Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

‘ধর্মেন্দ্র প্রধানকে সরাতেই হবে!’— কেন্দ্রকে শনিবার পর্যন্ত আলটিমেটাম, অচলাবস্থায় ফের ভেস্তে গেল বৈঠক

0 2,171,034

রাজনন্দিনী ঘোষ : নিট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে কেন্দ্রের সঙ্গে ককরোচ জনতা পার্টি (CJP)-র দ্বিতীয় দফার বৈঠকেও কোনও চূড়ান্ত সমাধান মেলেনি। প্রায় দু’ঘণ্টার বৈঠকের পর সিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের মূল দাবি নিয়ে সিদ্ধান্ত জানাতে শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে কেন্দ্র।
সংবিধান ক্লাবে অনুষ্ঠিত এই বৈঠকে সিজেপি নেতৃত্ব জানায়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে সরকার এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে বলেও দাবি করা হয়েছে।
সিজেপির দাবি, নিট -কে ঘিরে আন্দোলনের জেরে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাবে কেন্দ্র নীতিগতভাবে সম্মত হয়েছে। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফ আই আর ও অন্যান্য আইনি মামলা প্রত্যাহারের বিষয়েও ইতিবাচক মনোভাব দেখিয়েছে সরকার।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডা জানিয়েছেন, সিজেপির উত্থাপিত দাবিগুলি নিয়ে সরকার অভ্যন্তরীণভাবে আলোচনা করবে। সেই আলোচনার পর শনিবার নির্ধারিত পরবর্তী বৈঠকে সরকারের অবস্থান স্পষ্ট করা হবে।
এখন নজর শনিবারের বৈঠকের দিকে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কেন্দ্র কী সিদ্ধান্ত নেয়, তার উপরই নির্ভর করবে আন্দোলনের ভবিষ্যৎ গতিপথ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper