Khabor Ekhon
মোদীর আশ্বাস, সরকারের চিঠি—শেষ হলো অনশন, শেষ নয় আন্দোলন
শ্রীতমা ব্যানার্জী : লেহ অ্যাপেক্স বডির সহ-আহ্বায়ক চেরিং দর্জে লাকরুক জানিয়েছেন, ২৬ দিন ধরে চলা অনশন ভেঙেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার রাতে দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস পাওয়ার পর তিনি অনশন ভাঙেন।
সরকার লিখিতভাবে জানিয়েছে, আন্দোলনে অংশ নেওয়া যে সব ছাত্রছাত্রী হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত নন, তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি, নিট দুর্নীতির জেরে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।
তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
এদিকে বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে NEET প্রশ্নফাঁস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রশ্নফাঁস কোনও সাধারণ ত্রুটি নয়, এটি লক্ষ লক্ষ পড়ুয়া ও তাঁদের পরিবারের প্রতি গভীর অবিচার। গত আড়াই মাসে সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে এবং তাদের জেলের ভিতরে পাঠানো হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে। সেই অনুযায়ী দিল্লি হাইকোর্ট বিচারপতি অনু গ্রোভার বালিগাকে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালতের বিচারক হিসেবে নিয়োগ করেছে।
সরকারি সূত্রে খবর, শুক্রবার (২৪ জুলাই) আন্দোলনকারী সংগঠনের প্রতিনিধিদলের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকটি দুপুর ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে, যদিও স্থান এখনও প্রকাশ করা হয়নি। আন্দোলনকারী সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

