Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

‘স্বৈরাচারের পতন!’— ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় যন্তর মন্তরে উল্লাস, নিট কেলেঙ্কারিতে মোদী সরকারের বড় ধাক্কা

0 32,189,804

রাজনন্দিনী ঘোষ : নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড ঘিরে দেশজুড়ে তীব্র চাপের মুখে অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার তাঁর পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় ব্যাপক উল্লাস। জাতীয় পতাকা হাতে নাচ, স্লোগান এবং উদযাপনে মুখর হয়ে ওঠে আন্দোলনস্থল।

বিক্ষোভকারীদের কণ্ঠে বারবার ধ্বনিত হয়— “হার গয়ে, হার গয়ে, তানাশাহ হার গয়ে” (স্বৈরশাসকের পরাজয় হয়েছে)। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিনের ছাত্র আন্দোলন ও জনরোষের কাছে অবশেষে মাথা নত করতে বাধ্য হয়েছে কেন্দ্র।

ধর্মেন্দ্র প্রধান তাঁর পদত্যাগপত্রে জানান, গত ১০ দিনের ঘটনাপ্রবাহ তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি বলেন, এটি তাঁর ব্যক্তিগত সম্মান বা মর্যাদার বিষয় নয়; দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে বিরোধীদের তীব্র আক্রমণ, ছাত্রদের লাগাতার বিক্ষোভ এবং দেশজুড়ে বাড়তে থাকা ক্ষোভের জেরে শেষ পর্যন্ত এই পদত্যাগকে কেন্দ্রের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিরোধী শিবিরের দাবি, এটি শুধু একজন মন্ত্রীর ইস্তফা নয়, বরং সরকারের শিক্ষা নীতির বড় ব্যর্থতার স্বীকারোক্তি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper