Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চুমু দিয়ে দৃশ্য শেষ করো, না হলে ব্রা পরে এসো!’ পরিচালক অনন্তের বিরুদ্ধে বিস্ফোরক জারিন

0 17,018,841

রূপসা দাস: বোল্ডনেস আর গ্ল্যামারের চাদরে ঢাকা বলিউডের অন্দরমহল যে সবসময় খুব একটা সুখকর নয়, তা আরও একবার প্রমাণ করলেন জারিন খান। ‘হেট স্টোরি ৩’ মুক্তির পর থেকেই জারিনের গায়ে সেঁটে গিয়েছিল ‘হট’ তকমা। আর সেই ইমেজকে পুঁজি করেই পরিচালক অনন্ত মহাদেবন তাঁকে প্রস্তাব দিয়েছিলেন ‘আকসার ২’ ছবির। কিন্তু শ্যুটিং ফ্লোরে যা ঘটেছিল, তা জারিনের কথায় এক ‘বিভীষিকা’।
           থ্রিলারের নামে শরীর প্রদর্শন!
জারিন জানান, ছবিটির চুক্তি সই করার সময় তাঁকে বলা হয়েছিল এটি একটি নিটোল রহস্য-রোমাঞ্চ বা থ্রিলারধর্মী ছবি হবে। ‘হেট স্টোরি ৩’-এর মতো অত্যধিক সাহসী দৃশ্য এখানে থাকবে না বলে কথা দেওয়া হয়েছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রূপ। জারিনের কথায়, “পরিচালক হঠাৎ করেই চিত্রনাট্যে এমন সব দৃশ্য ঢোকানো শুরু করলেন যেখানে চুমু আর ঘনিষ্ঠতা ছাড়া কিছুই ছিল না। প্রতিটা দৃশ্য শেষ হতে না হতেই বলা হতো— আরও একবার চুমু দাও, দৃশ্যটা আরও একটু উত্তেজক করো!”
পোশাক খোলা নিয়ে নোংরা চাপ
শুধু চুমুতেই থেমে থাকেনি সেই তিক্ততা। জারিনের অভিযোগ, তাঁকে বারবার ছোট পোশাক পরতে এবং শরীর প্রদর্শনের জন্য বাধ্য করা হতো। অভিনেত্রী বলেন, “মাঝেমধ্যেই বলা হতো কোনো পোশাকে নাকি আমাকে ঠিকমতো ‘হট’ লাগছে না। কখনও কখনও এমনও বলা হয়েছে যে, দৃশ্য শেষ করতে হলে আমাকে অন্তর্বাস বা ব্রা পরেই ক্যামেরার সামনে আসতে হবে! প্রতিটি পদক্ষেপে আমাকে যেন স্রেফ একটা শরীর হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছিল।”
         সিনেমা নয়, যেন ‘এরোটিকা’
অভিনেত্রী জানান, শ্যুটিংয়ের মাঝপথে তিনি প্রতিবাদ করেছিলেন ঠিকই, কিন্তু লাভ হয়নি। পরিচালক অনন্ত মহাদেবনের ওপর বিরক্তি প্রকাশ করে জারিন বলেন, “আমি বারবার বলতে চেয়েছি যে আমরা একটা সিনেমা বানাতে এসেছি, ব্লু-ফিল্ম বা পর্ন নয়। কিন্তু কেউ কর্ণপাত করেনি। থ্রিলারের মোড়কে আমাকে দিয়ে কেবল সাহসী দৃশ্য করিয়ে নেওয়াটাই ছিল তাঁদের একমাত্র লক্ষ্য।”
জারিনের এই মন্তব্যের পর এখনও পর্যন্ত পরিচালক অনন্ত মহাদেবনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। নেটিজেনদের একাংশ জারিনের সাহসিকতাকে কুর্নিশ জানালেও, অনেকের প্রশ্ন— তবে কি বলিউডের নবাগত বা উঠতি অভিনেত্রীদের আজও এভাবেই ‘বোল্ড’ দৃশ্যের নামে হেনস্থার শিকার হতে হয়? উত্তর দেবে সময়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper