Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

খেলা

কোরিয়ার জালে আট গোলের ঝড়, ভারত বুঝিয়ে দিল, হকির রাজা এখনও তারাই

সঞ্জয় মিত্র :জলন্ধর: এ যেন গোলের উৎসব। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের দাপটের সামনে কার্যত অসহায় আত্মসমর্পণ করল দক্ষিণ কোরিয়া। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোরিয়াকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের অপ্রতিরোধ্য মেজাজ আরও একবার বুঝিয়ে দিল পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। শুধু জয় নয়, প্রতিপক্ষকে একটিও গোল করতে না দিয়ে মাঠ ছাড়ল হরমনপ্রীত সিংয়ের দল।প্রথম কোয়ার্টারেই তিন গোলের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের হাতে তুলে নেয় ভারত। কোরিয়া পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ভারতীয় রক্ষণভাগের দৃঢ়তায় বারবার আটকে যায় তাদের…

স্টিক হাতে অধিনায়ক, গোলের বন্যায় বিধ্বস্ত মালয়েশিয়া,হরমনপ্রীতের হ্যাটট্রিকে ভারতের জয়জয়কার

সঞ্জয় মিত্র : জলন্ধর : অধিনায়কের স্টিকেই যেন গোলের বৃষ্টি! হরমনপ্রীত সিংয়ের দুরন্ত হ্যাটট্রিকের সুবাদে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মালয়েশিয়াকে ৪-২ গোলে হারাল ভারত। রবিবারের এই জয়ের সঙ্গে টুর্নামেন্টে টানা চতুর্থ জয় তুলে নিয়ে নিজেদের দাপট আরও একবার বুঝিয়ে দিল গতবারের চ্যাম্পিয়নরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। খেলার তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে নিখুঁত ড্র্যাগ ফ্লিকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। তবে ভারতের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের ২৫ মিনিটে আকিমুল্লাহ…

আজকের সাফল্যের বীজ বুনেছিলেন তাঁরাই, মহিলা ক্রিকেটের প্রথম একাদশকে স্মরণ

সঞ্জয় মিত্র - একটা সময় ছিল, ক্রিকেট মানেই পুরুষদের খেলা। বাইশ গজে ব্যাট-বলের লড়াইয়ে মহিলাদের উপস্থিতি তখনও সমাজের বড় অংশের কাছে ছিল বিস্ময়ের বিষয়। মেয়েরা ক্রিকেট খেলবে, হাতে তুলে নেবে শক্ত চামড়ার বল, ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে অনুশীলন করবে, এই ভাবনাটুকুও সহজে মেনে নিতে পারেনি সমাজ। কিন্তু সময়ের অপেক্ষা না করে কয়েকজন নারী নিজেরাই সময় বদলানোর লড়াইয়ে নেমেছিলেন। আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে, ১৯৭৬ সালের ৩১ অক্টোবর, সেই লড়াই পেল আন্তর্জাতিক স্বীকৃতির এক ঐতিহাসিক মঞ্চ।বেঙ্গালুরুর তৎকালীন কেএসসিএ স্টেডিয়াম, আজকের এম…

পেস আক্রমণে নতুন মুখ, নিউজিল্যান্ড সফরে নিজের জাত চেনাতে প্রস্তুত আকিব

সঞ্জয় মিত্র : নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে বড়সড় পরিবর্তন, চোটের কারণে ছিটকে গেলেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ, তাঁর পরিবর্তে প্রথম তিনটি একদিনের ম্যাচের জন্য ভারতীয় দলে জায়গা পেলেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি। আগে সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি, কিন্তু প্রসিদ্ধের চোটে এবার সিরিজের শুরু থেকেই জাতীয় দলের সঙ্গে থাকার সুযোগ এসে গেল তাঁর সামনে।প্রসিদ্ধ কৃষ্ণের হ্যামস্ট্রিংয়ের চোটই এই পরিবর্তনের মূল কারণ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজ চলাকালীন চোট…

জাপানের রক্ষণে শেষ কোয়ার্টারে ভারতীয় তাণ্ডব, জয়ের হ্যাটট্রিক নিশ্চিত করল টিম ইন্ডিয়া

সঞ্জয় মিত্র : জলন্ধর: মাঠে লড়াই তখনও সমানে সমানে। একের পর এক আক্রমণ তৈরি করেও গোলের মুখ খুলতে পারছিল না ভারত। জাপানের জমাট রক্ষণে বারবার আটকে যাচ্ছিল ভারতীয় আক্রমণ। কিন্তু তাতেও মাথা ঠান্ডা রাখতে পেরেছিল হরমনপ্রীত সিংয়ের দল। আর সেই ধৈর্যেরই পুরস্কার মিলল শেষ কোয়ার্টারে। পরপর তিনটি গোল করে জাপানকে ৪-১ ব্যবধানে হারিয়ে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে টানা তৃতীয় জয় তুলে নিল ভারত।ম্যাচের শুরুটা অবশ্য ভারতের পক্ষেই ছিল। ১১ মিনিটে অভিষেক নৈনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ১৫০তম ম্যাচে…

মেয়ের গলায় বিশ্বজয়ের সোনা, পূরণ হল প্রয়াত বাবার স্বপ্ন

সঞ্জয় মিত্র : কুস্তির মঞ্চে প্রতিপক্ষকে হারিয়ে ইতিহাস গড়েছেন তিনি। কিন্তু সোনা জয়ের পর মনীষা ভানওয়ালার উদ্‌যাপনের মুহূর্তটি যেন সব হিসাবের ঊর্ধ্বে। গলায় পদক ঝুলিয়ে নয়, বরং বাবা-মায়ের ছবি ছাপানো একটি সাদা টি-শার্ট তুলে ধরে গোটা বিশ্বকে নিজের সাফল্যের নেপথ্যের গল্প শুনিয়েছেন হরিয়ানার এই কুস্তিগির। সেই ছবির মধ্যে ছিল হার না মানা লড়াই, পরিবারের ভালোবাসা আর প্রয়াত বাবাকে দেওয়া এক নীরব প্রতিশ্রুতি।ভারতীয় কুস্তির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছেন ২৯ বছরের মনীষা। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের মহিলাদের ৫৯ কেজি বিভাগে সোনা জিতে…

প্রতিপক্ষের মুখ থেকে জয় ছিনিয়ে বিশ্বসেরা মনীষা, ভারতীয় মহিলা কুস্তিতে নতুন ইতিহাস

সঞ্জয় মিত্র : ভারতীয় কুস্তির ইতিহাসে নতুন অধ্যায়। এতদিন যে স্বপ্ন অধরা ছিল, অবশেষে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করলেন মনীষা ভানওয়ালা। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে মহিলাদের বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে নজির গড়লেন হরিয়ানার এই কুস্তিগির। শুক্রবার কাজাখস্তানের আস্তানায় মহিলাদের ৫৯ কেজি বিভাগের ফাইনালে মার্কিন প্রতিপক্ষ অ্যাবিগেল নেটেকে ৮-৬ পয়েন্টে হারিয়ে সেরার মুকুট ছিনিয়ে নিলেন তিনি। শুধু একটি পদক জয় নয়, ভারতীয় মহিলা কুস্তির দীর্ঘ অপেক্ষার অবসানও ঘটল তাঁর হাত ধরে।তবে এই জয় মোটেই সহজ ছিল না। ফাইনালের শুরুতেই…

ভক্তদের উন্মাদনা তুঙ্গে, বিমানবন্দর থেকে সোজা নেটে বিরাট কোহলি

সঞ্জয় মিত্র : নিউজিল্যান্ডের মাটিতে পা রাখতেই বিরাট কোহলিকে ঘিরে উন্মাদনার ছবি। প্রিয় তারকাকে একবার চোখের দেখা দেখতে অকল্যান্ড বিমানবন্দরে ভিড় জমালেন ক্রিকেটপ্রেমীরা। কারও হাতে মোবাইল, কেউ আবার ব্যস্ত অটোগ্রাফ নেওয়ার আশায়। কোহলিকে সামনে পেয়ে ভক্তদের উচ্ছ্বাসে কার্যত সরগরম হয়ে ওঠে বিমানবন্দর চত্বর। তবে এই বিপুল ভালোবাসার মাঝেও নিজের লক্ষ্য থেকে এক মুহূর্তের জন্যও সরে গেলেন না ভারতীয় ক্রিকেটের এই মহাতারকা।শুক্রবার ভোরে নিউজিল্যান্ডে পৌঁছন কোহলি। সামনে ভারতের পাঁচ ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। সেই সিরিজকে ঘিরে…

ওয়ানডে সিরিজের আগে ভারতীয় শিবিরে অস্বস্তি, ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের আগে ভারতীয় শিবিরে ধাক্কা। চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর পরিবর্তে মহম্মদ সিরাজকে ভারতীয় এ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে খবর। সিরিজের আগে এই পরিবর্তন ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।প্রসিদ্ধ কৃষ্ণের অনুপস্থিতি ভারতীয় দলের বোলিং পরিকল্পনায় কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার। গতির সঙ্গে বাউন্স আদায় করে নেওয়ার ক্ষমতা প্রসিদ্ধকে পেস আক্রমণে গুরুত্বপূর্ণ বিকল্প করে তুলেছে। ফলে তাঁর চোট ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে…

ব্যাটিংয়ে নতুন মন্ত্র, কোচিংয়ে নতুন মুখ, আইপিএল জয়ের লক্ষ্যে বড় চাল মুম্বইয়ের

সঞ্জয় মিত্র :আইপিএল ২০২৭-এর প্রস্তুতি এখন থেকেই জোরকদমে শুরু করে দিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। নতুন মরশুমে দলকে সাফল্যের সরণিতে ফেরাতে শুধু ক্রিকেটারদের দিকেই নয়, কোচিং স্টাফের কাঠামোতেও বড়সড় পরিবর্তনের পথে হাঁটল মুম্বই শিবির। আর সেই নতুন পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠলেন ভারতের প্রাক্তন তারকা ব্যাটার রবিন উথাপ্পা। আসন্ন আইপিএল মরশুমের জন্য তাঁকে দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স।শুক্রবার, ৩০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উথাপ্পার নাম ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। দীর্ঘ ১৮…

জ্ঞানেশ্বরীর লড়াই, চানুর বিদায়,বিশ্ব ভারোত্তোলনে ধাক্কা ভারতের

সঞ্জয় মিত্র :বিশ্বমঞ্চে একদিকে লড়াই করে নজর কাড়লেন জ্ঞানেশ্বরী যাদব, অন্যদিকে চোটের কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হল ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই চানুকে। চিনের নিংবোতে চলতি বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫৩ কেজি বিভাগে অষ্টম স্থানে শেষ করলেন কমনওয়েলথ গেমসে রুপোজয়ী জ্ঞানেশ্বরী। অন্যদিকে, পিঠের সমস্যার কারণে প্রতিযোগিতায় নামার আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অলিম্পিক পদকজয়ী চানু। ফলে ভারতের শিবিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল।ছত্তিশগড়ের ২৩ বছরের ভারোত্তোলক জ্ঞানেশ্বরী মোট ১৯৮ কেজি ওজন তুলে গ্রুপ…

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের ছন্দ বজায় রাখল টিম ইন্ডিয়া, ৫-২ গোলে পরাস্ত চিন

নিউজ ডেস্ক - (জলন্ধর)- জয়ের রথ ছুটছে ভারতীয় হকি দলের। প্রতিপক্ষ চিনের তরুণ দল লড়াইয়ে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভারতীয় আক্রমণের ঝড় সামলাতে পারল না। অধিনায়ক হরমনপ্রীত সিং এবং সুখজিত সিংয়ের জোড়া গোলের সৌজন্যে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিনকে ৫-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারত। বৃহস্পতিবার জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ঘরের মাঠের দর্শকদের সামনে ফের নিজেদের শক্তির পরিচয় দিলেন ভারতীয় হকি তারকারা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ভারত। বলের দখল নিজেদের হাতে রেখে বারবার…

মেসি-কে টপকে সর্বকালের সেরা রোনাল্ডো

সঞ্জয় মিত্র : ফুটবল বিশ্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির প্রতিদ্বন্দ্বিতা নতুন কিছু নয়। দীর্ঘদিনের এই দ্বৈরথে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথমবার আয়োজিত ব্যালন ডি’অর বোট সম্মানে মেসিকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নিলেন তিনি। সমর্থকদের ভোটে রোনাল্ডোর ২০০৮ সালের মরশুম নির্বাচিত হয়েছে সর্বকালের সেরা ব্যালন ডি’অরজয়ী মরশুম হিসেবে।ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৭-০৮ মরশুমে অসাধারণ ফুটবল উপহার দিয়েছিলেন রোনাল্ডো। গোল করার পাশাপাশি দলের সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা…

জোকোভিচের ধারাবাহিকতাই অনুপ্রেরণা, বিশ্ব বিলিয়ার্ডসে ২৯তম বিশ্বখেতাব পঙ্কজ আডবাণীর 

সঞ্জয় মিত্র : বিশ্ব বিলিয়ার্ডসে ফের ইতিহাস গড়লেন ভারতের কিংবদন্তি কিউইস্ট পঙ্কজ আডবাণী। কেরিয়ারের ২৯তম বিশ্বখেতাব জিতে নিজের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করলেন ৪১ বছরের এই তারকা। ইংল্যান্ডের রবার্ট হলকে হারিয়ে ডব্লিউবিএল বিশ্ব বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করেন তিনি। দীর্ঘ পাঁচ ঘণ্টার লড়াইয়ে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটান পঙ্কজ। প্রতিপক্ষের বিরুদ্ধে ৫৮৭ পয়েন্টের দুরন্ত ব্রেক তাঁর জয়ের পথ প্রশস্ত করে।এই সাফল্যের নেপথ্যে অনুপ্রেরণা হিসেবে টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচের নাম উল্লেখ করেছেন পঙ্কজ।…

যুবভারতীতে ভাড়া মকুব, স্বস্তিতে দুই প্রধান, ফুটবলে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

সঞ্জয় মিত্র : কলকাতা, বাংলার ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগানের জন্য বড় সুখবর নিয়ে এল রাজ্য সরকার। চলতি ইন্ডিয়ান সুপার লিগের মরশুমে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে নিজেদের হোম ম্যাচ আয়োজনের জন্য আর স্টেডিয়াম ভাড়া দিতে হবে না দুই প্রধানকে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর ফলে দুই ক্লাবেরই আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বাংলার ফুটবল মানচিত্রে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের গুরুত্ব বরাবরই আলাদা। দুই ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য এবং লক্ষ…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper