Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Tag

#Breaking News

৫ বছর পর ফের নন্দীগ্রামের সেই চোট, এবার তদন্তের হুঁশিয়ারি শুভেন্দুর

রাজনন্দিনী ঘোষ: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়ে ফের সরব হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিরুলিয়া বাজারে এক সভা থেকে শুভেন্দুর দাবি, ওই ঘটনায় মমতার পায়ে চোট লাগলেও কোনও ফ্র্যাকচার…

অশোকনগরে প্রাক্তন যুব তৃণমূল নেতা ও তাঁর বাবার রহস্যমৃত্যু

শিবনাথ দাস : নিজের বাড়ি থেকেই উদ্ধার হল যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সঞ্জয় রাউতের ঝুলন্ত দেহ। একই সঙ্গে ওই একই ঘর থেকে তাঁর বৃদ্ধ পিতা কমল রাউতকে অচৈতন্য ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রৌঢ়কে দ্রুত স্থানীয়…

নম্বরপ্লেট স্ক্যানেই নথির হাল, মা উড়ালপুলে কড়া নজরদারি

শিবনাথ দাস : মহানগরীর ব্যস্ততম সংযোগকারী সেতু হলেও গতি ও দুর্ঘটনার কারণে মা উড়ালপুল নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের। কখনও তীব্র গতির রেষারেষি, কখনও বিপজ্জনক চিনা মাঞ্জার মারণফাঁদ, আবার কখনও বেপরোয়া যানের ধাক্কায় অকালে প্রাণহানি—সব মিলিয়ে উড়ালপুলের…

বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে স্পিকার রথীন্দ্রনাথ বসু

শিবনাথ দাস : আচমকা শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হল পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে। শুক্রবার গভীর রাতে আচমকাই তাঁর বুকে তীব্র যন্ত্রণা ও অস্বস্তি শুরু হয়। শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি লক্ষ্য করে পরিবারের…

উৎসবের মুখে স্লিপার সেল তৈরির চক্রান্ত, জামাতের ডেরায় এনআইএ

শিবনাথ দাস::দুর্গাপূজার আলোয় যখন বাংলা সেজে উঠছে, ঠিক তখনই উৎসবের ভিড়কে কাজে লাগিয়ে রক্তক্ষয়ী নাশকতার ছক কষছিল বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন। সেই ভয়ংকর নাশকতামূলক নীল নকশা বানচাল করতে মঙ্গলবার কাকভোরে এ রাজ্যের একাধিক…

মধ্যপ্রদেশে গ্রেপ্তার তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী

শিবনাথ দাস : বেপরোয়া তোলাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক জমি দখল এবং একাধিক খুনের চেষ্টার অভিযোগে উত্তর চব্বিশ পরগনার নৈহাটি অঞ্চলের প্রভাবশালী তৃণমূল যুবনেতা তথা আইএনটিটিইউসি সভাপতি বিষ্ণু অধিকারীকে গ্রেপ্তার করল নৈহাটি থানার পুলিশ।…

ইকোপার্কে ধ্বংস একত্রিশ কোটির নিষিদ্ধ কাফ সিরাপ

শিবনাথ দাস : গোটা রাজ্যজুড়ে সর্বনাশা মাদকের রমরমা কারবার সম্পূর্ণ নির্মূল করতে এবং যুবসমাজকে নেশামুক্ত করার লক্ষ্যে আরও এক নজিরবিহীন ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিল রাজ্য সরকার। বুধবার উত্তর চব্বিশ পরগনার নিউটাউনের ইকোপার্কে কয়েক কোটি টাকার…

তোলাবাজি মামলায় ভবানী ভবনে সিআইডি জেরায় কীর্তি

শিবনাথ দাস : একটি বিতর্কিত তোলাবাজির অভিযোগ সংক্রান্ত মামলায় সিআইডির মুখোমুখি হয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পার করলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ। কলকাতা হাইকোর্টের পূর্ব নির্দেশ মেনে নির্ধারিত সময়েই কলকাতার…

হাইকোর্টে খারিজ টুলুর আইনি রক্ষাকবচের আবেদন

শিবনাথ দাস :: কলকাতা হাইকোর্টে বড়সড় আইনি ধাক্কা খেলেন বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী তথা তৃণমূল-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টুলু মণ্ডল। তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা সমস্ত এফআইআর খারিজ এবং গ্রেপ্তার এড়াতে অন্তর্বর্তী আইনি রক্ষাকবচ চেয়ে যে…

জামশেদপুরের খুনের তদন্তে কলকাতায় বিস্ফোরক মোড়, গ্রেফতার দুই পুলিশকর্মী!

শ্রীতমা ব্যানার্জী :: একটি খুনের তদন্তের সূত্র ধরে এবার কলকাতায় এসে পৌঁছল ঝাড়খণ্ড পুলিশের তদন্ত। জামশেদপুরের খুনের ঘটনায় অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট এবং এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper