Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

দোলের দিন কলকাতায় ৩৩০ গ্রেফতার, বাজেয়াপ্ত ২৫ লিটার মদ কড়া নিরাপত্তায় শহর, বড় অপ্রীতিকর ঘটনা এড়ানো গেল

দোলযাত্রা ও হোলির উৎসবকে কেন্দ্র করে কলকাতা পুলিশের কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও অভব্য আচরণ, মত্ত অবস্থায় প্রকাশ্যে ঘোরাফেরা এবং ঝামেলা সৃষ্টির অভিযোগে মঙ্গলবার শহরজুড়ে মোট ৩৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শহরের ১০টি ডিভিশন জুড়ে এই গ্রেফতারির ঘটনা ঘটেছে। একই সঙ্গে পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ২৫ লিটার বেআইনি মদ। দোলের দিন সকাল থেকেই শহরে কড়া নিরাপত্তা বলবৎ করা হয়। অপ্রীতিকর ঘটনা রোধ করতে প্রায় ৪,০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয় রাস্তায়। যুগ্ম পুলিশ কমিশনার ও…

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’! চূড়ান্ত ভোটার তালিকায় ব্রাত্য কালনার

সশরীরে হাজির হয়ে প্রমাণ দিয়েছেন তিনি বেঁচে আছেন। আশ্বাস দিয়েছিল প্রশাসনও। কিন্তু নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা বেরোতেই দেখা গেল, কালনার পূর্ণ সাহা আজও সরকারি নথিতে ‘মৃত’। ৪২ বছরের এক জলজ্যান্ত মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে যাওয়ায় শুধু যে তাঁর নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে তাই নয়, বন্ধ হওয়ার মুখে রেশনের চাল থেকে শুরু করে সমস্ত সরকারি পরিষেবা। এই ঘটনাকে কেন্দ্র করে এখন তুঙ্গে রাজনৈতিক তরজা। কালনা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের ২০৪ নম্বর বুথের বাসিন্দা পূর্ণ সাহা পেশায় একজন দিনমজুর। বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা ও…

এক দফায় ভোট অসম্ভব, পিছু হটল কমিশন, কড়া নজরদারিতে ওয়েব কাস্টিং

জল্পনার অবসান। বাংলায় এক দফায় বিধানসভা ভোট সেরে ফেলার যে ‘অবাস্তব’ পরিকল্পনা নিয়ে কমিশন এগোচ্ছিল, বাস্তব পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত তা থেকে পিছু হঠতে হল দিল্লিকে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এবং ভোটকর্মীর অভাবের কথা জানিয়ে রাজ্য সরকার যে আপত্তির দেওয়াল তুলেছিল, দু’দিনের ম্যারাথন পর্যালোচনার পর সেই যুক্তি মেনে নিল মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। সিইও দফতর সূত্রে খবর, রাজ্যের ভৌগোলিক পরিস্থিতি এবং নিরাপত্তার খাতিরে এক দফায় ভোট করানো প্রায় অসম্ভব। এই বিষয়টি স্পষ্ট হতেই কমিশন এখন একাধিক দফায় ভোট করানোর নীলনকশা তৈরিতে…

ভোটার তালিকায় বিভ্রাট: সিইও-র ‘লক্ষ্মণরেখা’ বনাম শাসকদলের ব্যক্তিগত তোপ

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের ‘লক্ষ্মণরেখা’ স্মরণ করানোই কি কাল হল? ভোটার তালিকায় একের পর এক ভুল এবং আধিকারিকদের দায় ঠেলা নিয়ে রাজ্য প্রশাসনের অন্দরে যে অসন্তোষ ধিকধিক করছিল, তা এবার সরাসরি রাজনৈতিক যুদ্ধে রূপ নিল। কমিশনের আধিকারিকদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তুলে একদিকে যেমন সরব হয়েছেন ডব্লুবিসিএস অফিসাররা, তেমনই সিইও-র পারিবারিক সম্পত্তি ও পুরনো সিবিআই মামলা টেনে আক্রমণ শানাল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ঘটনার সূত্রপাত ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণ (এসআইআর) নিয়ে। বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষের…

অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা, গুঁড়িয়ে গেল পরমাণু ঘাঁটি

মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত। মার্কিন হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে দুবাইয়ের মার্কিন কনসুলেটে সরাসরি ড্রোন হামলা চালাল ইরান। পাল্টা হিসেবে ইরানের রাজধানী তেহরান এবং বুশেহর বিমানবন্দরে বিধ্বংসী বিমান হানা চালিয়েছে ইজরায়েল। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইরানের অত্যন্ত গোপন এক পরমাণু কেন্দ্রও। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে বিশ্ব রাজনীতি ও বিশ্ব বাণিজ্য। মঙ্গলবার গভীর রাতে দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেটে একের পর এক ইরানি ড্রোন আছড়ে পড়ে। মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে দূতাবাস চত্বরে। মার্কিন প্রতিরক্ষা…

ছেলেধরা সন্দেহে মহিলাকে গণপিটুনি

দোলের দিন গণধোলাই! ছেলেধরা সন্দেহে এক মহিলাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে মালদহ গাজোলের পান্ডুয়ায়। ঘটনাটির সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘খবর এখন’। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার রাতে এলাকার একটি শিশুকে নিয়ে পালানোর ছক কষেছিলেন ওই মহিলা। সেই খবর জানাজানি হতেই ছুটে আসেন গ্রামের বাসিন্দারা। বাঁশ, লাঠি, লোহার রড দিয়ে ওই মহিলাকে কার্যত মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের সামনেও মহিলাকে উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে। সেই…

এক্সপ্রেসওয়েতে শিউরে ওঠা দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে গুঁড়িয়ে গেল গাড়ি, ছিটকে উড়ে পড়লেন যাত্রীরা

মাঝরাতের নিস্তব্ধতা চিরে বিকট শব্দ। উত্তরপ্রদেশের উন্নাওয়ের আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান সজোরে ধাক্কা মারল রাস্তার মাঝের ডিভাইডারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, গাড়ির ভেতরে থাকা যাত্রীরা কার্যত ফুটবল বা কাগজের টুকরোর মতো বাতাসে উড়ে গিয়ে রাস্তার উল্টো লেনে আছড়ে পড়েন। এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত এক শিশুসহ অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও বেশ কয়েকজন যাত্রী। মঙ্গলবার গভীর রাতে উন্নাও জেলার…

ইরানে ইজরায়েলি প্রভাব, পাকিস্তানের ‘কাল’?

ইরানে চলমান যুদ্ধের ছায়া এখন পাকিস্তানের সীমান্ত পর্যন্ত বিস্তার লাভ করতে চলেছে? পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের সাম্প্রতিক বক্তব্যে এমনই আশঙ্কা প্রকাশ পেয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, যদি ইজরায়েলের প্রভাবিত কোনো সরকার ইরানে ক্ষমতায় আসে, তাহলে পাকিস্তানের ভূরাজনৈতিক নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এই উদ্বেগের পিছনে রয়েছে আফগানিস্তান, ভারত এবং ইজরায়েলের সম্ভাব্য 'যৌথ ষড়যন্ত্র', যা পাকিস্তানকে চারদিক থেকে ঘিরে ফেলতে পারে। ইরানে ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ক্রমশ তীব্রতর হচ্ছে। এই পরিস্থিতিতে…

ঝুলে থাকা ৬০ লক্ষ ভোটার, হাইকোর্টের কড়া পদক্ষেপ, আসছেন ২০০ বিচারক

উৎসবের মরশুমেও থামছে না আদালতের গতি। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় (Special Intensive Revision বা SIR) ঝুলে থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য দ্রুত নির্ধারণে অভূতপূর্ব কড়াকড়ি শুরু করেছে কলকাতা হাইকোর্ট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও এই বিপুল সংখ্যক ভোটারের আবেদন, আপত্তি ও যৌক্তিক অসঙ্গতি (logical discrepancy) সংক্রান্ত মামলা ‘বিচারাধীন’ রয়েছে। এদের ভোটাধিকার নির্ভর করছে বিচারকদের সিদ্ধান্তের ওপর। গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এতে…

নিশানায় দুবাই: ভেঙে পড়ল ‘সেফ হাভেন’ মিথ, আতঙ্কে শাহরুখ-রোনাল্ডোদের পাড়াও

গগনচুম্বী অট্টালিকা, করমুক্ত বিলাসবহুল জীবন আর নিশ্ছিদ্র নিরাপত্তার যে ‘মরূদ্যান’ হিসেবে দুবাই বিশ্বজুড়ে পরিচিত ছিল, গত ২৮ ফেব্রুয়ারির রাত তা ওলটপালট করে দিয়েছে। আমেরিকা-ইজরায়েল হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর মৃত্যুর পর তেহরানের বিধ্বংসী পাল্টা মারে এখন রণক্ষেত্র পারস্য উপসাগর। আর এই আগুনের হলকা সরাসরি এসে লেগেছে সংযুক্ত আরব আমিরশাহির গায়ে। দশকের পর দশক ধরে বজায় থাকা ‘নিরাপদ দুবাই’-এর ভাবমূর্তি এখন কার্যত ধুলিসাৎ। সেলেব্রিটিদের বিলাসবহুল ভিলায় যুদ্ধের ছায়া দুবাইয়ের পাম জুমেইরাহ বা বুর্জ খলিফা অঞ্চল…

রাহুল সিনহার গ্রহণ কাটল রাজ্যসভার বিজেপি প্রার্থী হচ্ছেন

রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিনহা দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে মনোনীত করে বড় ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বের খবর এখন: দোলপূর্ণিমার দিনেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে এল বড় ঘোষণা। পশ্চিমবঙ্গ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে দলের একমাত্র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বর্ষীয়ান নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির অনুমোদনক্রমে মঙ্গলবার সন্ধ্যায় এই তালিকা প্রকাশিত হয়েছে। বিজেপি মোট ছয়টি রাজ্যের নয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের একমাত্র আসনেই রাহুল সিনহার…

সোনার দামে ধসের আশঙ্কা

আন্তর্জাতিক যুদ্ধের ছায়ায় সোনা ও রুপোর দাম আবারও উর্ধ্বমুখী হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন যে এই বৃদ্ধি স্বল্পমেয়াদী হতে পারে এবং পরিস্থিতি শান্ত হলেই বড়সড় কারেকশন দেখা যেতে পারে। পশ্চিম এশিয়ায় ইরান-আমেরিকা সংঘাতের উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীরা 'সেফ হেভেন' হিসেবে সোনা-রুপোর দিকে ঝুঁকছেন, যার ফলে গত কয়েকদিনে দামে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। তবে যুদ্ধের ফলাফল অনিশ্চিত হওয়ায় বাজারে অস্থিরতা বিরাজ করছে, এবং অনেকে প্রফিট বুকিংয়ের জন্য অপেক্ষা করছেন।সম্প্রতি ফেব্রুয়ারি মাসে সোনা ও রুপোর দামে একটি…

অমিত শাহের ‘পরিবর্তন যাত্রা’র জবাবে তৃণমূলের চ্যালেঞ্জ রায়দিঘির মাঠেই পাল্টা সভা অভিষেকের

রাজ্য-রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে সোমবার জনসভা করে তৃণমূল কংগ্রেসকে একের পর এক আক্রমণ করেছেন, ঠিক সেই একই মাঠে পাল্টা সভা ডেকেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে আগামী ৮ মার্চ (রবিবার) এই সভা অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, বিজেপির 'পরিবর্তন যাত্রা'র আনুষ্ঠানিক সূচনা গত রবিবার (১ মার্চ) হয়ে গিয়েছে। এর পরেই সোমবার মথুরাপুর সাংগঠনিক জেলার রায়দিঘিতে অমিত শাহের জনসভা হয়। ওই সভায় শাহ তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি,…

বামফ্রন্টে ফাটল, আইএসএফ-প্রীতিতে শরিকদের চরম ক্ষোভ

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বামফ্রন্টের অভ্যন্তরীণ আসন সমঝোতা নিয়ে তীব্র অচলাবস্থা। সিপিএমের সঙ্গে আইএসএফ-এর (ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট) ঘনিষ্ঠতায় চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে ফ্রন্টের দীর্ঘদিনের শরিক দলগুলি—বিশেষ করে আরএসপি (রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টি) ও অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। শরিক নেতাদের অভিযোগ, সিপিএম নতুন করে উঠে আসা আইএসএফ-কে অগ্রাধিকার দিচ্ছে, যেখানে পুরনো সঙ্গীদের রাজনৈতিক মর্যাদা ও ঐতিহ্যকে উপেক্ষা করা হচ্ছে। একাধিক আসনে রফা না হওয়ায় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, শরিক দলগুলি আলাদা প্রার্থী ঘোষণা করে…

মমতা: শ্রীচৈতন্যের বাংলায় দাগ লাগতে দেব না

দোলের রঙিন উৎসবের মাঝে আজ গৌর পূর্ণিমা ও শ্রীচৈতন্যদেবের আবির্ভাব দিবস পালিত হচ্ছে। এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার সহিষ্ণুতার ঐতিহ্য রক্ষার শপথ নিয়েছেন। তিনি লিখেছেন, “আজকের এই বিশেষ দিনে এই শপথ আমাদের নিতে হবে যে শ্রীচৈতন্যদেবের বাংলার ধর্মনিরপেক্ষতার, সহিষ্ণুতার ঐতিহ্যের গায়ে আমরা দাগ লাগতে দেব না।” মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে, একদিকে বাংলা-বিদ্বেষ এবং অপরদিকে ধর্ম-বিদ্বেষ—এই দুইয়ের বিরুদ্ধে তিনি বারবার সরব হয়েছেন। সব ধর্ম, সব জাতি ও সব…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper