Khabor Ekhon
র্যাকেটের ঝড় থামিয়ে লাল পোশাকে নজর কাড়লেন সাবালেঙ্কা
সঞ্জয় মিত্র : টেনিস কোর্টে তাঁর আগ্রাসী মেজাজের সঙ্গে পরিচিত গোটা বিশ্ব। শক্তিশালী সার্ভিস, বিধ্বংসী ফোরহ্যান্ড আর লড়াকু মানসিকতায় প্রতিপক্ষকে বারবার চাপে ফেলেন তিনি। তবে এবার খেলার বাইরের এক অন্য রূপে অনুরাগীদের নজর কাড়লেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।ইন্ডিয়ান ওয়েলসে আয়োজিত মরশুমের শেষ প্রতিযোগিতা ডব্লিউটিএ ফাইনালসের আগে লাল পোশাকে ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিশ্বের অন্যতম সেরা এই টেনিস খেলোয়াড়।লাল ক্রপ টপ, কালো লেদার মিনিস্কার্ট, লাল মোজা এবং কালো হিলস, সঙ্গে মানানসই লাল জ্যাকেট।…
