Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বক্স অফিসে ‘ধুরন্ধর’ ঝড় মুক্তির আগেই রেকর্ড রণবীরের

0 67,190,503

 


রুচিরা রায়: গত ডিসেম্বরেই বক্স অফিসে রাজত্ব করেছিল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার পর্দায় ফিরছে তার সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’। আগামী ১৯ মার্চ ছবিটির মুক্তির দিন ধার্য হলেও, প্রেক্ষাগৃহে আসার আগেই অগ্রিম বুকিংয়ের বাজারে কার্যত তছনছ করে দিচ্ছে রণবীর সিংয়ের এই নতুন ছবি। শনিবার ট্রেলার মুক্তির পর থেকেই টিকিটের চাহিদাও আকাশছোঁয়া।
এক দিনেই প্রায় ৯০ হাজার টিকিট বিক্রি
সিনেমা বিশেষজ্ঞ মহলের মতে, ‘ধুরন্ধর ২’-এ রণবীরের চরিত্র ‘হামজা’ এবার আরও বেশি দানবীয় এবং ভয়ংকর রূপে ধরা দেবে। এই উত্তেজনাই কাজ করছে দর্শকদের মধ্যে। শনিবার ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর মাত্র ২৪ ঘণ্টায় বিক্রি হয়েছে প্রায় ৮৭,৮১০টি টিকিট। প্রখ্যাত বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, বুকিং উইন্ডো খোলার পর থেকে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ৭৫০০টি করে টিকিট বিক্রি হচ্ছে।
দু’ঘণ্টায় ৪ কোটির ব্যবসা
অগ্রিম বুকিংয়ের জোয়ারে আয়ের অঙ্কেও নতুন রেকর্ড গড়েছে রণবীর-আদিত্য জুটি। জানা যাচ্ছে, বুকিং শুরু হওয়ার মাত্র দু’ঘণ্টার মধ্যেই ছবিটি প্রায় ৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। গত ডিসেম্বরে যে ‘ধুরন্ধর’ জ্বরে কাঁপছিল দেশ, সিক্যুয়েলের ক্ষেত্রে সেই উন্মাদনা দ্বিগুণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। রণবীরের কেরিয়ারের জন্য এই ছবি যে একটি বড় মাইলফলক হতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই ট্রেড অ্যানালিস্টদের।
কেন এই উন্মাদনা?
প্রথমত, প্রথম কিস্তির অভাবনীয় সাফল্য এবং দ্বিতীয়ত, ট্রেলারে রণবীরের দুর্ধর্ষ অভিনয় ও অ্যাকশন সিক্যুয়েন্স দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে। ১৯ মার্চ প্রেক্ষাগৃহে ‘হামজা’র এই দানবীয় রূপ বড়পর্দায় দেখার জন্য এখন প্রহর গুনছে অনুরাগীরা।
এক নজরে ‘ধুরন্ধর ২’ অগ্রিম বুকিং:
মোট টিকিট বিক্রি (১ দিনে): ৮৭,৮১০টি।
প্রতি ঘণ্টায় বুকিং: প্রায় ৭,৫০০টি টিকিট।
প্রাথমিক আয়: প্রথম ২ ঘণ্টায় ৪ কোটি টাকা।
         মুক্তির তারিখ: ১৯ মার্চ, ২০২৬।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper