Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

খেলা

শ্রীলঙ্কা সফরের শুরুতেই স্পিন পরীক্ষার সামনে শুভমনরা

শ্রীলঙ্কা সফরের ঠিক প্রাক্কালে কঠিন এবং রোমাঞ্চকর স্পিন পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন ভারতীয় ক্রিকেটাররা। শুক্রবার স্থানীয় বিখ্যাত এনসিসি অর্থাৎ নন্দেসক্রিপ্টস ক্রিকেট ক্লাব মাঠে দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে সফরের প্রথম তথা একমাত্র প্রস্তুতি ম্যাচে নামতে চলেছেন শুভমন গিল ও তাঁর সতীর্থরা। এই ঐতিহ্যবাহী এনসিসি মাঠের খুব কাছেই অবস্থিত প্রসিদ্ধ সিংহলিজ স্পোর্টস ক্লাবের স্টেডিয়াম, যা ক্রিকেট দুনিয়ায় সংক্ষিপ্ত নাম এসএসসি হিসেবেই অধিক পরিচিত। ভারতীয় দল তাদের শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টটি এই এসএসসি মাঠেই খেলবে। অন্যদিকে সফরের…

প্রশ্ন উসকে ব্রিটেনে পাড়ি দিলেন পাক পেসার মহম্মদ আমির

২৬/১১-র মুম্বই হামলার পর থেকেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-২০ লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেটারদের জন্য। কিন্তু ভারতের এই মেগা টুর্নামেন্টে খেলার স্বপ্ন যে বহু পাক তারকারই গোপন সুপ্ত ইচ্ছা, তা নিয়ে বিতর্ক কম হয়নি। সেই জল্পনাই আবার নতুন করে উসকে দিলেন পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির। পাকিস্তান ছেড়ে এবার ব্রিটেনের স্থায়ী নাগরিকত্ব নিলেন এই বাঁ-হাতি স্পিডস্টার। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের নাগরিকত্ব পাওয়ার সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন আমির। আর এই খবর চাউর হতেই…

খতরোঁ কে খিলাড়ি’তে আগুন ঝরালেন ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল

বাইশ গজে ১৪০ কিলোমিটার গতিতে ধেয়ে আসা বাউন্সার বা ইনসুইঙ্গার দিয়ে প্রতিপক্ষের রাতের ঘুম উড়িয়ে দেওয়াই তাঁর অভ্যেস। জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের বোলিংয়ের ধার বাড়ানো দক্ষিণ আফ্রিকার সেই প্রাক্তন বিধ্বংসী পেসার তথা ভারতীয় দলের বর্তমান বোলিং কোচ মর্নি মর্কেলকে এবার দেখা গেল এক সম্পূর্ণ ভিন্ন মেজাজে। ক্রিকেট মাঠের সীমানা ছাড়িয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-র মঞ্চ কাঁপালেন তিনি। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে আয়োজিত এই শোয়ের নতুন সিজনের প্রথম পর্বেই বড় চমক নিয়ে আসেন সঞ্চালক রোহিত শেট্টি। শোয়ের ইতিহাসে…

বুমরাহ-হর্ষিতদের ফিটনেস বিতর্কে এনসিএ: কাঠগড়ায় লক্ষ্মণ, ক্ষুব্ধ গম্ভীর

দু’দিন আগেই বোর্ডের এক কর্তা আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছিলেন, জশপ্রীত বুমরাহ পুরোপুরি ফিট এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দু’টি টেস্ট ম্যাচেই তিনি খেলবেন। অথচ ৪৮ ঘণ্টার মধ্যেই ঠিক উল্টো সুর শোনা গেল। শ্রীলঙ্কা সিরিজ থেকেই ফের ছিটকে গেলেন ভারতীয় পেস আক্রমণের প্রধান অস্ত্র। আর তাতেই ক্রিকেটমহলে ছড়িয়ে পড়েছে তীব্র অসন্তোষ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দু’দিন আগে যাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করা হলো, তিনি আচমকা কীভাবে আবার চোটের কবলে পড়ে দল থেকে বাদ পড়লেন! জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে নাম বদলে যাওয়া বেঙ্গালুরুর 'সেন্টার অব…

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তা মামলা: বেকসুর খালাস ব্রিজভূষণ ও বিনোদ তোমার 

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তা নিয়ে তোলপাড় ক্রীড়ামহলে। সম্প্রতি হাই-প্রোফাইল মামলায় বড়সড় আইনি স্বস্তি পেলেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। তিনি ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ছিলেন। সোমবার তাঁকে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। একইসঙ্গে নির্দোষ ঘোষিত হয়েছেন এই মামলার অন্যতম সহ-অভিযুক্ত, কুস্তি ফেডারেশনের প্রাক্তন সহকারী সচিব বিনোদ তোমারও।  ভারতীয় কুস্তি ফেডারেশনের শীর্ষপদে থাকা ব্রিজভূষণ একাধিক মহিলা খেলোয়াড়কে যৌন হেনস্তা করেছেন, এই মর্মে সুর…

গ্লাসগোর রেস্তরাঁয় ভারতের বিকৃত মানচিত্র! লভলিনার প্রতিবাদে নিঃশর্ত ক্ষমা চাইল কর্তৃপক্ষ

কমনওয়েলথ গেমসের রিংয়ে ঐতিহাসিক সাফল্যের পর গ্লাসগোতে উৎসবের আবহ তৈরি হয়েছিল ভারতীয় বক্সিং শিবিরে। কিন্তু সেই আনন্দের মাঝেই এক অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত ঘটনার মুখোমুখি হলেন ভারতীয় বক্সাররা। গ্লাসগোর একটি খ্যাতনামা ভারতীয় রেস্তরাঁয় দেশের বিকৃত মানচিত্র দেখে সরব হলেন অলিম্পিক পদকজয়ী তারকা বক্সার লভলিনা বরগোহাঁই। লভলিনার জোরালো প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছে রেস্তরাঁ কর্তৃপক্ষ। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সাররা এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন। টুর্নামেন্ট থেকে ভারতের ঝুলিতে এসেছে…

অর্শদীপের সেরা বোলারের তালিকায় নেই বুমরাহ, তুঙ্গে বিতর্ক!

ভারতীয় ক্রিকেট ড্রেসিংরুমের অভ্যন্তরীণ সমীকরণ কি সত্যিই সব মসৃণ! ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম ভরসা অর্শদীপ সিংয়ের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের পর এই প্রশ্নই এখন নতুন করে ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অলিন্দে। কৃষ্ণঙ্ক আত্রেই-র ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের সেরা পাঁচ ভারতীয় বোলারের তালিকা প্রকাশ করেছেন এই তরুণ বাঁ-হাতি পেসার। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, সেই তালিকায় জায়গা পাননি আধুনিক বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ! অর্শদীপের পছন্দের এই তালিকা কেবল বুমরাহের অনুপস্থিতির জন্যই নয়, বরং…

শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে বড়সড় চমক: বিদায় দিলীপ, গম্ভীরের নতুন সহকারী শুভদীপ

 শ্রীলঙ্কা সফরের প্রাক্কালে ভারতীয় ক্রিকেট দলে বড়সড় পরিবর্তন। টি দিলীপের জায়গায় ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন অসম ও রেলওয়েজের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার শুভদীপ ঘোষ। ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান ক্রমাগত নিচে নামতে থাকায় শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ করতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নতুন কোচের প্রশিক্ষণেই আগামী টেস্ট সিরিজে দ্বীপরাষ্ট্রে নামবেন রোহিত-গম্ভীররা। ২০২১ সালে প্রথমবার ভারতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্বে এসেছিলেন টি দিলীপ। ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাসকর ট্রফি পর্যন্ত তিনি…

রাহুল সোরেনের এক গোলেই কাঁপল মোহনবাগান, কাস্টমসের ঐতিহাসিক জয়!

কলকাতা ফুটবল লিগ (সিএফএল)-এ বড় অঘটন। শনিবার (১ আগস্ট) মোহনবাগান গ্রাউন্ডে অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোহনবাগানকে ১-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল ক্যালকাটা কাস্টমস। ম্যাচের একমাত্র গোলটি আসে ম্যাচের একেবারে শেষ লগ্নে। দুই দলই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও নির্ধারিত সময়ের অধিকাংশ জুড়ে গোলের দেখা মেলেনি। শক্তিশালী মোহনবাগান একাধিক সুযোগ তৈরি করলেও ক্যালকাটা কাস্টমসের রক্ষণভাগ এবং গোলরক্ষক দুর্দান্ত পারফরম্যান্সে সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি পায় ক্যালকাটা কাস্টমস। সেই…

লাল-হলুদের গৌরবময় যাত্রাপথ

 বাঙালির ফুটবল মানেই আবেগ। আর সেই সারিতে যার নাম প্রথম সারিতে উঠে আসে, তা হল ইস্টবেঙ্গল। ঘটি-বাঙালের চিরন্তন লড়াই আর কলকাতা ডার্বির যে ঐতিহ্য, তার অন্যতম প্রাণভোমরা এই লাল-হলুদ ব্রিগেড। ১৯২০ সালের ১ অগস্ট জোড়াবাগান ক্লাব ভেঙে জন্ম নিয়েছিল এই ঐতিহাসিক প্রতিষ্ঠান। আজ ১ অগস্ট, লাল-হলুদ সমর্থকদের জন্য এক মহোৎসবের দিন, ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বিকেলবেলা ক্লাব প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিগত কয়েক বছরে দলের পারফরম্যান্স নিয়ে যতই সমালোচনার ঝড় উঠুক না কেন, ভারতীয় ও…

বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়, ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিল করল ফিফা

বিশ্বজুড়ে প্রবল প্রতিবাদ, বিক্ষোভ আর বয়কটের হুঁশিয়ারির মুখে অবশেষে নতিস্বীকার করতে বাধ্য হলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা বিশ্বকাপসহ প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক ও আয়োজনের দায়িত্ব একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার যে বিতর্কিত পরিকল্পনা তিনি করেছিলেন, তা থেকে আনুষ্ঠানিকভাবে পিছিয়ে এল আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। শুক্রবার এক জরুরি বিবৃতির মাধ্যমে ফিফা নিশ্চিত করেছে যে, বহু সমর্থক ও অংশীদারের ইতিবাচক সাড়া থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতি ও চরম মতানৈক্যের কারণে এই মেগা প্রজেক্টটি আর সামনে…

গ্লাসগোর ট্র্যাকে ঐতিহাসিক মুহূর্ত: জ্যাভলিনে জোড়া পদক, ইতিহাস গড়লেন নীরজ ও যশবীর

 গ্লাসগোর কমনওয়েলথ গেমসে ভারতবাসীর সোনা জয়ের স্বপ্ন পূরণ হতে হতেও হল না শেষ পর্যন্ত। জ্যাভলিন থ্রো ইভেন্টের সেরা খেতাবটি ছিনিয়ে নিয়ে গেলেন শ্রীলঙ্কার উদীয়মান প্রতিভাবান অ্যাথলিট রুমেশ থরঙ্গা পাথিরাগে। ভারত অধিনায়ক নীরজ চোপড়াকে এবার সন্তুষ্ট থাকতে হল রুপো নিয়েই। তবে নীরজ সোনা হাতছাড়া করলেও, ভারতীয় ক্রীড়াজগতের জন্য গ্লাসগোর ট্র্যাক থেকে নেমে এল এক অবিস্মরণীয় মাহেন্দ্রক্ষণ। কারণ, জ্যাভলিনের এই একটি ইভেন্ট থেকেই ভারতের ঝুলিতে এসেছে দুটি পদক। নীরজের রুপোর পাশাপাশি দেশের হয়ে ব্রোঞ্জ পদক জয় করে বিশ্বমঞ্চে আলোড়ন সৃষ্টি করেছেন ২৪…

লাল বলের লড়াইয়ের আগে রাঁচিতে ধোনি-ঋষভ সংযোগ, গুরুর ক্লাসে ফর্ম ফেরানোর নতুন কৌশল পন্থের

শ্রীলঙ্কা সফরের মতো গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের প্রস্তুতি সারতে এবার এক বিশেষ সিদ্ধান্ত নিলেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মাঠের নাম ও শহরের নাম শোনামাত্রই ক্রিকেটরসিকদের বুঝতে বাকি থাকে না যে, পন্থ তাঁর দীর্ঘদিনের মেন্টর এবং প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনির শরণাপন্ন হয়েছেন। শ্রীলঙ্কা সফরের আগে নিজেকে মানসিক ও শারীরিকভাবে আরও প্রখর করে তুলতেই আপাতত রাঁচিতে গুরু ধোনির তত্ত্বাবধানে কঠোর অনুশীলনে নিমগ্ন তিনি। এই হাই-প্রোফাইল অনুশীলনের খবরটি প্রথম জনসমক্ষে আনেন প্রাক্তন ভারতীয় স্পিনার শাহবাজ নাদিম। জিমের ভেতরে জিমে…

দুরন্ত সূচনা! বিষ্ণুর হ্যাটট্রিকে সিআইএসএফকে ৮-০ উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপ ২০২৬-এ দুর্দান্ত সূচনা করল ইস্টবেঙ্গল। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ পর্বের ম্যাচে সিআইএসএফ প্রোটেক্টর্সকে ৮-০ গোলে বিধ্বস্ত করল লাল-হলুদ শিবির। এই জয় ডুরান্ড কাপের ইতিহাসে ইস্টবেঙ্গলের অন্যতম বড় ব্যবধানে জয় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ম্যাচের নায়ক ছিলেন পি. ভি. বিষ্ণু। অসাধারণ পারফরম্যান্সে তিনি হ্যাটট্রিক করে দলের জয়ে বড় ভূমিকা নেন। এছাড়াও জিকসন সিং, বিপিন সিং এবং জেসিন টিকেও গোলের খাতায় নাম তোলেন। গোটা ম্যাচেই প্রতিপক্ষের ওপর একচেটিয়া আধিপত্য বজায় রাখে ইস্টবেঙ্গল, আক্রমণের ঝড়ে দিশেহারা…

৬৬ বছরেই প্রয়াত ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি

ইতালির ১৯৮২ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি আর নেই। শুক্রবার ৬৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এসি মিলান কর্তৃপক্ষ। ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় বলা হয়েছে, বারেসি শুধু একজন ফুটবলার নন, তিনি ক্লাবের ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ। গত বছর বারেসির ফুসফুসে একটি নডিউল ধরা পড়ার পর তাঁর অস্ত্রোপচার করা হয়। এরপর তিনি ক্যানসার-সংক্রান্ত পুনর্বাসন চিকিৎসার মধ্য দিয়ে যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে মিলানো-কোর্তিনা শীতকালীন…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper