Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কুইন্টাল প্রতি ন্যূনতম ৯৫০ টাকা ন্যায্যমূল্য আলুর দাম ও সংরক্ষণ নিয়ে কৃষকদের আশ্বস্ত করল রাজ্য

0 11,786,613

আলুর বাম্পার ফলন হলেও ফসলের দাম ও সংরক্ষণ নিয়ে কৃষকদের আশ্বস্ত করল রাজ্য। চাষিরা যাতে ন্যায্য দাম পান এবং সংরক্ষণের সুবিধা পান, সেই লক্ষ্যেই বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার হিমঘরে সরাসরি চাষিদের কাছ থেকে কুইন্টাল প্রতি ন্যূনতম ৯৫০ টাকা দরে আলু কিনছে। সরকারি হিমঘরের পাশাপাশি বেসরকারি হিমঘরেও এই প্রকল্পে আলু কেনার কাজ শুরু হয়েছে। হিমঘরে সংরক্ষণযোগ্য পাকা আলু তোলার কাজ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে এবং উত্তরবঙ্গেও ধাপে ধাপে শুরু হচ্ছে। রাজ্যের বিভিন্ন হিমঘরে প্রায় ৮২ লক্ষ মেট্রিক টন আলু সংরক্ষণের ক্ষমতা রয়েছে। বর্তমানে সেই ক্ষমতার মাত্র প্রায় ১২ শতাংশ জায়গা পূর্ণ হয়েছে। ফলে চাষিদের আলু রাখার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। সরকারি নির্দেশ, হিমঘরের মোট ধারণ ক্ষমতার অন্তত ৩০ শতাংশ ছোট ও প্রান্তিক চাষিদের জন্য সংরক্ষিত রাখতে হবে। চাষিরা যাতে নির্দ্বিধায় হিমঘরে আলু রাখতে পারেন এবং সংরক্ষণের পর উপযুক্ত সময়ে বিক্রি করে লাভবান হন, সেই দিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। হিমঘরে সংরক্ষিত আলু পরবর্তীতে বাজারে ছাড়ার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পেও প্রয়োজনে ব্যবহার করা হবে।
আলু কেনার কাজে যাতে কোনও বাধা না আসে এবং প্রকল্পটি যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়, তার জন্য ব্যাঙ্ক ঋণ দেওয়ার প্রক্রিয়াও সহজ করা হয়েছে। হিমঘরের মালিক, ব্যাঙ্ক এবং জেলা প্রশাসনের মধ্যে সমন্বয় সাধন করে এই প্রকল্প কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ‘সুফল বাংলা’ বিপণন ব্যবস্থার মাধ্যমে লাভজনক দামে আলু কেনার ব্যবস্থাও করা হয়েছে। রাজ্যের প্রতিটি আলু চাষি যাতে উপযুক্ত মূল্য পান এবং হিমঘরের সংরক্ষণ সুবিধা ব্যবহার করতে পারেন, তা নিশ্চিত করতে প্রশাসনকে বিশেষ নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে। চাষিদের স্বার্থবিরোধী কোনও ধরনের প্রচেষ্টা বা বাধা তৈরি হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং আলু চাষিদের স্বার্থ রক্ষায় রাজ্য সরকার বদ্ধপরিকর।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper