Khabor Ekhon
পুরনো দুর্গে ফিরলেন অধীর, বিধানসভা ভোটের আগে তুঙ্গে ‘চৌধুরী ভিলা’র জল্পনা
চব্বিশের লোকসভা নির্বাচনে হারের ধাক্কা সামলে কি তবে ছাব্বিশের বিধানসভা যুদ্ধে নতুন বাজি লড়তে চলেছেন অধীর চৌধুরী? বুধবার বহরমপুরের গোরাবাজারে নিজের পুরনো বাসস্থান ‘চৌধুরী ভিলা’য় তাঁর আচমকা পদার্পণ এবং সেখান থেকেই সাংবাদিক বৈঠক করার সিদ্ধান্ত মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলের বড় অংশের প্রশ্ন— অধীর কি তবে এবার বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন?
রবহরমপুর শহরের গোরাবাজারের এই ‘চৌধুরী ভিলা’ অধীর চৌধুরীর রাজনৈতিক উত্থানের সাক্ষী। ১৯৯৯ সাল থেকে টানা পাঁচবার যখন তিনি…
