AB Live News
ঝড়ের দাপটে টোটোর ওপর ভেঙে পড়ল গাছ, একটুর জন্য প্রাণে বাঁচল যাত্রী ও চালক
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী শনিবার ঝড়বৃষ্টির মুখোমুখি হয়েছে গোটা রাজ্যবাসী। তবে রবিবার দিনভর আবহাওয়া স্বাভাবিক থাকার পরই রাতে আচমকাই ঝড়ের দাপটে লন্ডভন্ড পরিস্থিতি মালদহে। যাত্রীবাহী টোটোর উপর কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে বিপত্তি। ঘটনায় আহত হন মহিলা যাত্রী সহ টোটোচালক। স্থানীয়রা আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত প্রায় ৯টা নাগাদ হঠাৎ প্রবল গতিতে ঝড় শুরু হয়। তখনই ইংরেজবাজার শহরের গান্ধীমূর্তির পাশে থাকা একটি কৃষ্ণচূড়া গাছের বড় ডাল ভেঙে পড়ে একটি যাত্রীবাহী টোটোর উপর। স্থানীয় এক দোকানদার জানান, হঠাৎ ঝড় শুরু হতেই এই ভয়াবহ ঘটনা। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
এদিকে এই ঘটনার পর স্থানীয়রা নিজেদের উদ্যোগে রাস্তা থেকে ভেঙে পড়া গাছের ডাল সরানোর ব্যবস্থা করেন। পাশাপাশি ইংরেজবাজার থানা ও বিপর্যয় মোকাবিলা দফতরে খবর দেওয়া হয়। ঘটনায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরিস্থিতি খতিয়ে দেখে রাস্তার উপর থাকা গাছের ডালপালা সরিয়ে যাতায়াত নিয়ন্ত্রণে আনে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

