Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

খেলা

রিঙ্কুকে বাদ দিয়ে ভুল করছে ভারত? প্রশ্ন ওয়াসিম জাফরের

নিজস্ব সংবাদদাতা:  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের ব্যাটিং ব্যর্থতার পর দলে রিঙ্কু সিংয়ের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে, চতুর্থ টি-২০ ম্যাচে রিঙ্কু দলে থাকলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। বিশেষ করে মিডল অর্ডারে তাঁর মতো ফিনিশারের অভাব স্পষ্ট হয়েছে বলে মনে করছেন জাফর। চতুর্থ টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে শাই হোপের অপরাজিত ১০২ রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৩ উইকেটে ২৪৭ রান তোলে। জবাবে সঞ্জু স্যামসনের ঝোড়ো ৫৬ রান এবং তিলক বর্মা ও নীতীশ কুমার রেড্ডির ৭০…

চিনের ভিসা বিতর্কে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে বাদ অরুণাচলের ভারোত্তোলক

নিজস্ব প্রতিনিধি (নয়াদিল্লি): ভারত-চিন কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়ল ক্রীড়াক্ষেত্রেও। চিনের নিংবোয় আসন্ন সিনিয়র বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ হারালেন অরুণাচল প্রদেশের ভারোত্তোলক চারু পেসি। চিনের পক্ষ থেকে তাঁকে ‘স্ট্যাপলড ভিসা’ দেওয়ার ইঙ্গিত মেলায় ভারতীয় ভারোত্তোলন ফেডারেশন (আইডব্লিউএলএফ) তাঁকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।চিন অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। সেই বিতর্কের জেরে ওই রাজ্যের বাসিন্দাদের জন্য চিনের স্ট্যাপলড ভিসা দেওয়ার প্রথা দীর্ঘদিন ধরেই…

প্যারা ব্যাডমিন্টনে দল নির্বাচন ঘিরে বিতর্ক, হাইকোর্টে খেলোয়াড়রা

নিজস্ব প্রতিনিধি (নয়াদিল্লি): এশিয়ান প্যারা গেমসে ভারতীয় দলে জায়গা না পাওয়াকে কেন্দ্র করে বিতর্ক তীব্র হয়েছে। দল নির্বাচনে স্বচ্ছতার অভাব এবং সম্মতি ছাড়া ডাবলস জুটি গঠনের অভিযোগ তুলে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন চার প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড়। তাঁদের মধ্যে রয়েছেন দুই এশিয়ান গেমস পদকজয়ী চিরাগ বার্থা।২৯ বছর বয়সি চিরাগ ২০১৮ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ এবং ২০২৩ সালে রুপো জিতেছিলেন। এ ছাড়াও ২০২৪ সালের বিশ্ব প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, ২০২৫ সালের এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এবং ২০২৬ সালের…

মোদিকে চিঠি, তারপরই সাসপেনশন, বক্সিং ফেডারেশনে সংঘাত চরমে

নিজস্ব সংবাদদাতা (নয়াদিল্লি) : আর্থিক অনিয়ম, তদন্তে অসহযোগিতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ভারতীয় বক্সিং ফেডারেশনের (বিএফআই) সাধারণ সম্পাদক প্রমোদ কুমারকে সাময়িকভাবে সাসপেন্ড করলেন ফেডারেশনের সভাপতি অজয় সিং। গতকাল জারি করা নির্দেশে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। অভিযোগগুলির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রমোদ কুমার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না। ফেডারেশনের অভিযোগ, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই সম্প্রচার সংক্রান্ত কাজের বরাত দিয়েছিলেন প্রমোদ। এ ছাড়া একটি জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ বাতিল…

অনুমতি ছাড়াই নাম ব্যবহার, ফ্র্যাঞ্চাইজি লিগের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে শিখর ধাওয়ান

নিজস্ব সংবাদদাতা:  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানের নাম তাঁর অনুমতি ছাড়াই একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ ধাওয়ান জানিয়েছেন, সংশ্লিষ্ট আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে চলেছেন তিনি।‘ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপ’-এ অংশগ্রহণকারী ক্রিকেটার হিসেবে তাঁর নাম দেখতে পান ধাওয়ান। এরপরই সমাজমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তিনি জানান, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে তিনি কোনও সম্মতি দেননি। তাঁর অজান্তেই এবং অনুমতি ছাড়াই নাম…

ভারত–ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচের পাস কালোবাজারে বিক্রির অভিযোগ, গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা:  ভারত ও ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের বিনামূল্যের প্রবেশপত্র চড়া দামে বিক্রির অভিযোগে গ্রেফতার হলেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) এক সদস্য-সহ চার জন। ধৃতদের কাছ থেকে ‘নট ফর সেল' লেখা ১১টি ম্যাচ পাস উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বিনামূল্যের প্রবেশপত্র বিলি ও বণ্টন নিয়েও প্রশ্ন উঠেছে ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সতীশ চন্দ্র শ্রীবাস্তব, তাঁর ছেলে আকর্ষিত শ্রীবাস্তব, অবিনাশ দারাক ও মোহিত সোমানি। গত ১২ অক্টোবর বেগম বাজারের এসডি মলের কাছে ম্যাচের পাস কালোবাজারে বিক্রির খবর…

একই মাসে জোড়া সম্মান ভারতের, গিল-শেফালির হাতে আইসিসির সেরার শিরোপা

সঞ্জয় মিত্র : পঞ্চমবার মাসের সেরা! ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন শুভমন গিল। অন্যদিকে, এশিয়া কাপ ও এশিয়ান গেমসে দুরন্ত ছন্দের পুরস্কার পেলেন শেফালি বর্মা। আইসিসির অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে ভারতীয় ক্রিকেটে ফের জোড়া সাফল্য এনে দিলেন দুই তারকা।আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ভারতীয় আধিপত্যের আরও এক উজ্জ্বল ছবি। আইসিসির মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক শুভমন গিল। মহিলাদের বিভাগে সেরার সম্মান উঠল আগ্রাসী ওপেনার শেফালি…

হরমনপ্রীতের অধিনায়কত্বে ইতি, নতুন অধ্যায়ের অপেক্ষায় ভারতীয় মহিলা ক্রিকেট

সঞ্জয় মিত্র :ভারতীয় মহিলা ক্রিকেটে বড় পরিবর্তন। সব ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন হরমনপ্রীত কৌর। মঙ্গলবার, ৬ অক্টোবর, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৭ বছরের তারকা ক্রিকেটার। তবে অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের সঙ্গে তাঁর যাত্রা অব্যাহত থাকবে। দীর্ঘদিন ভারতীয় মহিলা ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। ২০১৬ সালে টি-২০ দলের নেতৃত্বভার নেওয়ার পর ধীরে ধীরে তিন ফরম্যাটেই দলের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠেন তিনি। ২০২২ সালে মিতালি রাজের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর…

লাল-হলুদে গোলের উৎসব, ৭-২-এ জয়, ফাইনালে ইস্টবেঙ্গল,সামনে ডার্বির হাতছানি

সঞ্জয় মিত্র : আইএফএ শিল্ডের সেমিফাইনালে যেন গোলের ঝড় তুলল ইস্টবেঙ্গল। শুরুতেই এক গোল হজম করে পিছিয়ে পড়েও উত্তর-পূর্ব ইউনাইটেডকে শেষ পর্যন্ত ৭-২ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল লাল-হলুদ। সোমবার কলকাতার মাঠে ম্যাচের নায়ক ডেভিড হামার,একাই করলেন দুরন্ত হ্যাটট্রিক।ম্যাচের দ্বিতীয় মিনিটেই আলাউদ্দিন আজারেইয়ের গোলে এগিয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু সেই ধাক্কা সামলে দ্রুত ম্যাচে ফিরল ইস্টবেঙ্গল। ১২ মিনিটে ডেভিড হামারের দুরন্ত হেডে সমতা ফেরে। এরপর রোহিত কুমারের হেডে এগিয়ে যায় লাল-হলুদ। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ক্রিস…

মেসির ম্যাচে টাকা গিয়েছিল জলে, ২২ হাজারের টিকিট এবার বিনামূল্যে

সঞ্জয় মিত্র : গত বছর কলকাতায় লিওনেল মেসির ম্যাচ দেখতে গিয়ে টিকিট কেটেও খেলা দেখতে পারেননি বহু দর্শক। তাঁদের মধ্যে ২২ হাজার জনের জন্য এবার বিনামূল্যে ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট দেওয়ার ঘোষণা করা হল। শনিবার ভারত-ব্রাজিল ম্যাচের পর যুবভারতী থেকেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের মেসি ম্যাচের অনলাইনে টিকিট কেটেছিলেন এমন দর্শকদের মধ্য থেকেই ২২ হাজার জনকে আগামী ৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচের বিনামূল্যের টিকিট দেওয়া হবে। বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য তোলা হবে বলেও জানান…

কলকাতায় ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

সঞ্জয় মিত্র : কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল। প্রথমার্ধেই এস্তেভাও ও পেদ্রোর গোলে এগিয়ে যায় সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে আরও দু’টি গোল করে জয় নিশ্চিত করে ব্রাজিল।শুরুতে ভারতীয় রক্ষণ বেশ সংগঠিত ছিল। একাধিক আক্রমণ সামলে রাখলেও ব্রাজিলের গতি ও পাসিংয়ের সামনে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখা সম্ভব হয়নি। ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল ষষ্ঠ, ভারত ১৩৮তম। সেই বিশাল ব্যবধানেরই প্রতিফলন দেখা গেল যুবভারতীর মাঠে। তবে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা ভারতীয় ফুটবলের জন্য হয়ে রইল স্মরণীয়।

শেষ হাসি ভারতের,পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা

সঞ্জয় মিত্র : এশিয়ান গেমসের ক্রিকেটে ফের সোনার মঞ্চে ভারত। শনিবার পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে পুরুষদের ক্রিকেটে টানা দ্বিতীয়বার সোনা জিতে নিল ভারত। ব্যাটিং সহায়ক উইকেটে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১১ রান তোলে ভারত। জবাবে পাকিস্তান ৬ উইকেটে ১৯২ রানেই থেমে যায়।ভারতের জয়ের ভিত গড়ে দেন দুই তরুণ ব্যাটার অভিষেক শর্মা ও তিলক বর্মা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন অভিষেক। তাঁর ব্যাট থেকে আসে ঝকঝকে ৬১ রান। পরে তিলক বর্মা দায়িত্ব নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান। অপরাজিত ৫১ রানের ইনিংসে ভারতকে পৌঁছে দেন ২০০-র গণ্ডি পেরিয়ে।২১২ রানের…

ঘরের মাঠে পাঞ্জাব-পরীক্ষা, চার বিদেশিকে নিয়ে আজ নামছে ইস্টবেঙ্গল

সঞ্জয় মিত্র :: শারদোৎসবের আবহে শহর যখন পুজোর প্রস্তুতিতে ব্যস্ত, তখন ইস্ট বেঙ্গলের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা। বুধবার আইএফএ শিল্ডে ঘরের মাঠে পাঞ্জাব এফসির মুখোমুখি হবে লাল-হলুদ ব্রিগেড। ইতিমধ্যেই টুর্নামেন্টের শেষ চারে জায়গা পাকা করে ফেলেছে ইস্ট বেঙ্গল। তবে গ্রুপসেরা হতে হলে পাঞ্জাবের বিরুদ্ধে জয় প্রয়োজন। তাই ম্যাচটিকে হালকা ভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই।এএফসি চ্যাম্পিয়ন্স লিগের লড়াইও সামনে। সেই কথা মাথায় রেখেও পাঞ্জাবের বিরুদ্ধে শক্তিশালী দল নামানোর পরিকল্পনা কোচ আন্তোনিও লোপেজ হাবাসের। মঙ্গলবারের অনুশীলনে চার বিদেশিকেই…

মেসি-পরবর্তী যুগে নতুন মুখ, আর্জেন্টিনার অধিনায়ক রোমেরো

সঞ্জয় মিত্র :: লিওনেল মেসির পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ড উঠতে চলেছে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর হাতে। কোচ লিওনেল স্কালোনি নিজেই জানিয়েছেন, ভবিষ্যতে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন এই তারকা সেন্টার-ব্যাক।মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনা দলে নেতৃত্বের প্রশ্নটি ছিল স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ। সেই জায়গায় স্কালোনির পছন্দ রোমেরো। কোচের বক্তব্য অনুযায়ী, মেসি ও নিকোলাস ওতামেন্দির পর দলের তৃতীয় অধিনায়ক হিসেবেই আগে থেকে দায়িত্বের তালিকায় ছিলেন ‘কুটি’। এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো দে পল এবং লাউতারো মার্টিনেজও নেতৃত্ব দেওয়ার…

আফগানিস্তান ম্যাচ বৃষ্টিতে শেষ, এবার সেমিতে ভারত-পাকিস্তান দ্বৈরথ

সঞ্জয় মিত্র : এক বলও গড়াল না। টস পর্যন্ত হল না। শেষ পর্যন্ত বৃষ্টির জেরে পরিত্যক্ত ভারত-আফগানিস্তান ম্যাচ। আর সেই ফলেই এশিয়ান গেমসের ক্রিকেটে সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। এবার লড়াই পাকিস্তানের বিরুদ্ধে। বৃহস্পতিবার নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি ছিল ভারতের। কিন্তু আবহাওয়ার কাছে শেষ পর্যন্ত হার মানতে হল ক্রিকেটকে। টস তো দূরের কথা, একটি বলও গড়াল না। লাগাতার বৃষ্টির কারণে ভারত-আফগানিস্তান ম্যাচ পরিত্যক্ত…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper