Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

খেলা

কুলদীপের ঘূর্ণি, গিলের শতরান, বিরাটের বিস্ফোরণ,ক্যারিবিয়ান দ্বীপে ভারতের জয়ধ্বনি

সঞ্জয় মিত্র ::তিরুঅনন্তপুরমে ব্যাট হাতে ঝড় তুলল ভারত। বিরাট কোহলি ও শুভমন গিলের দুরন্ত শতরানে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম একদিনের ম্যাচে ৮ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। একই ম্যাচে বিরাট ছুঁয়ে ফেললেন ১৫ হাজার ওয়ানডে রানের মাইলফলক। অন্যদিকে, শতরান করে নিজের জাত চেনালেন শুভমন গিলও। বল হাতে কুলদীপ যাদবের চার উইকেট ওয়েস্ট ইন্ডিজের বড় রান করার পরিকল্পনায় জল ঢেলে দেয়।টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা কিন্তু বেশ আত্মবিশ্বাসী ছিল ওয়েস্ট ইন্ডিজের। ওপেনার জন ক্যাম্পবেল ও জাস্টিন গ্রিভসের ব্যাটে তৈরি হয় বড় রানের ভিত। দু’জনে মিলে ১৯.২…

১৫ হাজারে বিরাটের বিরাট কীর্তি! শচীনের রেকর্ড ছাপিয়ে দ্রুততম কোহলি

সঞ্জয় মিত্র :রেকর্ডের মঞ্চে আবারও বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে নামার আগেই ইতিহাসের দরজায় দাঁড়িয়ে ছিলেন তিনি। প্রয়োজন ছিল মাত্র ৫৯ রান। সেই অপেক্ষারও অবসান হল দুরন্ত ব্যাটিংয়ে। ওয়ানডে ক্রিকেটে ১৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি,আর সেই সঙ্গেই লিখলেন নতুন ইতিহাস। ১৫ হাজারের ক্লাবে এতদিন একক অধিপতি ছিলেন সচিন তেন্ডুলকর। এবার তাঁর পাশেই জায়গা করে নিলেন কোহলি। তবে এখানেই গল্পের সবচেয়ে বড় চমক, সচিনের চেয়ে ৭৪ ইনিংস কম খেলেই এই মাইলফলকে পৌঁছেছেন কোহলি। সচিন ৩৭৭ ইনিংসে ১৫ হাজার রান পূর্ণ…

রেকর্ডের দোরগোড়ায় রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ ইতিহাসের হাতছানি

সঞ্জয় মিত্র :তিন ম্যাচের একদিনের সিরিজ। সামনে ওয়েস্ট ইন্ডিজ। আর তার মধ্যেই একসঙ্গে রেকর্ডের দরজায় দাঁড়িয়ে ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার—রোহিত শর্মা ও বিরাট কোহলি। তিরুবনন্তপুরমে আজ, ২৭ সেপ্টেম্বর শুরু হতে চলা প্রথম একদিনের ম্যাচ তাই শুধু সিরিজের সূচনা নয়, দুই তারকার ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ারও মঞ্চ।একদিকে বিরাট কোহলির সামনে ১৫ হাজার একদিনের রান পূরণের হাতছানি। অন্যদিকে রোহিত শর্মার নজর ১২ হাজার রানের মাইলফলকে। দুই তারকার ব্যাটে ইতিহাসের কতগুলি পাতা নতুন করে লেখা হয়, এখন সেদিকেই নজর ক্রিকেটমহলের।একদিনের ক্রিকেটে ইতিমধ্যেই ১৪,৯৪১…

শুরুতেই ধাক্কা, শেষে দাপট, কাস্টমসকে ৩-১ হারিয়ে শিল্ড অভিযান ইস্টবেঙ্গলের

সঞ্জয় মিত্র ::শুরুটা ছিল ধাক্কার। কিন্তু ম্যাচ যত গড়িয়েছে, ততই ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার আইএফএ শিল্ডের ম্যাচে কলকাতা কাস্টমসের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় তুলে নিল লাল-হলুদ। ঘরের মাঠের কাদামাখা পরিস্থিতিতেও দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ইস্টবেঙ্গল। ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যায় কাস্টমস। ১২ মিনিটের মাথায় রিকি ঘরামির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে ইস্টবেঙ্গল। বল দখল এবং আক্রমণের চাপ বাড়ালেও…

আজ শিল্ডের শুরুতেই পরীক্ষা, কাস্টমসের বিরুদ্ধে ইস্টবেঙ্গল

সঞ্জয় মিত্র :: আইএফএ শিল্ডে নতুন মরশুমের অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর কাস্টমসের বিরুদ্ধে মাঠে নামবে লাল-হলুদ ব্রিগেড। মহমেডান স্পোর্টিং প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার পর নতুন করে সূচি তৈরি হওয়ায় কাস্টমসই হয়ে উঠেছে ইস্টবেঙ্গলের প্রথম প্রতিপক্ষ।শিল্ডের প্রথম ম্যাচে ইতিমধ্যেই দারুণ শুরু করেছে মোহনবাগান। শ্রীনিধি ডেকানকে ৬-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে সবুজ-মেরুন শিবির। এবার ইস্টবেঙ্গলের সামনে কাস্টমসের চ্যালেঞ্জ। কাগজে-কলমে দুই দলের শক্তির পার্থক্য থাকলেও ফুটবলে ম্যাচের দিন হিসাবটা…

ছয় বার হার, তবু আত্মবিশ্বাস অটুট! ভারতকে নিয়ে পাক কোচের বিস্ফোরক মন্তব্য

সঞ্জয় মিত্র : ভারত-পাকিস্তান ক্রিকেটীয় দ্বৈরথ মানেই মাঠের ভেতরে এবং বাইরে চড়তে থাকা পারদ। বাইশ গজের সেই চিরন্তন লড়াই এবার আছড়ে পড়তে চলেছে এশিয়ান গেমসের মঞ্চেও। আর মেগা টুর্নামেন্টের বোধন হওয়ার আগেই ভারতীয় শিবিরকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তানের নবনিযুক্ত প্রধান কোচ মাইক হেসন। পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক ফর্ম— সব দিক থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের চেয়ে ঢের পিছিয়ে পাকিস্তান। তা সত্ত্বেও হেসন সাফ জানিয়ে দিলেন, এশিয়ান গেমসে সুযোগ পেলেই রোহিত শর্মা-বিরাট কোহলিদের ওপর প্রবল চাপ তৈরি করতে মরিয়া তাঁর দল। আসন্ন এশিয়ান…

২ রানে জয়, শেষ মুহূর্তে জমে উঠল নাটক! জাপানকে হারাল ভারত

সঞ্জয় মিত্র : জয় এল, তবে একেবারে শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা। সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে জাপানকে মাত্র ২ রানে হারাল ভারত। মঙ্গলবারের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আয়ার। ম্যাচের ফল ভারতের পক্ষে গেলেও, এশিয়ান গেমসের আগে জাপানের পরিবেশ ও পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে এই ম্যাচের গুরুত্ব ছিল আলাদা।এশিয়ান গেমসের মঞ্চে নামার আগে জাপানের মাটিতে এই ম্যাচকে কার্যত প্রস্তুতির পরীক্ষাই ধরেছিল ভারত। তাই দলও নামানো হয়েছিল শক্তিশালী স্কোয়াড নিয়ে। ব্যাটিংয়ে নজর…

ভলিবল সংস্থায় সজল ‘ইন’, হামলায় কড়া বার্তা, অভিযুক্তদের ছাড় নয়

সায়নী হাজরা : পশ্চিমবঙ্গ ভলিবল সংস্থার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। দায়িত্ব গ্রহণের পরই রাজ্য ভলিবল সংস্থার সচিব রথীন রায়চৌধুরির উপর হামলার ঘটনায় সরব হলেন তিনি। সচিবের ঘরে ঢুকে তাণ্ডব এবং তাঁকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগের নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সজল।অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর ভলিবল সংস্থার তাঁবুতে সচিব রথীন রায়চৌধুরির ঘরে ঢুকে কয়েক জন দুষ্কৃতী হামলা চালায়। তাঁর ঘর থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর ছবি…

জার্সিতে রং বদল, বিতর্কে ভারতীয় হকি, নীলের বদলে গেরুয়া কেন?

সঞ্জয় মিত্র : এশিয়ান গেমসের মঞ্চে ভারতীয় হকি দলের জার্সির রং নিয়ে ফের তৈরি হল বিতর্ক। টুর্নামেন্ট শুরুর আগে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে জানিয়েছিলেন, ভারতীয় পুরুষ ও মহিলা দল এশিয়ান গেমসে ঐতিহ্যবাহী নীল জার্সিতেই খেলবে। কিন্তু রবিবার উদ্বোধনী ম্যাচে দেখা গেল অন্য ছবি—দুই দলই মাঠে নামল গেরুয়া জার্সি পরে।বিশ্বকাপে গেরুয়া জার্সি পরার পর থেকেই বিষয়টি নিয়ে হকি মহলে আলোচনা শুরু হয়েছিল। সেই সময় তিরকে দাবি করেছিলেন, নির্বাচিত নেতৃত্ব এবং হকি ইন্ডিয়ার এক্সিকিউটিভ বোর্ডের অনুমোদন বা জ্ঞান ছাড়াই জার্সির রং বদলানো হয়েছিল। পরবর্তী…

শেষ বলে নয়, শেষ ওভারথ্রোতে জয়! অভিষেকের ব্যাটে আফগানিস্তানকে হারাল ভারত

সঞ্জয় মিত্র : নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে দাপুটে জয় ছিনিয়ে নিল ভারত। অভিষেক শর্মার দুরন্ত অর্ধশতকের সৌজন্যে রান তাড়া করতে নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে মেন ইন ব্লু।শেষ পর্যন্ত ৭ উইকেটে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ভারত। ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক। তাঁর ঝোড়ো ব্যাটিং ভারতীয় ইনিংসকে দ্রুত গতিতে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে তিলক বর্মাও দায়িত্বশীল ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তবে ম্যাচের শেষ…

ছয় স্তবকে ‘বন্দে মাতরম’, তারপর ‘জন গণ মন’—ভারত-আফগান ম্যাচে নতুন নজির

সঞ্জয় মিত্র : দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায় ভারত-আফগানিস্তান প্রথম টি-২০ ম্যাচে তৈরি হল এক নজিরবিহীন মুহূর্ত। ম্যাচ শুরুর আগে প্রথমে বাজানো হল ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’। তার পর পরিবেশিত হল জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের মাটিতে ভারতীয় দলের কোনও ম্যাচের আগে এই প্রথম জাতীয় সঙ্গীতের আগে ‘বন্দে মাতরম’ পরিবেশিত হল। টসের পর আচমকাই বদলে গেল পরিচিত প্রাক-ম্যাচ অনুষ্ঠান। গ্যালারি থেকে প্রেস বক্স—অনেকেরই নজর কেড়ে নেয় এই পরিবর্তন। এ দিন ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ ছয় স্তবকের সংস্করণ পরিবেশিত হয়।…

টি-২০ মঞ্চে ভারত বনাম আফগানিস্তান! দিল্লিতে আজ কে দেখাবে দাপট?

সঞ্জয় মিত্র :টেস্টের পর এবার টি-২০-র লড়াই। রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত। সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ, তার আগে ৬.৩০টায় হবে টস। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর ডেপুটি তিলক বর্মা। অন্যদিকে আফগানিস্তানের শক্তির জায়গা তাদের স্পিন আক্রমণ। রশিদ খান, মহম্মদ নবী থেকে শুরু করে একাধিক অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে তৈরি আফগান দল ভারতকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।ভারতীয় শিবিরে সবচেয়ে বেশি নজর থাকবে তরুণ বৈভব…

ময়দানের ‘ডেভিড’-এর মুকুটে নতুন পালক, সৌরভের হাত থেকে আজীবন সম্মান

সঞ্জয় মিত্র : সময় বদলেছে, ক্রিকেট বদলেছে, বদলে গিয়েছে ময়দানের অনেক চেনা মুখ। কিন্তু কিছু মানুষের সঙ্গে বাংলার ক্রিকেটের সম্পর্ক যেন সময়ের গণ্ডি পেরিয়ে যায়। উৎপল চট্টোপাধ্যায় তেমনই এক নাম। ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন, বাংলার হয়ে একের পর এক স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন। অথচ এত কিছুর পরেও তাঁর জীবনযাপন বরাবরই ছিল নিঃশব্দ, সাদামাটা। প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেই যেন স্বচ্ছন্দ তিনি। সেই প্রচারবিমুখ ক্রিকেটারকেই এবার আনুষ্ঠানিকভাবে সম্মান জানাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে সিএবি-এর…

তারকাখচিত মোহনবাগানকে রুখে দিল রিজার্ভ ইস্টবেঙ্গল! ডার্বিতে ১-১, অক্ষত লাল-হলুদের অপরাজিত দৌড়

সঞ্জয় মিত্র : কলকাতা ফুটবল লিগের  মঞ্চে ফের জমে উঠল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল–মোহনবাগান দ্বৈরথ। সোমবারের ডার্বিতে মোহনবাগানের প্রথম সারির একাধিক ফুটবলারকে সামলিয়ে ১-১ গোলে ম্যাচ ড্র করল ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। ফলে চলতি সিএফএল -এ লাল-হলুদের অপরাজিত থাকার ধারাও বজায় রইল। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। একাধিক আক্রমণ তৈরি করলেও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি ইস্টবেঙ্গল। উল্টোদিকে ৩৯ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর সিং। ইস্টবেঙ্গল গোলরক্ষক গৌরব শা -এর অবস্থান নিয়ে প্রশ্ন…

বারাসতে আজ বদলার ডার্বি—৪-১-এর জবাব দেবে কি মোহনবাগান?

সঞ্জয় মিত্র :ডার্বি মানেই শুধু ৯০ মিনিটের ফুটবল নয়। ডার্বি মানে আবেগ, অহংকার, পুরনো হিসাব আর গ্যালারিজুড়ে হাজার হাজার কণ্ঠের একসঙ্গে গর্জে ওঠা। সেই আবেগই আজ নতুন ঠিকানা পাচ্ছে বারাসতে। কলকাতা লিগের সুপার সিক্সে সোমবার মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। বারাসত স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে মহারণ। এই ডার্বির উত্তাপ অবশ্য কয়েক সপ্তাহ আগেই চড়েছে। ডুরান্ড কাপের ফাইনালে সবুজ-মেরুনকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ২২ বছর পর ট্রফি ঘরে তুলেছিল ইস্টবেঙ্গল। এডমুন্ড লালরিন্দিকার হ্যাটট্রিকের সেই রাত এখনও মোহনবাগান সমর্থকদের মনে তাজা। তাই আজকের…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper