Khabor Ekhon
আলোর উৎসবেও অসহিষ্ণুতার ছবি, দীপাবলি অনুষ্ঠানে বাধা আমেরিকায়
শ্রীতমা ব্যানার্জী :দীপাবলির মতো আলোর উৎসবেও বিতর্কের ছায়া। আমেরিকায় দীপাবলি উদ্যাপনের একটি অনুষ্ঠানে এক মার্কিন কর্মীর আচরণকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, অনুষ্ঠানে উপস্থিত হিন্দুদের লক্ষ্য করে আপত্তিকর আচরণ করেন ওই কর্মী। এর জেরে উৎসবের পরিবেশে বিঘ্ন ঘটে বলে দাবি উঠেছে।ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে। শনিবার স্থানীয় সময় জেক ল্যাং নামে ওই ব্যক্তি এবং তাঁর সঙ্গে আসা কয়েকজন বিক্ষোভকারী দীপাবলি অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টা করেন। তাঁদের হাতে থাকা পোস্টারে লেখা ছিল, ‘ডিপোর্ট অল ডট হেডস’, যা হিন্দু ও…
