Khabor Ekhon
দুই দাদার আদরের বোন ‘রাহা’, ফের বাবা হলেন দীনেশ কার্তিক
সোলাঙ্কি সেন : ক্রীড়াজগৎ ও গ্ল্যামার দুনিয়ার অন্যতম প্রিয় জুটি দীনেশ কার্তিক এবং দীপিকা পাল্লিকালের ঘরে এল নতুন অতিথি। যমজ পুত্রসন্তান কবির ও জিশানের পর এবার কন্যাসন্তানের মা হলেন ভারতের প্রাক্তন তারকা স্কোয়াশ খেলোয়াড় দীপিকা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিয়েছেন স্বয়ং কার্তিক।
নামেও চমক
সুখবর দেওয়ার পাশাপাশি খুদে সদস্যের নামও প্রকাশ করেছেন এই তারকা দম্পতি। মেয়ের নাম রাখা হয়েছে 'রাহা পাল্লিকাল কার্তিক'। কাকতালীয়ভাবে, বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের মেয়ের নামও রাহা। দুই জগতের দুই 'রাহা'র নাম…
