AB Live News
দাদাগিরি’ বনাম ‘স্বাস্থ্যসাথী’ টেকনিশিয়ানের রক্তে স্বরূপ-দেব যুদ্ধ!
রুচিরা রায়: টলিউডের স্টুডিও পাড়ায় এখন লাইট-সাউন্ড-ক্যামেরা নয় বরং লাইট-সাউন্ড-অ্যাকশন চলছে দেব আর স্বরূপ বিশ্বাসের মধ্যে যেখানে একদিকে টেকনিশিয়ানদের জন্য মমতার স্বাস্থ্যসাথী কার্ডের ডালি সাজিয়ে বসেছেন অভিনেতা সাংসদ দেব আর অন্যদিকে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস নাকি হুকুমনামা জারি করেছেন যে এই কার্ড ছোঁয়া যাবে না কারণ তাঁর মতে এই প্রকল্প নাকি খুব একটা ভালো নয় আর এই শুনে দেবের পিত্তি জ্বলে উঠেছে তিনি সরাসরি তোপ দেগে বলেছেন যে এসি রুমে বসে দাদাগিরি করা খুব সহজ কিন্তু যারা দিনরাত খেটে স্টুডিও চালায় সেই টেকনিশিয়ানদের কথা ভাবা দরকার আসলে স্বরূপদার তো আর স্বাস্থ্যসাথী কার্ডের দরকার নেই কারণ তাঁর তো যথেষ্ট আয় আছে আর পকেটে রেস্ত থাকলে সরকারি দাক্ষিণ্যের কী প্রয়োজন কিন্তু গরীব টেকনিশিয়ানদের তো এটা দরকার আর সবথেকে বড় মজার কথা হল যে প্রকল্পের নিন্দা স্বরূপদা করছেন সেটা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত যাঁর ক্যাবিনেটে স্বরূপদার নিজের দাদা অরূপ বিশ্বাস একজন প্রভাবশালী মন্ত্রী তাই দেবের প্রশ্ন হলো নিজের ঘরের লোকেরাই কি এখন দিদির প্রকল্পের বিরোধিতা করছেন নাকি অন্ধ সাপোর্টার হতে গিয়ে স্বরূপদা আসল সত্যিটাই ভুলে গিয়েছেন যেখানে কাজ হারানোর হুঁশিয়ারি দিয়ে টেকনিশিয়ানদের ভয় দেখানো হচ্ছে সেখানে দেব স্পষ্ট করে দিয়েছেন যে দাদাগিরি ছেড়ে আশীর্বাদ কুড়োতে শিখলে হয়তো টলিউডের মঙ্গল হবে নয়তো এই ইগোর লড়াইয়ে শেষমেশ বলি হবে সেই সাধারণ মেকআপ আর্টিস্ট বা ট্রলি ঠেলতে থাকা মানুষগুলো যারা এখন দেবের ফর্ম আর স্বরূপের ফরমানের মাঝখানে পড়ে কোনঠাসা হয়ে ভাবছে কার দিকে যাবে আর কার দিকে গেলে কালকের রুটি-রুজিটা অন্তত টিকে থাকবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

