Khabor Ekhon
ভোটের মুখে বঙ্গে রেল-বিস্ফোরণ: ৪৪৭৪ কোটির জোড়া প্রকল্প মঞ্জুর
নয়াদিল্লি ও কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার ঠিক আগেই বাংলার জন্য বড় ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গের জন্য দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাল্টি-ট্র্যাকিং (Multi-tracking) রেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মোট ৪,৪৭৪ কোটি টাকা ব্যয়ে এই মেগা প্রকল্প দুটি রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থাকে আমূল বদলে দেবে বলে মনে করা হচ্ছে।
কী থাকছে এই মেগা প্রকল্পে?
কেন্দ্রীয় মন্ত্রিসভা সূত্রে খবর, এই প্রকল্প দু’টির মূল লক্ষ্য হলো অতি-ব্যস্ত রেল রুটগুলিতে যানজট কমানো এবং…
