Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই আইসিইউ ইউনিট, মৃত ১০ ও আহত ১১

0 36,912,488

সোমবার ভোররাতে ওড়িশার হাসপাতালে ভয়াবহ আগুন। জানা গেছে ওড়িশার এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের আইসিউতে ভয়াবহ আগুন লাগে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১০ জন রোগীর। রোগীদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হাসপাতালের ১১ জন কর্মী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন।

তখন ভোর প্রায় আড়াইটে কিংবা তিনটে। সেইসময় হঠাৎই ট্রমা কেয়ারের আইসিইউতে শোরগোল পড়ে যায়। চোখের পলকেই সেই আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় আইসিইউতে ২০ জনের বেশি রোগীর চিকিৎসা চলছিল। এরপর আগুন নিয়ন্ত্রণে এলে সকলে মিলে আইসিইউ থেকে চিকিৎসাধীন রোগীদের দ্রুত বের করে আনেন। তাঁদের অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। তবে তখনই ৭ জন রোগীর মৃত্যু হয়। পরে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে নাকি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। বাকি রোগীদের সরিয়ে আনা হয়েছে বলে খবর। তবে, রোগীদের বাঁচাতে গিয়ে ঝলসে গিয়েছেন হাসপাতালের বহু কর্মী।

ঘটনাস্থলে পৌঁছান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। তিনি আহতদের সঙ্গে দেখা করেছেন। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন। একইসঙ্গে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। তবে, কী কারণে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড তা জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে হাসপাতাল চত্বর সহ স্থানীয় বাসিন্দাদের মনে।

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে মৃতদের পরিবার পিছু ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। আর আহতদের ৫০ হাজার আর্থিক সাহায্য দেওয়া হবে।

 

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper