Khabor Ekhon
রোনাল্ডোকে তুলে নেওয়ার সিদ্ধান্তই ম্যাচের টার্নিং পয়েন্ট! বদলি রামোসের হেডে শেষ ষোলোয় পর্তুগাল
শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস নাটকে ক্রোয়েশিয়াকে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল পর্তুগাল। বদলি হিসেবে মাঠে নেমে গনসালো রামোসের দুর্দান্ত হেডই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করে সমতা ফেরানোর পর তাঁকেই তুলে নেওয়ার সাহসী সিদ্ধান্ত নেন কোচ রবার্তো মার্তিনেজ, আর সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
ম্যাচের শেষ দিকে রোনাল্ডোকে মাঠ ছাড়তে দেখে তাঁর মুখে হতাশার ছাপ স্পষ্ট ছিল। তবে কোচের পরিকল্পনা যে সঠিক ছিল, তা প্রমাণ করেন রামোস। বদলি হিসেবে নেমেই…
