Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

খেলা

শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে হার, হন্ডুরাসের কাছে থামল ভারতের দৌড়

(বাকু) - আজারবাইজানের বাকুতে স্বপ্নভঙ্গ ভারতের অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল আজারবাইজান ২০২৬-এর রাউন্ড অফ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হন্ডুরাসের কাছে ২-১ গোলে পরাজিত হল ভারতের খুদে ফুটবলাররা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর হতাশা নেমে আসে ভারতীয় শিবিরে। লড়াই করে সমতায় ফিরেও শেষ পর্যন্ত হার এড়াতে পারল না ব্লু কোল্টসরা।ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। হন্ডুরাস প্রথমার্ধে গোল করে এগিয়ে যাওয়ায় চাপে পড়ে ভারত। প্রতিপক্ষের আক্রমণ সামলানোর পাশাপাশি ম্যাচে ফেরার চেষ্টা…

তিন এশিয়ান সোনাজয়ী নীরজের আকস্মিক মৃত্যু, শোকস্তব্ধ প্যারা ক্রীড়ামহল

নিজস্ব সংবাদদাতা :ভারতীয় প্যারা অ্যাথলেটিক্সে নক্ষত্রপতন, প্রয়াত তিনবারের এশিয়ান প্যারা গেমস সোনাজয়ী নীরজ যাদব। ৪২ বছর বয়সি এই অ্যাথলিটের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়ামহলে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে দিল্লিতে নিজের ফ্ল্যাটে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হচ্ছে।  ঘটনাটি ঘিরে তদন্তের পাশাপাশি তাঁর মৃত্যুর পরিস্থিতি নিয়েও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।শৈশব থেকেই প্রতিকূলতার সঙ্গে লড়াই ছিল নীরজের জীবনের সঙ্গী। মাত্র সাত বছর বয়সে পোলিওজনিত শারীরিক প্রতিবন্ধকতার মুখে…

হার্দিকের বিকল্প ৩ তারকা, গম্ভীরের মাস্টারপ্ল্যান

সঞ্জয় মিত্র : ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিন ধরেই বড় তারকাদের ঘিরে আবর্তিত হয়েছে প্রত্যাশা। গুরুত্বপূর্ণ ম্যাচে কোনও ব্যাটার ব্যর্থ হলে কিংবা বোলার ছন্দ হারালে দলের উপর চাপ বেড়েছে কয়েক গুণ। কিন্তু আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটে শুধু কয়েক জন তারকার উপর নির্ভর করে সাফল্য ধরে রাখা কঠিন। একজন ব্যর্থ হলে অন্যদের দায়িত্ব নিতে হবে, একজন অনুপস্থিত থাকলে বাকিদের মিলেই সামলাতে হবে তাঁর ঘাটতি। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের টি-টোয়েন্টি ভাবনার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে এই দলগত দায়িত্ববোধ।২০২৪ সালের জুলাইয়ে ভারতীয় দলের…

শুরুতেই চ্যাম্পিয়নের মেজাজ, বাংলাদেশকে ১৩-০ গোলে হারাল ভারত

সঞ্জয় মিত্র -{জলন্ধর} এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত সূচনা করল ভারতীয় পুরুষ হকি দল। মঙ্গলবার জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ১৩-০ গোলের বিশাল জয় তুলে নিলেন হরমনপ্রীত সিংরা। শুরু থেকেই আক্রমণাত্মক হকি, নিখুঁত পাস এবং প্রতিপক্ষের রক্ষণে লাগাতার চাপ তৈরি করে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ভারত।ম্যাচের শুরুতেই গোলের মুখ খোলে ভারত। দ্বিতীয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। পরের মিনিটেই ব্যবধান…

টি-টোয়েন্টিতে ভারতের দাপট, নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জয়

ওয়েলিংটন- ব্যাট হাতে ঝড় তুলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারত। আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করল টিম ইন্ডিয়া। ভারতীয় ব্যাটারদের বিধ্বংসী মেজাজে কার্যত দিশেহারা হয়ে পড়ে কিউয়ি বোলিং বিভাগ।প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে নিউজিল্যান্ড। দলের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ড্যারিল মিচেল। মাত্র ৫২ বলে ৮৯ রানে অপরাজিত থেকে ভারতীয় বোলারদের উপর চাপ…

কঠোর পরিশ্রমের জয়, হ্যারি কেনকে শুভেচ্ছা বিরাট কোহলির

নিজস্ব সংবাদদাতা :  ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ব্যালন ডি’অর জয়ের খবর ঘিরে ফুটবলমহলে তৈরি হয়েছে উচ্ছ্বাস। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের অসাধারণ গোল করার ক্ষমতা, ধারাবাহিক পারফরম্যান্স এবং দীর্ঘদিনের অধ্যবসায় তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। এই সাফল্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। সমাজমাধ্যমে বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে কোহলি বুঝিয়ে দিয়েছেন, খেলার মাঠ আলাদা হলেও কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং অধ্যবসায়ের ভাষা সব ক্রীড়াবিদের কাছেই এক।কোহলির শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে…

“৭৩ গোলের মহাকাব্য, কেনের হাতে ব্যালন ডি’অর, তৃতীয়বার সেরা পুটেলাস

নিজস্ব সংবাদদাতা, (লন্ডন) -সাত দশকের ঐতিহ্যে নতুন অধ্যায়। ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মঞ্চে এবার সেরার শিরোপা উঠল ইংল্যান্ডের হ্যারি কেন এবং স্পেনের অ্যালেক্সিয়া পুটেলাসের হাতে। ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতে একদিকে যেমন নিজের দীর্ঘদিনের স্বপ্নপূরণ করলেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার কেন, তেমনই মহিলাদের বিভাগে তৃতীয়বারের জন্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন পুটেলাস। অন্যদিকে, পুরুষদের বর্ষসেরা দলের সম্মান ধরে রাখল প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি)।লন্ডনের প্যালাডিয়ামে তারকাখচিত অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করলেন ৩৩ বছরের…

গোলে গোলে টক্কর, রুদ্ধশ্বাস ম্যাচে বাহরিনকে কুপোকাত করল ভারতের খুদেরা

সঞ্জয় মিত্র : (বাকু)- আক্রমণে ঝলক, রক্ষণে উদ্বেগ,তবু জয়ের হাসি বিবিয়ানো ফার্নান্ডেজের ছেলেদের মুখে। বাহরিনের বিরুদ্ধে ৪-৩ গোলে জিতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের গ্রুপ পর্বে নিজেদের অপরাজিত থাকার ধারা বজায় রাখল ভারতীয় দল। ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্কোরলাইন বলছে এক গোলের ব্যবধানে জয়, কিন্তু সেই জয়ের পিছনে ছিল টানটান উত্তেজনা এবং দুই দলের গোলের পাল্টাপাল্টি লড়াই।ভারতের তরুণ ফুটবলাররা এই প্রতিযোগিতায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পরিচয় দিয়েছেন। লাওসের বিরুদ্ধে ৪-২ গোলে জয়, ক্যামেরুনের বিরুদ্ধে ২-১…

ক্যামেরুনকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ভারতের টানা দ্বিতীয় জয়

নিজস্ব সংবাদদাতা, (বাকু) : জয়ের ধারা অব্যাহত রাখল ভারতের অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল আজারবাইজান ২০২৬-এর গ্রুপ পর্বে ক্যামেরুনকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারতের খুদে ফুটবলাররা। রবিবার, ২৫ অক্টোবর বাকুর হোভসান কমপ্লেক্সের মাঠে এই ম্যাচে গোলরক্ষক জেনিত নিংথৌজামের দুরন্ত পারফরম্যান্স ভারতের জয়ের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। প্রথম মিনিটেই দীপক সিং আরামবামের কর্নার থেকে তৈরি হয় বিপজ্জনক পরিস্থিতি। বল বিপন্মুক্ত করতে গিয়ে…

ভারতের জয়রথ অব্যাহত, সিরিজের লড়াইয়ে চাপে নিউজিল্যান্ড

(ক্রাইস্টচার্চ): নিউজিল্যান্ডের মাটিতে ফের দাপট দেখাল ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চার উইকেটে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে নিজেদের অবস্থান আরও মজবুত করল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেও জয় পেয়েছিল ভারত। ফলে দ্বিতীয় ম্যাচের ফল ভারতের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল।প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান তোলে নিউজিল্যান্ড, হারায় পাঁচ উইকেট। কিউইদের ইনিংসে গ্লেন ফিলিপস ও বেভন জ্যাকবসের ব্যাটিং গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ভারতের বোলাররা শুরুতেই প্রতিপক্ষকে চাপে রাখলেও মাঝের ওভারগুলিতে রান…

১৮১ রানের টার্গেট, ক্রাইস্টচার্চে জয়ের জন্য ঝাঁপ ভারতের

ক্রাইস্টচার্চ: একদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০ ম্যাচের ঐতিহাসিক মাইলফলক, অন্যদিকে কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশীর দলে প্রত্যাবর্তন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। সিরিজের প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর শনিবার দ্বিতীয় ম্যাচেও জয়ের লক্ষ্যে মাঠে নামে ভারত। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন অধিনায়ক শ্রেয়স আয়ার। প্রথম ম্যাচে চোট পাওয়ায় দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে যান ঈশান কিষাণ। তাঁর পরিবর্তে ভারতীয় একাদশে সুযোগ পান বৈভব সূর্যবংশী। তবে তাঁকে ওপেনিংয়ে…

লাওসকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বমঞ্চে ভারতের গর্জন

নিজস্ব প্রতিনিধি: (বাকু) : বিশ্বমঞ্চে অভিষেকেই জয়। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবের প্রথম ম্যাচে লাওসকে ৪-২ গোলে হারিয়ে অভিযান শুরু করল ভারত।আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এই ম্যাচে ছয় গোলের লড়াইয়ে শেষ হাসি হাসল ব্লু কোল্টস। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি এই জয় ভারতের তরুণ ফুটবলারদের আত্মবিশ্বাসও বাড়াবে। জয় দিয়ে শুরু ভারতের শনিবার ভারতীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে হোভসান কম্পিটিশন কমপ্লেক্সে শুরু হয়েছিল ভারত-লাওস ম্যাচ। কোচ বিবিয়ানো ফার্নান্দেজের প্রশিক্ষণে মাঠে নামে ভারতীয়…

ইশান কিষাণ ছিটকে যেতেই খুলল দরজা, এবার কি ভারতীয় দলে বৈভব সূর্যবংশী?

নিজস্ব প্রতিনিধি : নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল। চোটের কারণে দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেলেন উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ। তাঁর অনুপস্থিতিতে তরুণ বৈভব সূর্যবংশীর প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হওয়ার কথা দ্বিতীয় টি-২০ ম্যাচটি।বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, প্রথম টি-২০ ম্যাচে ডান দিকের অ্যাডাক্টর পেশিতে স্বল্পমাত্রার চোট পেয়েছেন ঈশান। সেই কারণেই তাঁকে দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে না। বোর্ডের মেডিক্যাল টিম তাঁর…

শেষ দুই বলে বাজিমাত,২২৬ রান তাড়া করে নিউজিল্যান্ডকে হারাল ভারত

নিজস্ব প্রতিনিধি (ক্রাইস্টচার্চ): শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা। রানপাহাড় তাড়া করতে নেমে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের দেওয়া ২২৬ রানের লক্ষ্য তাড়া করে দু’বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।বড় রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে ভারত। সঞ্জু স্যামসনের ঝোড়ো অর্ধশতরান, অভিষেক শর্মার গুরুত্বপূর্ণ অবদান এবং শ্রেয়স আইয়ারের লড়াকু ব্যাটিং জয়ের ভিত গড়ে দেয়। তবে মাঝের দিকে তিলক বর্মা ও…

ফিলিপসের ৮২-র ঝড়, ভারতের সামনে ২২৬ রানের পাহাড় 

নিজস্ব প্রতিনিধি (ক্রাইস্টচার্চ): ব্যাট হাতে আগুন ঝরালেন গ্লেন ফিলিপস। তাঁর বিধ্বংসী ইনিংসের সৌজন্যে ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে বড় রানের পাহাড় গড়ল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান তুলল কিউয়িরা। জয়ের জন্য ভারতকে করতে হবে ২২৬ রান। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটারদের আগ্রাসী মেজাজে সেই সিদ্ধান্ত কতটা কার্যকর হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে ইনিংসের শেষ দিকে গ্লেন ফিলিপসের…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper