Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

স্বাধীনতা দিবসে ৬০০তম টেস্ট, ডব্লিউটিসি ফাইনালের স্বপ্নে জয়ের শপথ গিলের

0 5,432,964

সঞ্জয় মিত্র :ইতিহাসের পাতায় নাম লেখানোর ম্যাচ। তার সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে নামার আগে ভারত অধিনায়ক শুভমন গিলের সামনে তাই একসঙ্গে জোড়া চ্যালেঞ্জ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন গিল। বর্তমানে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে ভারত রয়েছে পঞ্চম স্থানে। ভারতের পয়েন্ট শতাংশ ৪৮.১৫। চতুর্থ স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট শতাংশ ৫৮.৩৩। ফলে ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এখন থেকে ধারাবাহিক জয় প্রয়োজন ভারতের।

ম্যাচের আগে গিল স্পষ্ট করে দিয়েছেন, ফাইনালে জায়গা করে নিতে ভারতকে আরও ছয়-সাতটি টেস্ট জিততে হবে। তাঁর কথায়, অধিনায়ক হিসেবে এখন নিজের ভূমিকায় তিনি অনেকটাই স্বচ্ছন্দ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকেই সেই জয়ের অভিযান শুরু করতে চান।

একটি টেস্ট জিতলে এবং অন্যটি ড্র হলে ভারতের ঝুলিতে আসবে ১৬ পয়েন্ট। সেক্ষেত্রে পয়েন্ট শতাংশ বেড়ে হতে পারে ৫১.৫১। আর ২-০ ব্যবধানে সিরিজ জিততে পারলে সর্বোচ্চ ২৪ পয়েন্ট পাবে ভারত এবং পয়েন্ট শতাংশ উঠে যেতে পারে ৫৭.৫৮-এ। অর্থাৎ সিরিজের প্রতিটি ম্যাচই ডব্লিউটিসি -এর দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে এই সিরিজ শুধু পয়েন্টের লড়াই নয়, ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসেও বিশেষ তাৎপর্যপূর্ণ। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টটি ভারতের ৬০০তম টেস্ট। ১৯৩২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর দীর্ঘ ৯৪ বছরের যাত্রায় এই মাইলফলকে পৌঁছল ভারত।

আর স্বাধীনতা দিবসের দিনে দেশের ৬০০তম টেস্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়াকে নিজের জন্য বিশেষ সম্মানের বলে মনে করছেন গিল। ভারতীয় ব্যাটিং অর্ডার নিয়েও রয়েছে কিছু প্রশ্ন। সাই সুদর্শন না থাকায় তিন নম্বরে দেবদত্ত পাডিক্কালকে খেলানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে রান না পেলেও ধ্রুব জুরেলকে মিডল অর্ডারে আরও একটি সুযোগ দেওয়া হতে পারে। তরুণ ক্রিকেটারদের নিয়ে ধৈর্য ধরার পক্ষেই সওয়াল করেছেন গিল। তাঁর মতে, প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব গতিতে উন্নতি করার সময় প্রয়োজন। দলীয় ম্যানেজমেন্ট সেই সময়টাই দিতে চায়।

সাই সুদর্শনের চোট ও সুস্থ হয়ে ওঠা নিয়ে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের ঘাটতি রয়েছে—এমন জল্পনাও উড়িয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। গিল জানিয়েছেন, সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। সুদর্শন প্রত্যাশামতো উন্নতি করতে না পারায় টেস্ট ক্রিকেটে ঝুঁকি নিতে চায়নি দল। ৬০০তম টেস্টে তাই ভারতের লক্ষ্য দ্বিমুখী—একদিকে ঐতিহাসিক মাইলফলক স্মরণীয় করে রাখা, অন্যদিকে ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করা। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ই হতে পারে গিলের নেতৃত্বাধীন ভারতের নতুন অভিযানের প্রথম বড় পদক্ষেপ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper