Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

দেশ

যুবভারতীতে ইতিহাসের ডাক! ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামছে ভারত

ফুটবলপ্রেমী কলকাতার জন্য অপেক্ষা করছে এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এটিই হবে ভারতীয় মাটিতে ব্রাজিল জাতীয় দলের অন্যতম বড় আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। ফুটবলপ্রেমের শহর কলকাতায় ব্রাজিলের জনপ্রিয়তা নতুন নয়। বিশ্বকাপের সময় শহরের বিভিন্ন প্রান্তে ব্রাজিলের পতাকা, জার্সি ও সমর্থকদের উচ্ছ্বাস…

ছেলেকে চাপে রাখতে বাবা-মাকে নিশানা? নতুন অভিযোগে তোলপাড় রাজনীতি

শ্রীতমা ব্যানার্জী: ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। এমনকি যোগ না দিলে তাঁর বাবা-মাকে ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করলেন অভিজিতের মা অনিতা দীপকে। বুধবার একটি মারাঠি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই হুমকির জেরেই তাঁরা প্রায় ১৬ দিন বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। অনিতা দীপকের কথায়, প্রথমে ছেলে বিষয়টি তাঁদের জানাননি। পরে অভিজিৎ তাঁকে একটি ভিডিওর কথা বলেন এবং সেটি না দেখার পরামর্শ দেন। তাঁর দাবি, ওই ভিডিওতে…

দুর্ঘটনা নাকি আত্মহত্যা? বিজেপি নেতা নানক রাম ভুরজির মৃত্যুতে ধোঁয়াশা

রাজনন্দিনী ঘোষ : উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে বিজেপির প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী নানক রাম ভুরজির (৫৫) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দারুল সাফা নিউ এমএলএ আবাসনের সপ্তম তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাঁকে সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হাজরতগঞ্জ থানার অন্তর্গত দারুল সাফা নিউ এমএলএ আবাসনের পিছনের দিকে। আবাসনের এস্টেট অফিসার স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুরজিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেক…

POK-এ বিস্ফোরক পরিস্থিতি—জনতার উপর গুলি, মৃত অন্তত ২০

ভোটের নামে নজিরবিহীন জালিয়াতি ও হিংসার সাক্ষী থাকল পাক অধিকৃত কাশ্মীর (PoK)। নির্বাচন বয়কট করে নাগরিক অধিকারের দাবিতে চলা আন্দোলন দমনে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও পাক রেঞ্জার্স হিংস্র রূপ নেওয়ায় উত্তাল পুরো এলাকা। 'জয়েস্ট যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি' (JAAC)-র ডাকা মুজাফফরাবাদ অভিমুখী 'লসং মার্চ' ঠেকাতে সেনার গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ায় অন্তত ২০ জন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি। আঞ্চলিক নির্বাচন ও বিতর্কিত ১২টি সংরক্ষিত আসন বাতিলের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নামলে পরিস্থিতি…

“পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি! ‘পিওকে ছাড়া কোনও আলোচনা নয়’—কার্গিলে গর্জে উঠলেন রাজনাথ”

রাজনন্দিনী ঘোষ : ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের ড্রাসে কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভারত ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক আলোচনা করবে না, যদি না সেই আলোচনা পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে হয়। তাঁর বক্তব্য অনুযায়ী, পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ, যা পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে। কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, ‘অপারেশন সিঁদুর’…

‘স্বৈরাচারের পতন!’— ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় যন্তর মন্তরে উল্লাস, নিট কেলেঙ্কারিতে মোদী সরকারের বড় ধাক্কা

রাজনন্দিনী ঘোষ : নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড ঘিরে দেশজুড়ে তীব্র চাপের মুখে অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার তাঁর পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় ব্যাপক উল্লাস। জাতীয় পতাকা হাতে নাচ, স্লোগান এবং উদযাপনে মুখর হয়ে ওঠে আন্দোলনস্থল। বিক্ষোভকারীদের কণ্ঠে বারবার ধ্বনিত হয়— "হার গয়ে, হার গয়ে, তানাশাহ হার গয়ে" (স্বৈরশাসকের পরাজয় হয়েছে)। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিনের ছাত্র আন্দোলন ও জনরোষের কাছে অবশেষে মাথা নত করতে বাধ্য হয়েছে…

“ইস্তফা শুধু ট্রেলার! এবার কেন্দ্রের সামনে CJP-র নতুন দাবির বিস্ফোরণ।”

রাজনন্দিনী ঘোষ : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন থামছে না। বরং আন্দোলনের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টি (CJP) আরও কয়েকটি নতুন দাবি সামনে এনে জানিয়েছে, সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। শনিবার সাংবাদিক বৈঠকে সিজেপির সভাপতি অভিজিৎ দিপকে বলেন, "ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আমাদের আন্দোলনের একটি বড় সাফল্য। কিন্তু এটিই শেষ নয়। এখনও একাধিক গুরুত্বপূর্ণ দাবি বাকি রয়েছে।" সংগঠনের পক্ষ থেকে প্রথমেই দাবি করা হয়েছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্নফাঁসের…

যন্তর মন্তরে রণক্ষেত্র! লাঠিচার্জ, রক্তাক্ত বিক্ষোভ—পিছু হটছে না CJP

রাজনন্দিনী ঘোষ : নয়াদিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে চলা আন্দোলন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করলে বহু আন্দোলনকারী আহত হন। একই সঙ্গে বিহারের অন্তত তিনটি জেলায় বিক্ষোভ ঘিরে পাথর ছোড়ার ঘটনাও সামনে এসেছে। এদিকে, ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক জানিয়েছেন, তিনি টাইফয়েডে আক্রান্ত। অসুস্থতার খবর জানিয়েও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, "ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত এই লড়াই থামবে…

নিট আন্দোলনে মমতার এন্ট্রি, যন্তর মন্তরে বাড়ছে বিরোধী চাপ

রাজনন্দিনী ঘোষ : নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে দিল্লির জন্তর মন্তরে চলা ককরোচ জনতা পার্টির আন্দোলনে এবার সরাসরি যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, আগামী ২৭ জুলাই তিনি দিল্লি পৌঁছে সোমবার দুপুরে আন্দোলনস্থলে উপস্থিত থাকবেন এবং প্রতিবাদী ছাত্র-যুবদের উদ্দেশে বক্তব্য রাখবেন। দলীয় সূত্রের দাবি, CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক দিনে একাধিকবার কথা বলেছেন। পাশাপাশি তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ ও দোলা সেন নিয়মিত সিজেপি…

‘ধর্মেন্দ্র প্রধানকে সরাতেই হবে!’— কেন্দ্রকে শনিবার পর্যন্ত আলটিমেটাম, অচলাবস্থায় ফের ভেস্তে গেল বৈঠক

রাজনন্দিনী ঘোষ : নিট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে কেন্দ্রের সঙ্গে ককরোচ জনতা পার্টি (CJP)-র দ্বিতীয় দফার বৈঠকেও কোনও চূড়ান্ত সমাধান মেলেনি। প্রায় দু'ঘণ্টার বৈঠকের পর সিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের মূল দাবি নিয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র। সংবিধান ক্লাবে অনুষ্ঠিত এই বৈঠকে সিজেপি নেতৃত্ব জানায়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে সরকার এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক অগ্রগতির…

মোদীর আশ্বাস, সরকারের চিঠি—শেষ হলো অনশন, শেষ নয় আন্দোলন

শ্রীতমা ব্যানার্জী : লেহ অ্যাপেক্স বডির সহ-আহ্বায়ক চেরিং দর্জে লাকরুক জানিয়েছেন, ২৬ দিন ধরে চলা অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার রাতে দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভাঙেন। সরকার লিখিতভাবে জানিয়েছে, আন্দোলনে অংশ নেওয়া যে সব ছাত্রছাত্রী হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত নন, তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি, নিট দুর্নীতির জেরে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও ইতিবাচকভাবে…

শ্রেয়াস যুগের শুভ সূচনা, জিম্বাবোয়েকে উড়িয়ে দিল ভারত!

নিউজ ডেস্ক : শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে নতুন যুগের সূচনা হল জয় দিয়েই। হারারেতে প্রথম টি-২০ ম্যাচে জিম্বাবোয়েকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। একই সঙ্গে অধিনায়ক হিসেবে টানা সাত ম্যাচের জয়হীনতার অবসান ঘটাল ভারতীয় দল। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রেয়াস আইয়ার। ভারতীয় পেস আক্রমণের সামনে বড় রান তুলতে পারেনি জিম্বাবোয়ে। প্রত্যাবর্তন ম্যাচে মায়াঙ্ক যাদব দুরন্ত বোলিং করে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ব্যাট হাতে ওয়েসলি মাধেভেরে ৩৯ রান করেন। এছাড়া রায়ান বার্ল ২৬ এবং…

আজ কি হবে NEET নিয়ে ঐতিহাসিক বিতর্ক? নজর গোটা দেশের

শ্রীতমা ব্যানার্জী: সংসদের বর্ষাকালীন অধিবেশনের চতুর্থ দিনেও অচলাবস্থার আবহ অব্যাহত। বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম দুপুর পর্যন্ত মুলতবি করা হয়েছে। তবে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, সরকার আজই NEET প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনায় প্রস্তুত। কিন্তু সেই আলোচনার জন্য কংগ্রেস যেন কোনও শর্ত না দেয়, সেই আবেদনও জানান তিনি। অন্যদিকে, বিরোধীদের দাবি— দিল্লিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশের 'বর্বরতা' নিয়ে সংসদে অবিলম্বে আলোচনা করতে হবে। পাশাপাশি, NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয়…

ব্যর্থতার ভয় নয়, নির্ভীক ক্রিকেটই লক্ষ্য—জিম্বাবোয়ে সিরিজের আগে শ্রেয়স আইয়ারের বার্তা

ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে ভারত। সিরিজ শুরুর আগে দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার স্পষ্ট জানিয়ে দিলেন, এই দলে ব্যর্থতার ভয়ের কোনও স্থান নেই। বরং নির্ভীক মানসিকতা নিয়েই মাঠে নামতে হবে প্রত্যেক ক্রিকেটারকে। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে একটি ম্যাচও জিততে পারেনি ভারত। সেই ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়লেও, আইয়ারের দাবি, দল নেতিবাচকতায় ডুবে না থেকে নিজেদের ভুল-ত্রুটি বিশ্লেষণ করেছে এবং সেগুলি শুধরে…

“প্রশ্নপত্র ফাঁসে আর রেহাই নয়! মোদির বড় ঘোষণা, এবার ফাস্ট-ট্র্যাক আদালতে দ্রুত বিচার”

শ্রীতমা ব্যানার্জী : দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযুক্তদের দ্রুত বিচারের জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করেছেন। তিনি জানান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সামাজিক মাধ্যম এক্স (X)-এ প্রকাশিত এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “দেশের যুবসমাজের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার ও…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper