Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

আজ কি হবে NEET নিয়ে ঐতিহাসিক বিতর্ক? নজর গোটা দেশের

0 10,902,417

শ্রীতমা ব্যানার্জী: সংসদের বর্ষাকালীন অধিবেশনের চতুর্থ দিনেও অচলাবস্থার আবহ অব্যাহত। বৃহস্পতিবার লোকসভা ও রাজ্যসভার কার্যক্রম দুপুর পর্যন্ত মুলতবি করা হয়েছে। তবে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, সরকার আজই NEET প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনায় প্রস্তুত। কিন্তু সেই আলোচনার জন্য কংগ্রেস যেন কোনও শর্ত না দেয়, সেই আবেদনও জানান তিনি।

অন্যদিকে, বিরোধীদের দাবি— দিল্লিতে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশের ‘বর্বরতা’ নিয়ে সংসদে অবিলম্বে আলোচনা করতে হবে। পাশাপাশি, NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও অনড় রয়েছে কংগ্রেস-সহ বিরোধী জোট।

উল্লেখ্য, ২০ জুলাই শুরু হওয়া বর্ষাকালীন অধিবেশনের প্রথম তিন দিনই বিরোধীদের বিক্ষোভ ও হট্টগোলের জেরে কার্যত কোনও কাজকর্ম হয়নি। সরকার জানিয়েছে, NEET ইস্যুতে আলোচনায় তাদের আপত্তি নেই। তবে কংগ্রেস চাইছে, রাজ্যসভায় রুল ২৬৭ এবং লোকসভায় রুল ৫৬-এর অধীনে অন্য সব কাজ স্থগিত রেখে এই বিষয়েই প্রথমে আলোচনা হোক।

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে-সহ বিরোধীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন। এদিকে, সংশোধিত কার্যতালিকা অনুযায়ী আজ লোকসভায় সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে আলোচনা ও পাসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিলটির বিরোধিতায় সৌগত রায়, এন কে প্রেমচন্দ্রন এবং অ্যাডভোকেট ডিন কুরিয়াকোস একটি প্রস্তাবও উত্থাপন করবেন। এছাড়া, পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-এর একাধিক গুরুত্বপূর্ণ রিপোর্টও সংসদে পেশ হওয়ার কথা রয়েছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper