Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভোর ৬টায় ছুটবে মেট্রো, বদলে যাচ্ছে কলকাতার সকাল!

0 2,189,067

শ্রীতমা ব্যানার্জী :কলকাতার নিত্যযাত্রীদের জন্য বড় সুখবর। আগামী ২৭ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ব্লু লাইন ও গ্রিন লাইনে আরও ভোর থেকে মেট্রো পরিষেবা চালু করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে বাড়ানো হচ্ছে দৈনিক ট্রেনের সংখ্যা এবং রাতের শেষ মেট্রোর সময়ও।

নতুন সূচি অনুযায়ী, সোমবার থেকে শনিবার ব্লু ও গ্রিন—দুই লাইনেই প্রথম মেট্রো সকাল ৬টায় ছাড়বে। বর্তমানে ব্লু লাইনে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে, আর গ্রিন লাইনে ৬টা ৩৯ মিনিটে। অন্যদিকে, দুই লাইনেই শেষ মেট্রো চলবে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। ফলে কর্মজীবী ও দূরপাল্লার যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। শুধু সময় বাড়ানোই নয়, বাড়ছে ট্রেনের সংখ্যাও। সপ্তাহের কর্মদিবসে ব্লু লাইনে দৈনিক পরিষেবা ২৬০ থেকে বেড়ে ২৭২টি এবং গ্রিন লাইনে ২২৮ থেকে বেড়ে ২৩৬টি করা হয়েছে। শনিবারেও দুই লাইনে অতিরিক্ত পরিষেবা চালু হবে। রবিবার প্রথম ট্রেন আগের মতো সকাল ৯টায় ছাড়লেও, শেষ ট্রেন চলবে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। মেট্রো রেল জানিয়েছে, আপাতত এই নতুন সময়সূচি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। যাত্রীদের সাড়া, যাত্রীসংখ্যা এবং পরিষেবার কার্যকারিতা পর্যালোচনা করার পর ভবিষ্যতে এই পরিবর্তন স্থায়ী করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এই উদ্যোগের ফলে অফিসযাত্রী, ছাত্রছাত্রী এবং প্রতিদিন মেট্রোর উপর নির্ভরশীল হাজার হাজার মানুষের যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper