Khabor Ekhon
ব্যর্থ পুষ্টি-প্রকল্প, রেশনে ফোর্টিফাইড চাল বন্ধের পথে কেন্দ্র
দেশজুড়ে গণবণ্টন ব্যবস্থার (PDS) মাধ্যমে অপুষ্টি ও রক্তাল্পতা দূর করার যে উচ্চাকাঙ্ক্ষী ‘ফোর্টিফাইড’ চাল প্রকল্প মোদী সরকার শুরু করেছিল, তা কার্যত মুখ থুবড়ে পড়ল। গত ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের এক নাটকীয় ঘোষণায় জানানো হয়েছে, আপাতত রেশনে এই কৃত্রিম অণুপুষ্টিসমৃদ্ধ চাল সরবরাহ বন্ধ করা হচ্ছে। সরকারি গুদামগুলিতে লক্ষ লক্ষ টন চালের স্তূপ জমে যাওয়া এবং পুষ্টিগত ফলাফলে স্থিতিশীলতার অভাবকেই এই পিছুটানের প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে। তবে বিশেষজ্ঞ মহলের মতে, বাস্তব পরিস্থিতি ও বিজ্ঞানসম্মত…
