Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

৪৪-এ ছাদনাতলায় অনুষ্কা? বিয়ের গুঞ্জনে চটলেন ‘দেবসেনা’

0 9,837,275

রূপসা দাস: দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ অনুষ্কা শেট্টীর বিয়ে নিয়ে জল্পনা নতুন কিছু নয়। কয়েক বছর অন্তর অন্তরই তাঁর বিয়ের খবর সংবাদ শিরোনামে উঠে আসে। তবে এবার জল্পনাটা একটু বেশিই ডালপালা মেলেছে। শোনা যাচ্ছিল, ৪৪ বছর বয়সেই দীর্ঘদিনের অবিবাহিত তকমা ঘুচিয়ে পিঁড়িতে বসতে চলেছেন ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেত্রী। কিন্তু এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই মেজাজ হারিয়েছে অনুষ্কার ঘনিষ্ঠ মহল।
প্রভাসের পর এবার রহস্যময় ব্যবসায়ী
একটা সময় শোনা যেত, সহ-অভিনেতা প্রভাসের সঙ্গেই সাত পাকে ধরা দেবেন অনুষ্কা। কিন্তু সেই প্রেমকাহিনি গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে। এবার নতুন করে খবর রটেছে, কোনো অভিনেতা নয়, বরং বেঙ্গালুরুর এক নামী ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। গুঞ্জন আরও ঘনীভূত হয় যখন শোনা যায়, পাত্র ও পাত্রী—দুই পরিবারের ঘনিষ্ঠতা বহু বছরের এবং দুই পক্ষ এক হয়ে দীর্ঘদিনের বন্ধুত্বকে আত্মীয়তার রূপ দিতে চলেছে। এমনকি এই বিয়েতে নাকি অনুষ্কারও কোনো আপত্তি নেই।

বিয়ে করা কি বিতর্কিত বিষয়?’

এই খবর প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অনুষ্কার সহযোগী দল। অভিনেত্রীর খুব কাছের এক সূত্রের দাবি, অনুষ্কা আপাতত তাঁর কাজ নিয়ে ব্যস্ত। বারবার তাঁর ব্যক্তিগত জীবন এবং বয়স টেনে বিয়ের গুজব রটানোয় বিরক্ত অভিনেত্রী। তাঁর টিমের পক্ষ থেকে পাল্টা প্রশ্ন তোলা হয়েছে— “৪৪ বছরে বিয়ে করা কি কোনো বিতর্কিত বিষয়? কেন বারবার তাঁর বয়স এবং বিয়ে নিয়ে অযথা জল্পনা তৈরি করা হচ্ছে?” অনুষ্কার সহযোগীদের মতে, যখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, অনুষ্কা নিজেই তা ভক্তদের জানাবেন।
        পর্দার বাইরেও লাইমলাইটে
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই অন্তরাল বজায় রাখতে পছন্দ করেন অনুষ্কা। কিন্তু বড় পর্দায় তাঁর উপস্থিতি যতটা দাপুটে, পর্দার বাইরের জীবন নিয়ে ভক্তদের কৌতূহলও ততটাই তুঙ্গে। যদিও বিয়ের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তাঁর টিম, তবুও অনুষ্কার নীরবতা এবং টিমের এই কড়া প্রতিক্রিয়া রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।
আপাতত ‘দেবসেনা’র ভক্তরা অপেক্ষায় আছেন, এই বিয়ের সানাই সত্যি কবে বাজবে নাকি এটিও আগের বারের মতো কেবল ‘গুজব’ হয়েই থেকে যাবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper