Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

ব্ৰেকিং নিউজ

প্রকাশিত হল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা

ভবানীপুর থেকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন। এবারের তালিকায় বড় চমক দিয়ে বেলেঘাটা কেন্দ্রে প্রথমবার বিধানসভা ভোটে লড়ছেন কুণাল ঘোষ। অন্যদিকে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে পবিত্র কর-কে। বারাকপুরে টিকিট ধরে রেখেছেন রাজ চক্রবর্তী, আর দমদম উত্তর থেকে প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধাননগরে সুজিত বোস এবং রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সি আবারও প্রার্থী হয়েছেন। খড়দহ আসনে নতুন মুখ প্রাক্তন সাংবাদিক দেবদীপ পুরোহিত। উত্তরপাড়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে প্রভাস বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছেন। বেহালা…

লড়াইয়ে সেলিম-সুজন-মীনাক্ষী, ১৯২ আসনের প্রথম তালিকায় তারুণ্যে শান বামেদের

চব্বিশের লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই ছাব্বিশের মহাযুদ্ধের দামামা বাজিয়ে দিল আলিমুদ্দিন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ১৯২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করে কার্যত চমক দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এবারের তালিকায় একদিকে যেমন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীর মতো অভিজ্ঞ ‘হেভিওয়েট’রা রয়েছেন, তেমনই মীনাক্ষী-সৃজনের মতো লড়াকু তরুণ মুখদের ওপর বড় ভরসা রেখেছে বাম শিবির। এক নজরে রণক্ষেত্রের হেভিওয়েটরা বিমান বসুর ঘোষণা অনুযায়ী, এবারের নির্বাচনে বামেদের সেনাপতি হিসেবে যারা থাকছেন: মহম্মদ সেলিম (মুর্শিদাবাদ): দলের…

সাক্ষাৎ চেয়ে রাষ্ট্রপতিকে ফের চিঠি তৃণমূলের, নজরে তৃতীয় প্রচেষ্টা

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাক্ষাৎ পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস। দু’বার প্রত্যাখ্যাত হওয়ার পর সোমবার রাইসিনা হিলসে তৃতীয়বারের জন্য চিঠি পাঠাল ঘাসফুল শিবির। দলীয় সূত্রের খবর, বাংলার জনকল্যাণমূলক প্রকল্প এবং বিশেষ করে আদিবাসী উন্নয়নে রাজ্য সরকারের ভূমিকা ব্যাখ্যা করতেই রাষ্ট্রপতির ‘অ্যাপয়েন্টমেন্ট’ চাইছে ১২-১৫ সদস্যের এক প্রতিনিধি দল। টানা প্রত্যাখ্যানেও অনড় আলিমুদ্দিনের বদলে রাইসিনা গত ৯ মার্চ প্রথমবার সময় চেয়ে চিঠি পাঠিয়েছিলেন ডেরেক ও’ব্রায়েন। কিন্তু রাষ্ট্রপতির সচিবালয় থেকে ‘সময়ের অভাব’ (Paucity of Time) দেখিয়ে সেই আবেদন নাকচ…

ভবানীপুর-নন্দীগ্রামে জোড়া লড়াই শুভেন্দুর বিজেপির প্রথম তালিকায় বড় চমক

ছাব্বিশের মহাযুদ্ধের দামামা বাজতেই রণকৌশলে বড়সড় বদল আনল গেরুয়া শিবির। রবিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ১৪৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। আর সেই তালিকার সবথেকে বড় চমক— বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নিজের গড় নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক ভবানীপুরেও প্রার্থী হচ্ছেন তিনি। ফলে আবারও সরাসরি মমতা-শুভেন্দু দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটছে বাংলার রাজনীতি।      পুরনো কেন্দ্রে ফিরলেন দিলীপ,          তালিকায় একঝাঁক চেনা…

ঝড়ের দাপটে টোটোর ওপর ভেঙে পড়ল গাছ, একটুর জন্য প্রাণে বাঁচল যাত্রী ও চালক

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার ঝড়বৃষ্টির মুখোমুখি হয়েছে গোটা রাজ্যবাসী। তবে রবিবার দিনভর আবহাওয়া স্বাভাবিক থাকার পরই রাতে আচমকাই ঝড়ের দাপটে লন্ডভন্ড পরিস্থিতি মালদহে। যাত্রীবাহী টোটোর উপর কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে বিপত্তি। ঘটনায় আহত হন মহিলা যাত্রী সহ টোটোচালক। স্থানীয়রা আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত প্রায় ৯টা নাগাদ হঠাৎ প্রবল গতিতে ঝড় শুরু হয়। তখনই ইংরেজবাজার শহরের গান্ধীমূর্তির পাশে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডাল ভেঙে পড়ে একটি…

ভবানীপুরে মমতা বনাম শুভেন্দু! বিজেপির প্রথম তালিকায় ১৪৪ প্রার্থী, দু’টি আসনেই লড়বেন অধিকারী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল। বিজেপি সোমবার প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকায় সবচেয়ে আকর্ষণীয় নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র গড় ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন। একই সঙ্গে নিজের বর্তমান কেন্দ্র নন্দীগ্রাম থেকেও প্রার্থী হয়েছেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারী জয়ী হয়েছিলেন, যা রাজ্য রাজনীতিতে এক ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত। এবার বিজেপি সেই লড়াইকে আরও বড়…

মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ: ইরানে ইজ়রায়েলি কার্পেট বোম্বিং, দাউদাউ জ্বলছে তেল টার্মিনাল

রক্তক্ষয়ী সংঘাতের নয়া অধ্যায় শুরু হলো পশ্চিম এশিয়ায়; একদিকে আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ আক্রমণ আর অন্যদিকে ইরানের পাল্টা প্রতিরোধের জেদ— সব মিলিয়ে কার্যত তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে গোটা বিশ্ব। রবিবার দুপুর থেকে পশ্চিম ইরানের বিস্তীর্ণ এলাকায় ইজ়রায়েলি বায়ুসেনা ব্যাপক মিসাইল হামলা শুরু করেছে, যার জেরে মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠছে সীমান্ত থেকে জনপদ। ইজ়রায়েলি ডিফেন্স ফোর্সের (IDF) একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ায় আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে, যার প্রতিক্রিয়ায় যেকোনো মুহূর্তে বড়সড় প্রত্যাঘাতের আশঙ্কায় তেল আভিভ…

দাদাগিরি’ বনাম ‘স্বাস্থ্যসাথী’ টেকনিশিয়ানের রক্তে স্বরূপ-দেব যুদ্ধ!

রুচিরা রায়: টলিউডের স্টুডিও পাড়ায় এখন লাইট-সাউন্ড-ক্যামেরা নয় বরং লাইট-সাউন্ড-অ্যাকশন চলছে দেব আর স্বরূপ বিশ্বাসের মধ্যে যেখানে একদিকে টেকনিশিয়ানদের জন্য মমতার স্বাস্থ্যসাথী কার্ডের ডালি সাজিয়ে বসেছেন অভিনেতা সাংসদ দেব আর অন্যদিকে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস নাকি হুকুমনামা জারি করেছেন যে এই কার্ড ছোঁয়া যাবে না কারণ তাঁর মতে এই প্রকল্প নাকি খুব একটা ভালো নয় আর এই শুনে দেবের পিত্তি জ্বলে উঠেছে তিনি সরাসরি তোপ দেগে বলেছেন যে এসি রুমে বসে দাদাগিরি করা খুব সহজ কিন্তু যারা দিনরাত খেটে স্টুডিও চালায় সেই টেকনিশিয়ানদের কথা ভাবা…

ব্রিগেডে মোদীর মজার আবদার: দিলীপের বিয়ের মিষ্টি চাইলেন প্রধানমন্ত্রী

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির বিশাল সমাবেশের মঞ্চে শনিবার এক হালকা-পাতলা, কিন্তু অত্যন্ত আলোচিত মুহূর্তের সাক্ষী থাকল রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে তাঁর বিয়ের মিষ্টি দাবি করলেন, আর দিলীপের মুচকি হাসির জবাবে ভোটের পর মিষ্টিমুখের প্রতিশ্রুতি এল। এই ঘটনাকে অনেকেই দিলীপের পাশে মোদীর স্পষ্ট সমর্থনের প্রতীক হিসেবে দেখছেন। বছরখানেক আগে, ২০২৫ সালের এপ্রিলে ৬০ বছর বয়সে দিলীপ ঘোষ বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে বিয়ে করেন। মায়ের ইচ্ছা পূরণ করতে এই বিয়ের…

গ্ল্যামারের আড়ালে কামনার জাল, জারিনের পর যে তিন সুন্দরীর বয়ানে কেঁপেছিল বলিউড

রূপসা দাস: জারিন খানের তিক্ত অভিজ্ঞতা নতুন কিছু নয়। এর আগেও একাধিক প্রথম সারির অভিনেত্রী শ্যুটিং ফ্লোর বা অডিশনের নামে হওয়া যৌন হেনস্থা নিয়ে সরব হয়েছেন। ১. সুরভীন চাওলা: দক্ষিণী সিনেমার সেই কুৎসিত প্রস্তাব 'হেট স্টোরি ২' খ্যাত অভিনেত্রী সুরভীন চাওলা একবার জানিয়েছিলেন তাঁর কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা। তিনি বলেন, দক্ষিণী ছবির এক নামী পরিচালক তাঁকে সরাসরি কুপ্রস্তাব দিয়েছিলেন। সুরভীনের বয়ান অনুযায়ী, "পরিচালক বলেছিলেন যে তিনি আমার শরীরের প্রতিটি ইঞ্চি দেখতে চান এবং আমাকে তাঁর সঙ্গে রাত কাটাতে হবে। আমি প্রতিবাদ করলে আমাকে…

লাবণ্য ত্রিপাঠীর চোখে জল: তামিল ডিরেক্টরের অস্বস্তিকর আচরণে প্রত্যাখ্যান, তারপর মামলা ও মিথ্যা খবরের ঝড়!

রূপসা দাস: দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী লাবণ্য ত্রিপাঠী সম্প্রতি একটি পুরনো কিন্তু বেদনাদায়ক অভিজ্ঞতার কথা খোলাখুলি শেয়ার করেছেন। এক তামিল পরিচালকের সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতির কারণে তিনি একটি ছবি থেকে সরে আসেন, আর তারপর শুরু হয় নির্যাতনের এক অন্ধকার অধ্যায়—মামলা দায়ের, মিথ্যা ও নেতিবাচক খবর প্রকাশ এবং মানসিক চাপের এমন পর্যায় যে একা ঘরে বন্ধ করে কাঁদতে হয়েছিল তাঁকে। লাবণ্য এক সাম্প্রতিক ইন্টারভিউয়ে (ওপেন হাউস সেশনে) জানান, “যে ছবিটি করার কথা ছিল, সেখানে পরিচালকের সঙ্গে কিছু একটা ঠিক লাগছিল না। আমার মনে হয়েছিল…

রিপোর্টে বিস্ফোরণ: বঙ্গে পরিবর্তনের আশা ক্ষীণ, চতুর্থবার মসনদে মমতাই?

ভুল নীতি আর অন্তর্কলহেই ডুবছে পদ্ম-শিবির, দিল্লির টেবিলে জমা পড়ল বিস্ফোরক তথ্য শুভজিৎ বসু কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণভেরি বাজার আগেই বঙ্গ বিজেপির অন্দরে বড়সড় কম্পন। দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জমা পড়া এক অত্যন্ত গোপন ও এক্সক্লুসিভ রিপোর্টে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে 'পরিবর্তন যাত্রা' বা গেরুয়া শিবিরের উত্থানের সম্ভাবনা এই মুহূর্তে কার্যত শূন্য। ভিনরাজ্যের একাধিক হেভিওয়েট নেতার তৈরি এই রিপোর্টে সাফ জানিয়ে দেওয়া হয়েছে—বর্তমান পরিস্থিতি বজায় থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবার নবান্নে প্রত্যাবর্তন স্রেফ সময়ের…

চুমু দিয়ে দৃশ্য শেষ করো, না হলে ব্রা পরে এসো!’ পরিচালক অনন্তের বিরুদ্ধে বিস্ফোরক জারিন

রূপসা দাস: বোল্ডনেস আর গ্ল্যামারের চাদরে ঢাকা বলিউডের অন্দরমহল যে সবসময় খুব একটা সুখকর নয়, তা আরও একবার প্রমাণ করলেন জারিন খান। 'হেট স্টোরি ৩' মুক্তির পর থেকেই জারিনের গায়ে সেঁটে গিয়েছিল ‘হট’ তকমা। আর সেই ইমেজকে পুঁজি করেই পরিচালক অনন্ত মহাদেবন তাঁকে প্রস্তাব দিয়েছিলেন 'আকসার ২' ছবির। কিন্তু শ্যুটিং ফ্লোরে যা ঘটেছিল, তা জারিনের কথায় এক ‘বিভীষিকা’।            থ্রিলারের নামে শরীর প্রদর্শন! জারিন জানান, ছবিটির চুক্তি সই করার সময় তাঁকে বলা হয়েছিল এটি একটি নিটোল রহস্য-রোমাঞ্চ বা থ্রিলারধর্মী ছবি হবে। 'হেট স্টোরি ৩'-এর মতো…

চিরতরে স্তব্ধ ‘লম্বি জুদাই’, প্রয়াত অভিনেত্রী মধু মালহোত্রা

রূপসা দাস: ভারতীয় চলচ্চিত্র জগতের এক বর্ণময় অধ্যায়ের অবসান ঘটল। না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ অভিনেত্রী মধু মালহোত্রা। আশির দশকে তাঁর অনবদ্য অভিনয় এবং পর্দা-উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছিল। বিশেষ করে কালজয়ী গান ‘লম্বি জুদাই’-এর দৃশ্যায়নে তাঁর অভিনয় আজও সিনেমা প্রেমীদের স্মৃতিতে অমলিন। দীর্ঘ চলচ্চিত্র জীবনে তিনি বহু দিকপাল অভিনেতা ও পরিচালকের সঙ্গে কাজ করেছেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিপাড়ায়। মধু মালহোত্রার অভিনয় জীবনের অন্যতম স্মরণীয় মাইলফলক ছিল ১৯৮১ সালের সুপারহিট ছবি ‘আস পাশ’। প্রখ্যাত পরিচালক জে ওম প্রকাশের…

ডিএ জটমুক্তি: বকেয়া মিটছে মার্চেই, ভোটের আগে মাস্টারস্ট্রোক মমতার

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক দীর্ঘপ্রতীক্ষিত এবং বড়সড় স্বস্তির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে তিনি ঘোষণা করেন যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি মার্চ মাসেই কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে এই এরিয়ারের টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper