Khabor Ekhon
ক্রাউডফান্ডিংয়ে বিশ্বকাপ, মাঠে ভারতের কাছে হার, হকির দুই বাস্তবতার লড়াই!
সঞ্জয় মিত্র : বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপুটে জয় ভারতের। শনিবার পুল ডি-র ম্যাচে ওয়েলসকে ৩-১ গোলে হারিয়ে অভিযান শুরু করল হরমনপ্রীত সিংয়ের দল। জোড়া গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত, একটি গোল করলেন সঞ্জয়। তবে এই ম্যাচের ফলাফলের পাশাপাশি সামনে এল আন্তর্জাতিক হকির দুই দলের আর্থিক বৈষম্যের ছবিও।
একদিকে বিশ্বকাপের প্রস্তুতিতে প্রায় এক বছর জাতীয় শিবিরে থেকে যাবতীয় সুযোগ-সুবিধা পেয়েছে ভারত। অন্যদিকে বিশ্বকাপে অংশ নেওয়ার খরচ জোগাড় করতে সমর্থকদের কাছে ক্রাউডফান্ডিংয়ের আবেদন করতে হয়েছিল ওয়েলসকে। তাদের লক্ষ্য ছিল ৪০ হাজার পাউন্ড।…
