি বাংলার রান্নাঘরে। ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘাতের জেরে রাজ্যজুড়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট দেখা দিয়েছে। বুকিং জটিলতা থেকে শুরু করে ডেলিভারিতে দীর্ঘ বিলম্ব—সব মিলিয়ে এক অভূতপূর্ব অস্থিরতার মুখে সাধারণ গ্রাহকরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মন্দিরে ভোগ বিতরণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং সিঁদুরে মেঘ দেখা দিচ্ছে স্কুলগুলোর মিড-ডে মিল প্রকল্পেও। রাজ্যের জেলায় জেলায় গ্রাহকদের অভিযোগের পাহাড় জমছে। গ্যাস বুক করতে গিয়ে অনেক ক্ষেত্রেই যান্ত্রিক…

চিরঘুমে হরীশ: দেশে প্রথম নিষ্কৃতিমৃত্যুর ঐতিহাসিক রায়

বিকাশ মিশ্র -(নয়াদিল্লি): তেরো বছরের এক যন্ত্রণাময় প্রহর শেষে অবশেষে মিলল ‘মুক্তির’ পরোয়ানা। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হরীশ রানার শরীর থেকে সমস্ত কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থা খুলে নেওয়ার ঐতিহাসিক অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ভারতে এই প্রথম কোনও নাগরিককে আইনিভাবে নিষ্কৃতিমৃত্যু বা 'প্যাসিভ ইউথেনেশিয়া'র মাধ্যমে চিরশান্তির পথে যাওয়ার অধিকার দেওয়া হল। শীর্ষ আদালতের এই মানবিক রায়ে একদিকে যেমন আইনি ইতিহাসের এক নতুন অধ্যায় সূচিত হল, অন্যদিকে অবসান ঘটল এক পরিবারের দীর্ঘ তেরো বছরের অসহ্য হাহাকারের। হস্টেলের ছাদ থেকে…

নদিয়ায় চাঞ্চল্য: ১৭ বছরের নাবালকের কাছে বন্দুক-গুলি উদ্ধার!

নাকাশিপাড়া: স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র ১৭ বছরের এক কিশোরের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ গ্রেফতার করেছে। এলাকাবাসী অবাক—এমন একটি ছেলে কীভাবে এসব অবৈধ জিনিস নিজের কাছে রাখতে পারে, তা ভাবতেই পারছেন না কেউ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়া জেলার নাকাশিপাড়া থানার অন্তর্গত ধনঞ্জয়পুর এলাকার হ্যাবাতলা মোড়ের কাছে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ওই সময় ১৭ বছরের নাবালককে হাতেনাতে ধরা পড়ে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক এবং দু'রাউন্ড গুলি। পুলিশ…

গ্যাস সংকটে স্কুলের মিড-ডে মিল! কাল থেকে কী হবে পড়ুয়াদের?

মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত বিশ্বব্যাপী জ্বালানি সংকটের আঁচ এবার সরাসরি পড়ছে রাজ্যের সরকারি স্কুলের রান্নাঘরে। একটি স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণির প্রায় ৪৫০ জন পড়ুয়ার মধ্যে গড়ে ৩৫০ জন প্রতিদিন মিড-ডে মিলের উপর নির্ভরশীল। কিন্তু গত কয়েকদিন ধরে নতুন এলপিজি সিলিন্ডার বুকিংয়ের জটিলতা, হোম ডেলিভারি বন্ধ এবং কমার্শিয়াল গ্যাস সরবরাহে কড়া বিধিনিষেধের কারণে স্কুলের গ্যাস মজুত প্রায় শেষের দিকে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতি মাসে এই ৩৫০ জন পড়ুয়ার জন্য রান্না করতে গড়ে ৬ থেকে ৭টি সিলিন্ডার লাগে। কিন্তু এখন শেষ যে কয়েকটি…

হরমুজ়ে অশনি সঙ্কেত, ট্রাম্পের তুরুপের তাস আম্বানি

পশ্চিম এশিয়ার রণক্ষেত্রে বারুদের গন্ধ যত বাড়ছে, বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের কালো মেঘ ততই ঘনীভূত হচ্ছে। ইরান ও ওমানের মধ্যবর্তী কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ হরমুজ় প্রণালী (Strait of Hormuz) কার্যত স্তব্ধ হয়ে যাওয়ায় থমকে গিয়েছে বিশ্ব তেলের বাজার। এই উত্তাল পরিস্থিতির মাঝেই মাস্টারস্ট্রোক দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মাটিতে বিশাল তৈল শোধনাগার তৈরির ঘোষণা করলেন তিনি, আর এই মেগা প্রোজেক্টের নেপথ্যে রয়েছেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি। উপসাগরীয় দেশগুলি থেকে তেল সরবরাহের প্রধান ধমনী হল হরমুজ় প্রণালী।…

সম্মেলনের আগেই বিপাকে এসএফআই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

জেলা সম্মেলন শুরুর মুখেই চরম অস্বস্তিতে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর এক প্রভাবশালী সদস্যের বিরুদ্ধে সহকর্মী এক ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে আলিমুদ্দিনের অন্দরে। অভিযুক্ত ছাত্র নেতা কেবল জেলাতেই নয়, রাজ্য কমিটিরও সদস্য এবং বেলেঘাটা এলাকার দাপুটে মুখ হিসেবে পরিচিত। অভিযোগকারিণী ছাত্রী নিজেও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। সূত্রের খবর, ওই ছাত্রী ইতিমধ্যেই সংগঠনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। কিন্তু বুধবার থেকে কলকাতার জেলা সম্মেলন শুরু হতে চলায়, গোটা বিষয়টি ধামাচাপা…

পার্থ-যুগ শেষ? বেহালা পশ্চিমে এবার দাপুটে নেত্রী

টানা ২৫ বছরের একাধিপত্যে কি তবে দাঁড়ি পড়তে চলেছে? ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ‘বেহালা পশ্চিম’ নিয়ে চরম শোরগোল শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। ২০০১ থেকে ২০২১— দীর্ঘ দু’দশক ধরে যে আসনটি পার্থ চট্টোপাধ্যায়ের ‘গড়’ হিসেবে পরিচিত ছিল, সেখানে এবার প্রার্থীর আমূল রদবদল কার্যত নিশ্চিত। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই দল পার্থ চট্টোপাধ্যায়ের থেকে দূরত্ব বজায় রেখেছে। ২০২২ সালে গ্রেফতারির পর তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়। সম্প্রতি জামিনে মুক্তি পেলেও…

৫ মিনিটে ৫ টাকা বৃদ্ধি! গ্যাসের লাইনে অটোচালকদের মাথায় হাত

শহরের রাজপথে রুটিরুজির চাকা ঘোরাতে গিয়ে নাভিশ্বাস উঠছে হাজার হাজার অটোচালকের। রান্নার গ্যাসের দাম বাড়ার রেশ কাটতে না কাটতেই এবার বড়সড় ধাক্কা খেলেন তাঁরা। বুধবার ভোরে কলকাতায় অটোয় ব্যবহৃত এলপিজির দাম লিটার প্রতি এক ধাক্কায় বেড়ে গেল ৫ টাকা। মাত্র ৫ মিনিটের ব্যবধানে দামের এই আকস্মিক পরিবর্তনে ক্ষোভে ফেটে পড়েছেন চালকরা। বুধবার ভোররাত থেকেই শহরের বিভিন্ন পাম্পে গ্যাস রিফিল করার জন্য অটোচালকদের দীর্ঘ লাইন ছিল। বেঙ্গল কেমিক্যাল পাম্প থেকে শুরু করে সল্টলেকের সিটি সেন্টার সংলগ্ন পাম্প— সর্বত্রই ছবিটা ছিল একই। পাম্প কর্তৃপক্ষ…

কুইন্টাল প্রতি ন্যূনতম ৯৫০ টাকা ন্যায্যমূল্য আলুর দাম ও সংরক্ষণ নিয়ে কৃষকদের আশ্বস্ত করল রাজ্য

আলুর বাম্পার ফলন হলেও ফসলের দাম ও সংরক্ষণ নিয়ে কৃষকদের আশ্বস্ত করল রাজ্য। চাষিরা যাতে ন্যায্য দাম পান এবং সংরক্ষণের সুবিধা পান, সেই লক্ষ্যেই বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার হিমঘরে সরাসরি চাষিদের কাছ থেকে কুইন্টাল প্রতি ন্যূনতম ৯৫০ টাকা দরে আলু কিনছে। সরকারি হিমঘরের পাশাপাশি বেসরকারি হিমঘরেও এই প্রকল্পে আলু কেনার কাজ শুরু হয়েছে। হিমঘরে সংরক্ষণযোগ্য পাকা আলু তোলার কাজ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে এবং উত্তরবঙ্গেও ধাপে ধাপে শুরু হচ্ছে। রাজ্যের বিভিন্ন হিমঘরে প্রায় ৮২ লক্ষ মেট্রিক টন আলু…

শুটিংয়ের ‘শিডিউল ড্রামা’ কেড়েছিল কাজ, বলিউডের অপেশাদারিত্ব নিয়ে বিস্ফোরক আদাহ শর্মা

বলিউড এবং দক্ষিণী ছবির পরিচিত মুখ আদাহ শর্মা সম্প্রতি ইন্ডাস্ট্রির এক অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন। শুটিংয়ের সময়সূচী বা ‘শিডিউল ড্রামা’ কীভাবে একজন প্রতিভাবান অভিনেত্রীকে কর্মহীন করে তুলতে পারে, সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন ‘দ্য কেরালা স্টোরি’ খ্যাত এই তারকা। রূপসা দাস: সাফল্যের শিখরে পৌঁছানো যতটা কঠিন, সেই জায়গা ধরে রাখা তার চেয়েও বেশি চ্যালেঞ্জিং। বিশেষ করে যদি ইন্ডাস্ট্রির অন্দরে ‘পলিটিক্স’ বা অপেশাদারিত্ব দানা বাঁধে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের এক কঠিন সময়ের কথা শেয়ার করেছেন অভিনেত্রী আদাহ…

আমি আত্মবিশ্বাসী ড্যান্সার ছিলাম না’: স্মৃতি রোমন্থনে মোহময়ী জিনাত

বলিউডের ‘গ্ল্যামার কুইন’ জিনাত আমান মানেই এক সময় পর্দায় আগুনের ফুলকি। তাঁর চলন-বলন আর সাহসী অভিনয় সত্তা আজও তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় স্মৃতির সরণি বেয়ে ফিরে গেলেন ১৯৭৯ সালের ব্লকবাস্টার ছবি ‘দ্য গ্রেট গ্যাম্বলার’-এর দিনগুলিতে। তবে এবার কোনো রোমান্টিক ডুয়েট নয়, নিজের এক ‘পাওয়ারফুল’ একক পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন এই বর্ষীয়ান অভিনেত্রী। বিনোদন জগতের পাতায় জিনাতের সেই স্মৃতিচারণা নিয়ে বিশেষ প্রতিবেদন রূপসা দাস:  সত্তরের দশকে বলিউডের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন জিনাত আমান। তাঁর…

সমালোচনায় আপত্তি নেই, কিন্তু ধর্ষণের হুমকি? ফুঁসে উঠলেন দিব্যা

রিয়েলিটি শো-এর রেষারেষি এবার পৌঁছে গেল এক কুৎসিত মোড়ে। বিনোদন জগতের গ্ল্যামার আর আলোর আড়ালে যে অন্ধকারের হাতছানি থাকে, তারই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন জনপ্রিয় রিয়েলিটি স্টার দিব্যা আগরওয়াল। সতীর্থ প্রিন্স নারুলার অনুরাগীদের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের হুমকির অভিযোগ তুলে সরব হলেন তিনি। বিনোদন জগতের পাতায় দিব্যার সেই লড়াই ও অভিযোগ নিয়ে বিশেষ প্রতিবেদন রূপসা দাস : রিয়েলিটি শো ‘দ্য ফিফটি’-তে তিক্ততার রেশ যেন থামছেই না। শো শেষ হওয়ার পর দিব্যা আগরওয়াল এবং প্রিন্স নারুলার মধ্যকার বিবাদ এবার আদালত বা স্টুডিওর বাইরে…

গ্যাসের আকাল, বন্ধের মুখে হাজার হাজার হোটেল, কাঠগড়ায় কেন্দ্র

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবার সরাসরি প্রভাব ফেলল ভারতের সাধারণ মানুষের পাতে। ইরান-আমেরিকা সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের শৃঙ্খল ভেঙে পড়ায় ভারতে দেখা দিয়েছে তীব্র বাণিজ্যিক এলপিজি (LPG) সংকট। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, রান্নার জ্বালানি না পেয়ে মঙ্গলবার থেকে বাণিজ্য নগরী মুম্বইয়ের অন্তত ২০ শতাংশ হোটেল ও রেস্তরাঁ অনির্দিষ্টকালের জন্য ঝাঁপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একই পথে হাঁটছে বেঙ্গালুরু ও চেন্নাইয়ের কয়েক হাজার ছোট-বড় হোটেল। যুদ্ধের দোহাই দিয়ে গত কয়েক দিনে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা বৃদ্ধি…

শুধু সুন্দর মুখ নয়, আমি দক্ষ অভিনেত্রী নিজের সত্তা চেনাতে মরিয়া এলনাজ

রূপসা দাস : গ্ল্যামার জগতের চাকচিক্য আর সুন্দর মুখের আড়ালে লুকিয়ে থাকে এক দীর্ঘ লড়াই। সেই লড়াই নিজের অস্তিত্ব প্রমাণের, নিজের প্রতিভাকে চেনানোর। ইরানি বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী এলনাজ নরৌজি ঠিক সেই পথেই হাঁটছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ার, সাফল্য এবং অভিনয়ের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি নিয়ে অকপট হলেন ‘ম্যাক্স ২’ খ্যাত এই সুন্দরী। বলিউডের গ্ল্যামার দুনিয়ায় প্রথম দর্শনেই কাউকে বিচার করে নেওয়াটা খুব স্বাভাবিক ঘটনা। বিশেষ করে বিদেশি অভিনেত্রীদের ক্ষেত্রে ‘সুন্দরী’ তকমাটা যতটা সহজে জোটে, ‘অভিনেত্রী’ তকমাটা পেতে…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper