Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী

অর্চিতা ঘোষ:  টলিউডের পরিচিত মুখ, বর্ষীয়ান চরিত্রাভিনেতা তমাল রায়চৌধুরী আর নেই। আজ সোমবার ভোরে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮০ বছর। তমাল রায়চৌধুরীর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করা এই শিল্পী সারাজীবন থিয়েটারকেই ধ্যানজ্ঞান করে রেখেছিলেন। একাধিক নাট্যদলের সঙ্গে যুক্ত থেকে তিনি নাটকের নির্দেশনা ও অভিনয়ে সমান দক্ষতা দেখিয়েছেন। তবে নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে ছোটপর্দায় তাঁর উপস্থিতি বেড়ে যায়। একের পর এক জনপ্রিয়…

সালাম-এ-ইশ্ক: সলমনের গানে ঐশ্বর্যার ছক

রুপালি কাপুর (মুম্বই): রুপোলি পর্দার যে রসায়ন একসময় বাস্তবের মাটিতে আছড়ে পড়েছিল বেদনার ঢেউ হয়ে, সেই পুরনো ক্ষতের ওপর কি তবে এবার প্রলেপ পড়ল? বিচ্ছেদ আর দীর্ঘ কয়েক দশকের ‘বরফ’ গলে যাওয়ার ইঙ্গিত মিলল আম্বানি পরিবারের এক রাজকীয় সঙ্গীত অনুষ্ঠানে। মুকেশ আম্বানির আত্মীয় তথা টেনিস তারকা মুদিত দানির বিয়ের আসর সাক্ষী থাকল এক ঐতিহাসিক মুহূর্তের। যেখানে প্রাক্তন প্রেমিক সলমন খানের ছবির গানে তাল মেলালেন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন। আর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে সেই ছন্দে সঙ্গ দিলেন স্বামী অভিষেক বচ্চন। অনুষ্ঠানের থিম ছিল…

ঘরের মাঠে বিশ্বজয় সূর্যের হাসিতে ভাসল ভারত

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আকাশ তখন আতসবাজির আলোয় রঙিন। গ্যালারিতে লক্ষাধিক মানুষের ‘বন্দে মাতরম’ ধ্বনির মাঝে ট্রফি হাতে দাঁড়িয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব। দু’বছর আগে ২০২৪-এও তিনি বিশ্বকাপ জিতেছিলেন, তবে সেবার ছিলেন শুধুই দলের এক স্তম্ভ। এবার তিনি নেতা। ফাইনালে ব্যক্তিগত রানসংখ্যা শূন্য হতে পারে, কিন্তু তাঁর ক্ষুরধার নেতৃত্ব আর অদম্য জেদ আজ ভারতকে আবারও বিশ্বসেরার সিংহাসনে বসাল। পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে তৃপ্তির হাসি নিয়ে সূর্যকুমার বললেন, “অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছি, এই অনুভূতিটা হজম করতে কিছুটা সময় লাগবে। ২০২৪…

নারী দিবসে মমতার ‘লক্ষ্মী’ বন্দনা

“আমার লক্ষ্মী ঘরে ঘরে জ্বেলেছেন শুভ আলো, আমার লক্ষ্মীরা ভালো থাকুক, হোক বিশ্ববাংলার ভালো।” আন্তর্জাতিক নারী দিবসের পুণ্যলগ্নে ঠিক এইভাবেই বাংলার নারীশক্তিকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নিজের লেখা কবিতার পঙক্তিতে যেমন তিনি মা-বোনেদের জয়গান গাইলেন, তেমনই ধরনামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ শানালেন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তাঁর সাফ অভিযোগ, বিজেপি একটি ‘নারীবিদ্বেষী’ দল যারা চক্রান্ত করে ভোটার তালিকা থেকে মহিলাদের নাম বাদ দিচ্ছে। নারী দিবসে বড় উপহার: ‘যুবসাথী’র সূচনা এদিন আন্তর্জাতিক নারী…

কট্টরপন্থীদের আপত্তি, প্রত্যাহার ‘ক্ষমা’ মন্তব্য প্রত্যাঘাত চলবেই, সাফ জানালেন ইরানের প্রেসিডেন্ট

উপসাগরীয় দেশগুলোতে হামলার জন্য ক্ষমা চেয়ে ঘোর বিপাকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান। ইরানের রেভোলিউশনারি গার্ড এবং কট্টরপন্থীরা তো বটেই, মাসুদের উপরে হাড়ে চটেছেন প্রশাসনিক কর্তারা। কট্টরপন্থী ধর্মগুরু সাংসদ হামিদ রসাই এক্স হ্যান্ডেলে প্রেসিডেন্টের নিন্দা করে সরাসরি জানিয়ে দিয়েছেন, পেজশকিয়ানের এই মন্তব্যকে ইরান স্বীকার করবে না। ইরানের অস্থায়ী প্রশাসনের অন্যতম কর্তা মোহসিনী এজেই হুঁশিয়ারি দিয়েছেন, যেহেতু ইরানে হামলা চালানোর জন্য উপসাগরীয় দেশগুলোকে ব্যবহার করা হচ্ছে , তাই ইরানের প্রত্যাঘাত চলবেই। ইরান জানিয়ে দিয়েছে ৬…

ভোটের আগে প্রশাসনে বড় রদবদল

আসন্ন নির্বাচনের প্রাক্কালে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। রাজ্যের বিভিন্ন ব্লকের ১২৪ জন বিডিওকে (ব্লক ডেভেলপমেন্ট অফিসার) বদলির নির্দেশ জারি করা হয়েছে। পাহাড় থেকে সমতল—রাজ্যের একাধিক জেলায় এই বদলি কার্যকর হবে। গত ৬ মার্চ নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকায় বলা হয়েছে, যাঁদের বদলি করা হয়েছে তাঁদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন একই ব্লকে কর্মরত আধিকারিকদের সরিয়ে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারেই মূলত…

বক্স অফিসে ‘ধুরন্ধর’ ঝড় মুক্তির আগেই রেকর্ড রণবীরের

রুচিরা রায়: গত ডিসেম্বরেই বক্স অফিসে রাজত্ব করেছিল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার পর্দায় ফিরছে তার সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’। আগামী ১৯ মার্চ ছবিটির মুক্তির দিন ধার্য হলেও, প্রেক্ষাগৃহে আসার আগেই অগ্রিম বুকিংয়ের বাজারে কার্যত তছনছ করে দিচ্ছে রণবীর সিংয়ের এই নতুন ছবি। শনিবার ট্রেলার মুক্তির পর থেকেই টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। এক দিনেই প্রায় ৯০ হাজার টিকিট বিক্রি সিনেমা বিশেষজ্ঞ মহলের মতে, ‘ধুরন্ধর ২’-এ রণবীরের চরিত্র ‘হামজা’ এবার আরও বেশি দানবীয় এবং ভয়ংকর রূপে ধরা দেবে। এই…

সঙ্গীতজগৎ এখন পিতৃতান্ত্রিক’, নারী দিবসে বিস্ফোরক শ্রেয়া

রুচিরা রায়: কেরিয়ারের মধ্যগগনে থেকেও স্রোতের বিপরীতে হাঁটতে তিনি দ্বিধা করেন না। সম্প্রতি ‘আইটেম সং’ না গাওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়ে চমকে দিয়েছিলেন ভক্তদের। এবার নারী দিবসের প্রাক্কালে ভারতীয় সঙ্গীত জগতের লিঙ্গবৈষম্য ও পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে সরাসরি তোপ দাগলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা শ্রেয়া ঘোষাল। তাঁর দাবি, বর্তমানে ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রি ক্রমেই ‘পিতৃতান্ত্রিক’ হয়ে উঠছে। লতা-আশার যুগের সঙ্গে তুলনা সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে শ্রেয়া বর্তমান সময়ের প্লে-ব্যাক সিঙিংয়ের করুণ ছবি তুলে ধরেন। তাঁর…

কেউ ইচ্ছা করে সাঁওতালদের আটকে রাখছে এবং তাদের শিক্ষিত বা শক্তিশালী হতে দিচ্ছে না: দ্রৌপদী মুর্মু

লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে নজিরবিহীন রাজনৈতিক সংঘাতের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। শিলিগুড়িতে প্রশাসনিক অব্যবস্থা এবং আদিবাসী উন্নয়ন নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মন্তব্যকে হাতিয়ার করে রাজ্য রাজনীতিতে কার্যত যুদ্ধংদেহী মেজাজ তৈরি হয়েছে। রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, তাঁর মনে হচ্ছে কেউ ইচ্ছা করে সাঁওতালদের আটকে রাখছে এবং তাদের শিক্ষিত বা শক্তিশালী হতে দিচ্ছে না। দেশের প্রথম নাগরিকের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে…

৯০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণ

সুমন সিং খান্ডোয়া (মধ্যপ্রদেশ): মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় এক চাঞ্চল্যকর ও নৃশংস ঘটনায় সমগ্র এলাকা শিউরে উঠেছে। চার মুখোশধারী যুবক বৃহস্পতিবার রাতে এক ৯০ বছর বয়সী বৃদ্ধার কুটিরে জোর করে ঢুকে তাঁকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তরা নির্যাতনার ওপর শারীরিক নির্যাতন চালানোর পর তাঁকে খাটসহ কাছাকাছি একটি কুয়োয় ফেলে হত্যার চেষ্টা করেছিল, যদিও সফল হয়নি। এরপর তারা পালিয়ে যায়। ঘটনাটি পুনাসা এলাকার একটি কৃষিজমির মধ্যে অবস্থিত একটি কুটিরে ঘটেছে, যা জেলা সদর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে। বৃদ্ধা সেখানে একাই…

বিশ্ব নারী দিবস: সমতার পথে লড়াই সাফল্য ও নতুন প্রত্যয়ের বার্তা

আজ ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হচ্ছে International Women's Day বা বিশ্ব নারী দিবস। নারীর অধিকার, সম্মান, সমতা এবং সমাজে তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে প্রতি বছর এই দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে উদযাপন করা হয়। বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন কর্মসূচি, আলোচনা, সম্মেলন এবং সচেতনতা প্রচারের মাধ্যমে নারীর ক্ষমতায়নের বার্তা তুলে ধরা হয়। বিশ্ব নারী দিবসের ইতিহাস প্রায় এক শতাব্দীরও বেশি পুরনো। ১৯০৮ সালে আমেরিকার নিউইয়র্কে হাজার হাজার নারী শ্রমিক কাজের পরিবেশের উন্নতি, ন্যায্য মজুরি এবং ভোটাধিকার দাবিতে আন্দোলনে নামেন। সেই…

রাষ্ট্রপতিকে ‘অপমান’ ঘিরে দিল্লি-নবান্ন সংঘাত, বিকেল ৫টার মধ্যে রিপোর্ট তলব

আন্তর্জাতিক নারীদিবসেই বাংলার রাজনীতিতে নজিরবিহীন সাংবিধানিক সংকট। উত্তরবঙ্গ সফরে গিয়ে দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ‘অসম্মানিত’ হওয়ার অভিযোগে তোলপাড় জাতীয় রাজনীতি। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সরাসরি রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর কাছে জবাব চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আজ, রবিবার বিকেল ৫টার মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দিল্লির নর্থ ব্লকে জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। শনিবার শিলিগুড়িতে আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দিয়ে ক্ষোভ উগরে দেন রাষ্ট্রপতি।…

হাইভোল্টেজ রবিবার: একদিকে মমতার প্রতিবাদী মিছিল, অন্যদিকে শহরে কমিশনের ফুল বেঞ্চ

তপ্ত রোদেও চড়ছে রাজনৈতিক পারদ। আজ, রবিবার বাংলার রাজনীতিতে এক বিশেষ সন্ধিক্ষণ। একদিকে রান্নার গ্যাসের অগ্নিমূল্যের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজপথে কালো পোশাকে সরব হচ্ছেন মহিলারা, অন্যদিকে লোকসভা নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে আজ সন্ধ্যায় কলকাতায় পা রাখছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই উচ্চপর্যায়ের সফর ঘিরে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। রবিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনের ফুল বেঞ্চ। সোমবার ও…

রান্নাঘরের মশলার কৌটোয় তেজপাতা থাকবে না, এমন ভারতীয় হেঁশেল খুঁজে পাওয়া ভার, তেজপাতা চিবিয়ে খাওয়ার উপকারিতা

রান্নাঘরের মশলার কৌটোয় তেজপাতা থাকবে না, এমন ভারতীয় হেঁশেল খুঁজে পাওয়া ভার পোলাও থেকে পায়েস, কিংবা মাংসের ঝোল—তেজপাতার সুগন্ধ রান্নার স্বাদকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। কিন্তু কেবল রান্নার স্বাদ বা সুগন্ধ বাড়ানোই এর একমাত্র পরিচয় নয়। আয়ুর্বেদ শাস্ত্র থেকে আধুনিক বিজ্ঞান, সবক্ষেত্রেই তেজপাতার অসামান্য ভেষজ গুণ স্বীকৃত। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ এই পাতাটি আমাদের শরীরের নানাবিধ রোগ প্রতিরোধে এক জাদুকরী ভূমিকা পালন করে।                           তেজপাতার বহুমুখী উপকারিতা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা…

নারীদিবসে প্রতিবাদের মেজাজ মুখ্যমন্ত্রীর, নিশানায় কেন্দ্র

আজ আন্তর্জাতিক নারীদিবস। আর এই বিশেষ দিনেই একদিকে নারীশক্তির জয়গান এবং অন্যদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেন্দ্রের মোদি সরকারকে বিঁধে তিনি লেখেন, “আমরা সবসময় চেষ্টা করি সর্বস্তরের মানুষের পাশে থাকতে, আর কেন্দ্র সরকারের কাজ শুধু মানুষকে হয়রানি করা।” মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ভারতের বাজারে গার্হস্থ্য ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper