Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

অর্শদীপের সেরা বোলারের তালিকায় নেই বুমরাহ, তুঙ্গে বিতর্ক!

0 2,177,000

ভারতীয় ক্রিকেট ড্রেসিংরুমের অভ্যন্তরীণ সমীকরণ কি সত্যিই সব মসৃণ! ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম ভরসা অর্শদীপ সিংয়ের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের পর এই প্রশ্নই এখন নতুন করে ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অলিন্দে। কৃষ্ণঙ্ক আত্রেই-র ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পছন্দের সেরা পাঁচ ভারতীয় বোলারের তালিকা প্রকাশ করেছেন এই তরুণ বাঁ-হাতি পেসার। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, সেই তালিকায় জায়গা পাননি আধুনিক বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ! অর্শদীপের পছন্দের এই তালিকা কেবল বুমরাহের অনুপস্থিতির জন্যই নয়, বরং জায়গা পাওয়া নামগুলোর জন্যও নতুন আলোচনার জন্ম দিয়েছে। একদিকে যেমন ক্রিকেট বোর্ডের ভাবনায় খানিকটা পিছিয়ে পড়া ক্রিকেটারদের প্রাধান্য দিতে দেখা গেছে, তেমনই অন্যদিকে প্রথম একাদশে নিয়মিত সুযোগ না পাওয়া অনেক সতীর্থ স্থান পেয়েছেন তাঁর তালিকায়।

 

নিজের পছন্দের প্রথম স্থানে অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারকে রেখেছেন অর্শদীপ। নতুন বলে ভুভির সুইং ও নিয়ন্ত্রণের প্রশংসা করে তিনি অকপটে জানিয়েছে, ব্যক্তিগত ভালোলাগা থেকেই ভুবনেশ্বরকে সবার উপরে রাখা। তাঁর মতে, ক্ষেত্রে কিছুটা পক্ষপাতিত্ব থাকলেও নতুন বলে ভুবনেশ্বরের দক্ষতা অতুলনীয়। এর পরেই দ্বিতীয় স্থানে অর্শদীপ বেছে নিয়েছেন মহম্মদ শামিকে। যেকোনও উইকেটে বলের নিখুঁত সিম পজিশন কাজে লাগিয়ে সুবিধা আদায় করে নেওয়ার ক্ষমতার জন্যই শামিকে এই স্থানে রাখা বলে জানান তিনি।

পেসারদের তালিকায় এই দুজনকে রাখার পর অর্শদীপ প্রাধান্য দিয়েছেন স্পিনারদের। তৃতীয় স্থানে তিনি বেছে নিয়েছেন কুলদীপ যাদবকে, যাঁর বিরল লেফট-আর্ম চায়নাম্যান বোলিং শৈলীকে তিনি অত্যন্ত কার্যকরী বলে মনে করেন। চতুর্থ স্থানে জায়গা পেয়েছেন তাঁর রাজ্য দল ও আইপিএল সতীর্থ যুজবেন্দ্র চাহাল। চাহালের প্রচুর উইকেট নেওয়ার রেকর্ড এবং মাঠের ভেতরের অভিজ্ঞতার কথাই স্মরণ করিয়ে দিয়েছেন অর্শদীপ। তালিকার পঞ্চম তথা শেষ স্থানে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনকে একদম শেষে রাখার জন্য মজার ছলে ক্ষমা চেয়ে নেন। অর্শদীপ জানিয়েছে, অন্য কোনো জায়গা ফাঁকা না থাকায় বাধ্য হয়েই তাঁকে পাঁচ নম্বরে রাখতে হয়েছে। অশ্বিনের অধিনায়কত্বেই আইপিএলে প্রথম খেলেছিলেন জানিয়ে তরুণ এই পেসার বলেন, তিনি ব্যক্তিগতভাবে মেসেজ পাঠিয় অশ্বিনের কাছে এই বিষয়ে দুঃখপ্রকাশ করবেন।

 

তবে বিশ্বজুড়ে যখন প্রতিপক্ষ ব্যাটারদের প্রধান আতঙ্কের নাম জসপ্রীত বুমরাহ, তখন জাতীয় দলের সতীর্থ অর্শদীপের তালিকায় তাঁর নাম একেবারেই না থাকাটা বেশ তাৎপর্যপূর্ণ। ইদানীং চোটের কারণে বুমরাহ কিছু সিরিজে মাঠের বাইরে থাকলেও তিনি এখনো ভারতীয় দলের প্রধানতম বোলিং অস্ত্র। অর্শদীপ বিষয়টিকে নিজের নিখাদ ব্যক্তিগত পছন্দ বললেও, জাতীয় দলের সতীর্থদের পারস্পরিক বোঝাপড়া ও টিম স্পিরিট নিয়ে ক্রিকেটপ্রেমী এবং বিশেষজ্ঞদের মনে তৈরি হয়েছে নতুন জল্পনা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper