AB Live News
দুই চিরপ্রতিদ্বন্দ্বী, এক মঞ্চ—৫ সেপ্টেম্বর দুবাইয়ে মহারণ
অবশেষে অপেক্ষার অবসান। প্রকাশিত হল মহিলা এশিয়া কাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি। আর সূচি প্রকাশের সঙ্গে সঙ্গেই নজর কেড়েছে একটিই ম্যাচ—৫ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তান দ্বৈরথ। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই ঘিরে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা।
২৮ অগস্ট থাইল্যান্ড-হংকং চীনের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে। তাদের সঙ্গে একই গ্রুপে পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং চীন। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই) এবং ইন্দোনেশিয়া।
ভারতের অভিযান শুরু হবে ৩০ অগস্ট থাইল্যান্ডের বিরুদ্ধে। এরপর ৩ সেপ্টেম্বর হংকং চীনের মুখোমুখি হবে ভারতীয় দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচেই ৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে নামবেন ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেটবিশ্বের অন্যতম আকর্ষণীয় এই দ্বৈরথই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠতে চলেছে।
গ্রুপ পর্ব শেষে ১০ ও ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ১৩ সেপ্টেম্বর হবে ফাইনাল। দুবাইয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে প্রতিটি ম্যাচ।
এক নজরে সূচি
২৮ অগস্ট: থাইল্যান্ড বনাম হংকং চীন
৩০ অগস্ট: ভারত বনাম থাইল্যান্ড
৩ সেপ্টেম্বর: ভারত বনাম হংকং চীন
৫ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান
১০ সেপ্টেম্বর: প্রথম সেমিফাইনাল
১১ সেপ্টেম্বর: দ্বিতীয় সেমিফাইনাল
১৩ সেপ্টেম্বর: ফাইনাল
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

