Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সম্মেলনের আগেই বিপাকে এসএফআই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

0 665,907,784

জেলা সম্মেলন শুরুর মুখেই চরম অস্বস্তিতে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সংগঠনের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর এক প্রভাবশালী সদস্যের বিরুদ্ধে সহকর্মী এক ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে আলিমুদ্দিনের অন্দরে। অভিযুক্ত ছাত্র নেতা কেবল জেলাতেই নয়, রাজ্য কমিটিরও সদস্য এবং বেলেঘাটা এলাকার দাপুটে মুখ হিসেবে পরিচিত।
অভিযোগকারিণী ছাত্রী নিজেও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য। সূত্রের খবর, ওই ছাত্রী ইতিমধ্যেই সংগঠনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। কিন্তু বুধবার থেকে কলকাতার জেলা সম্মেলন শুরু হতে চলায়, গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দলের একাংশ। সম্মেলনে যাতে এই নিয়ে কোনও বিতর্ক দানা না বাঁধে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সেই কারণেই এখনও পর্যন্ত অভিযুক্ত নেতার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
পার্টির ভেতরে বারংবার এমন যৌন হেনস্থার অভিযোগ ওঠায় নিচুতলার কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশেষ করে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বারবার সোচ্চার হওয়া বাম ছাত্র সংগঠনের ভেতরেই যদি নারী সদস্যরা সুরক্ষিত না থাকেন, তবে বাইরে কী বার্তা যাবে— সেই প্রশ্ন তুলছেন অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলা সদস্যের কথায়, “সম্মেলনের দোহাই দিয়ে অভিযোগ চেপে রাখা মানে অপরাধকে প্রশ্রয় দেওয়া।”
এক বিক্ষুব্ধ ছাত্র প্রতিনিধি বলেন, “যৌন হেনস্থার মতো স্পর্শকাতর বিষয়ে জিরো টলারেন্স নীতি থাকা উচিত। অভিযোগ জমা পড়লে যথাযথ তদন্ত এবং কঠোর ব্যবস্থা না নেওয়া হলে সংগঠনের আদর্শ নিয়েই প্রশ্ন উঠবে।”
বুধবার থেকে শুরু হতে যাওয়া সম্মেলনে এই ইস্যুটিকে কেন্দ্র করে যাতে কোনও বিক্ষোভ না হয়, তার জন্য জেলা নেতৃত্ব সতর্ক রয়েছে। তবে লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও কেন অভ্যন্তরীণ তদন্ত কমিটি বা ইন্টারনাল কমপ্লেনস কমিটি সক্রিয় হল না, তা নিয়ে দলের অন্দরেই কানাঘুষো চলছে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্বের আগে এমন ঘটনা সিপিএমের জন্য বড়সড় ধাক্কা হতে পারে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper