Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News
Browsing Category

আন্তর্জাতিক

অগ্নিগর্ভ বাংলাদেশে আজ মহানির্ভরযোগ্য নির্বাচন সেনার প্রহরায় গণতন্ত্রের অগ্নিপরীক্ষা

নিজস্ব প্রতিনিধি (ঢাকা:) ২০২৪-এর ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান এবং পরবর্তী ১৮ মাসের দীর্ঘ টালমাটাল পরিস্থিতির পর আজ, ১২ ফেব্রুয়ারি ২০২৬, এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিকে শেখ হাসিনা পরবর্তী জমানার নতুন সূর্যোদয়ের হাতছানি, অন্যদিকে দেশজুড়ে চরম অস্থিরতা, অর্থনৈতিক বিপর্যয় এবং অরাজকতার কালো মেঘ—সব মিলিয়ে এই নির্বাচন কেবল ক্ষমতা বদলের লড়াই নয়, বরং ওপার বাংলার অস্তিত্ব রক্ষার সংগ্রাম হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ৪৩ হাজার…

জাপানে সানায়ে তাকাইচির জয়জয়কার দিল্লির কৌশলগত জয় ও বেজিংয়ের অস্বস্তি

নয়াদিল্লি: জাপানের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় লিখে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরলেন লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির (LDP) নেত্রী সানায়ে তাকাইচি। ৪৬৫ আসনের নিম্নকক্ষে তাঁর দল ও জোট একাই ৩১৬টি আসন পেয়েছে, যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার সমান। এই জয়ের ফলে জাপানের অর্থনীতিকে চাঙ্গা করতে তাকাইচি এখন কোনও বাধা ছাড়াই তাঁর কঠোর ব্যবসায়িক ও প্রতিরক্ষা নীতি প্রয়োগ করতে পারবেন। তাকাইচির এই জয়কে ভারতের জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছে ‘সাউথ ব্লক’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ভারত-জাপান…

ঢাকায় বিতর্ক, হাসিনার সমালোচনায় ঠাসা বইয়ের অনুষ্ঠানে কেন উপস্থিত জয়?

খবর এখন ব্যুরো: কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতি নিয়ে এখন দুই বাংলার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। সৌজন্যের খাতিরে জয় অনুষ্ঠানে উপস্থিত থাকলেও, যে বইটি সেদিন প্রকাশিত হয়, তার প্রতিটি পাতায় রয়েছে আওয়ামি লিগ সরকার ও শেখ হাসিনার তীব্র সমালোচনা। বিস্ময়কর বিষয় হল, অনুষ্ঠানে দীর্ঘ বক্তব্য রাখলেও বিতর্কিত ওই বইটি নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি জয়। বইটির ৬১ নম্বর পৃষ্ঠায় দাবি করা হয়েছে, আওয়ামি লিগ নিজেকে হিন্দুদের রক্ষাকর্তা দাবি করলেও তাদের আমলেই সবচেয়ে বেশি হিন্দু-বিরোধী নীতি কার্যকর হয়েছে। ৪৩…

ইরানে বিক্ষোভ দমাতে মধ্যযুগীয় বর্বরতা, নারীদের ওপর পৈশাচিক অত্যাচারের খতিয়ান

খবর এখন ব্যুরো: হিজাববিরোধী আন্দোলন ও ধর্মীয় কট্টরপন্থার বিরুদ্ধে উত্তাল ইরানকে শান্ত করতে সে দেশের নিরাপত্তা বাহিনী যে পথ বেছে নিয়েছে, তাকে ‘মানব ইতিহাসের কলঙ্ক’ বলে অভিহিত করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। ইরানি বংশোদ্ভূত জার্মান সাংবাদিক মিশেল আবদুল্লাহি এবং বিখ্যাত জার্মান সাময়িকী ‘ডাই ভেল্ট’-এর সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে শিউরে ওঠার মতো সব তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়েছে, কারাবন্দি নারী আন্দোলনকারীদের প্রথমে ধর্ষণের হুমকি দেওয়া হলেও যখন তাঁদের মনোবল ভাঙা যায়নি, তখন শুরু হয় শারীরিক ও যৌন নিপিড়নের…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper