Khabor Ekhon
বন্দে মাতরম মামলায় কেন্দ্রের তীব্র আপত্তি
‘বন্দে মাতরম’ গানের প্রথম ছ’টি স্তবক সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক গাওয়ার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তির বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রাসঙ্গিকতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) অশোককুমার চক্রবর্তী সাফ জানিয়েছেন, এই মামলা জনস্বার্থে নয়, বরং আবেদনকারীর নিজস্ব স্বার্থে দায়ের করা হয়েছে। তাই আদালতের এতে হস্তক্ষেপ করার কোনও অবকাশ নেই।
কেন্দ্রীয় সরকারের তরফে এএসজি চক্রবর্তী আদালতে যুক্তি দেন যে, এই পিআইএল (জনস্বার্থ মামলা)-এর মাধ্যমে…
