Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

আন্তর্জাতিক

ইরান-যুদ্ধে প্রথম মার্কিন হতাহত, ৩ সেনা নিহত, ট্রাম্পের সতর্কবাণী—আরও প্রাণহানির আশঙ্কা

কুয়েতে ইরানি হামলায় প্রথম মার্কিন সেনার মৃত্যু হল, সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরও জ্বলে উঠেছে। রবিবার (১ মার্চ, ২০২৬) মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে, ইরানের পালটা হামলায় কুয়েতে মোতায়েন একটি মার্কিন লজিস্টিকস ইউনিটের তিন সেনা সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। এটাই ইরানের বিরুদ্ধে চলমান ‘অপারেশন এপিক ফিউরি’-তে মার্কিন বাহিনীর প্রথম প্রাণহানির ঘটনা। মার্কিন…

যুদ্ধের জন্য দিল্লিতে আটকে জিম্বাবোয়ে

বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা টপকে সুপার এইটে পা রেখেছিল জিম্বাবোয়ে। কিন্তু আর এগোতে পারেনি। সুপার এইট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। ফলে সোমবার দেশে ফেরার কথা ছিল জিম্বাবোয়ের ক্রিকেটারদের। কিন্তু দিল্লির হোটেলে আটকে রয়েছেন তাঁরা। ইরানের বিরুদ্ধে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধে জন্য দেশে ফিরতে সমস্যায় পড়েছেন জিম্বাবোয়ের ক্রিকেটাররা। রবিবার দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের শেষ ম্যাচ খেলেছে জিম্বাবোয়ে। তারপর সোমবার দু’টি ব্যাচে দেশে ফেরার কথা ছিল ক্রিকেটারদের। প্রথম ব্যাচের ক্রিকেটারদের বিমান ধরার কথা ছিল ভোর সাড়ে…

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক অস্থিরতার জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় সাময়িক নিষেধাজ্ঞা, আর তার সরাসরি প্রভাব পড়ল কলকাতায়। শনিবার হঠাৎ করেই একাধিক আন্তর্জাতিক রুটে বিমান চলাচল ব্যাহত হওয়ায় কলকাতা বিমানবন্দরে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। কাতার, সৌদি আরব, দুবাই ও আবু ধাবীগামী বেশ কয়েকটি উড়ান বাতিল বা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে দুবাইগামী Emirates-এর উড়ান, দোহাগামী Qatar Airways-এর পরিষেবা, আবু ধাবীগামী Etihad Airways-এর ফ্লাইট এবং মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি রুট সাময়িকভাবে বাতিল…

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই নিহত

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা। ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামিক রিপাবলিকের দ্বিতীয় সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই (৮৬) নিহত হয়েছেন। ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় তাঁর তেহরানের বাসভবনে আঘাত হানা হয়। ইরানের স্টেট টেলিভিশন (আইআরআইবি) এবং সরকারি সংবাদ সংস্থা আজ রবিবার সকালে এই মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। খামেনেইয়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাঁর মেয়ে, জামাই, নাতি এবং পুত্রবধূও এই হামলায় প্রাণ হারিয়েছেন বলে ফার্স নিউজ এজেন্সি সূত্রে জানা গেছে। ইরান সরকার ৪০ দিনের…

প্রধানমন্ত্রী মোদী প্রথম বিশ্বনেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা ও রাজনীতিবিদ হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন (১০ কোটি) ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছেন। ২০১৪ সালে প্ল্যাটফর্মটিতে যোগ দেওয়ার পর গত এক দশকে তাঁর অ্যাকাউন্ট একটি শক্তিশালী ডিজিটাল মাধ্যমে পরিণত হয়েছে, যেখানে তিনি নিয়মিত পোস্ট, ভিডিও, ছবি ও বার্তার মাধ্যমে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন। এই অর্জন মোদীর বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও ডিজিটাল উপস্থিতির স্পষ্ট প্রমাণ। বিশেষ করে যখন দেখা যায় যে দ্বিতীয় স্থানে থাকা…

মুর্শিদাবাদে পাক যোগে গ্রেফতার দুই যুবক

রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর তৎপরতায় মুর্শিদাবাদ জেলায় ফের ধরা পড়লেন দুই যুবক, যাঁদের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অন্যের নামে মোবাইল সিম কার্ড সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা এবং ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) বিদেশে, বিশেষ করে পাকিস্তানে পাঠানোর মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। তদন্তকারীদের কাছ থেকে জানা গিয়েছে, গত সপ্তাহে মুর্শিদাবাদের বাসিন্দা জুহাব শেখ-কে প্রথমে গ্রেফতার করা হয়। তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সন্দেহ জাগে এসটিএফ-এর। গভীর জেরা ও তথ্যপ্রমাণ…

বাংলাদেশে প্রত্যাবর্তনের পথে আওয়ামি লিগ? কার্যালয় খুলতেই তুঙ্গে জল্পনা

২০২৪-এর অগস্টের সেই অগ্নিগর্ভ দিনগুলোর পর কেটে গিয়েছে প্রায় দেড় বছর। গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগ এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞার বেড়াজাল পেরিয়ে বাংলাদেশে কি তবে ফের সক্রিয় হচ্ছে আওয়ামি লিগ? সম্প্রতি বাংলাদেশে জাতীয় নির্বাচন মিটে যাওয়ার পর এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরপরই রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামি লিগের দলীয় কার্যালয়গুলোর তালা খুলতে শুরু করেছে। কোথাও কোথাও বিএনপির স্থানীয় নেতাদের উপস্থিতিতেই কার্যালয় খোলার দৃশ্য জনমনে তীব্র কৌতূহল ও রাজনৈতিক সমঝোতার…

Bhasha Dibos অমর একুশে ফেব্রুয়ারি আত্মপরিচয়, আত্মত্যাগ ও বিশ্বজনীন চেতনার আলোকবর্তিকা

“আমার ভাইয়ের রক্তে রাঙা একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”—আব্দুল গাফফার চৌধুরীর এই অবিনাশী পঙক্তিমালা শুধু একটি গানের চরণ নয়, বরং বাঙালি জাতির আত্মপরিচয়ের মহাকাব্য। প্রতি বছর ফেব্রুয়ারির ২১ তারিখ ফিরে আসে এক বুক হাহাকার আর পর্বতসম গৌরব নিয়ে। ১৯৫২ সালের সেই রক্তাক্ত দিনটি কেবল ভাষার অধিকার রক্ষার লড়াই ছিল না; তা ছিল একটি জাতির আত্মমর্যাদা, সংস্কৃতি ও স্বাধিকার আন্দোলনের প্রথম প্রদীপ্ত স্ফুলিঙ্গ। আজ এই দিন বাংলাদেশের ‘শহিদ দিবস’ হিসেবে পালিত হলেও ইউনেস্কোর স্বীকৃতিতে তা হয়ে উঠেছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা…

বাংলাদেশে দুর্ঘটনা থেকে বাঁচলেন ওজিল

তারেক রহমানের আমন্ত্রণে সম্প্রতি বাংলাদেশ গিয়েছেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবল তারকা মেসুট ওজিল। তাঁর সঙ্গে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগানের পুত্র নেকমেতিন বিলাল। তবে পদ্মাপারের দেশে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন ওজিল। বৃহস্পতিবার কক্সবাজার থেকে ফেরার পথে তাঁর কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তবে ওজিল সুরক্ষিত রয়েছেন। বুধবার সকাল ৯টা নাগাদ ঢাকা বিমানবন্দরে পৌঁছয় তুরস্ক প্রেসিডেন্টের ব্যক্তিগত বিমান। সেখান থেকে ওজিলরা যান ‘টিকা’র দপ্তরে। এই টিকা হল তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। তাদের…

দুই দশকের অপেক্ষার অবসান নয়া জমানার সূচনা বাংলাদেশে প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান, সামনে অর্থনৈতিক স্থিতিশীলতার কঠিন পরীক্ষা

ঢাকা, নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হল মঙ্গলবার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে দুই দশক পর আবার রাষ্ট্রক্ষমতায় ফিরল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে। বিকাল সোয়া ৪টায় রাজধানী ঢাকা-র জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই…

আবুধাবির আকাশে বাংলার সোনালি ঝলকানি, জোড়া স্বর্ণপদক জয় করে ফিরলেন বঙ্গতনয়া বুল্টি রায়

ইউসুফ ইউহানা:(নি:প্র:)আবুধাবির আকাশে বাংলার সোনালি ঝলকানি, জোড়া স্বর্ণপদক জয় করে ফিরলেন বঙ্গতনয়া বুল্টি রা খবর এখন: বিশ্বের দরবারে আবারও মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলা। তারকেশ্বরের মাটির কুঁড়েঘর থেকে উঠে আসা অদম্য স্বপ্নসাধিকা বুল্টি রায় আবুধাবিতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড মাস্টার্স গেমস ২০২৬’-এ জয় করলেন জোড়া স্বর্ণপদক। বঙ্গললনার এই অসামান্য কৃতিত্বে গর্বে উচ্ছ্বসিত হয়েছে পুরো তারকেশ্বর, এমনকি গোটা বাংলা। ৪১টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে ১০০ মিটার ও ৪০০ মিটার হার্ডলসে সোনার পদক এবং ২০০ মিটার হার্ডলসে রৌপ্যপদক জয় করেছেন…

নেপালে ফের রাজতন্ত্রের দাবি, ভোটের আগে বদলের হাওয়া?

মাধুরী ডাঙ্গোল ( কাঠমান্ডু):  জাতীয় নির্বাচনের প্রাক্কালে নেপালের রাজনৈতিক পরিসরে আবারও জোরালো হয়ে উঠেছে রাজতন্ত্র ফেরানোর দাবি। ক্ষমতাচ্যুত প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র দেশে ফিরতেই রাজধানী কাঠমান্ডুতে তৈরি হয় তীব্র রাজনৈতিক উত্তেজনা। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে হাজার হাজার সমর্থকের জমায়েত, মুখে একটাই স্লোগান—“রাজাকে ফেরাও”। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে রাজভক্তদের সমাবেশ লক্ষ্য করা যায়। ভোটের মুখে এই দৃশ্য নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

শপথে মোদিকে ডাকছে বিএনপি, ঢাকায় যাবেন কি?

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্রে জানা গিয়েছে, দলের চেয়ারম্যান ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমান-এর শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। এখন প্রশ্ন, সশরীরে ঢাকায় গিয়ে সেই আমন্ত্রণ রক্ষা করবেন কি মোদি? নির্বাচনে জয়ের পর সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন মোদি। পালটা ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে দিল্লি-ঢাকা সম্পর্ক আরও দৃঢ় করার…

তারেকের সামনে পাঁচ চ্যালেঞ্জ নতুন ঢাকায় নজর দিল্লির, প্রশ্ন আওয়ামি লিগের ভবিষ্যৎ

নিজস্ব প্রতিনিধি :(ঢাকা) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সব কিছু পরিকল্পনা মতো এগোলে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে নির্বাচনী ময়দানে তাঁর উপস্থিতি যে জনতার আবেগ উসকে দিয়েছিল, ফলাফল তা-ই যেন প্রমাণ করল। তবে মসনদে বসার পর পথ মোটেই মসৃণ নয়— ঘরে-বাইরে একাধিক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তাঁকে। হাসিনা-পরবর্তী অস্থির সময়ে দেশের রাজনীতিতে নতুন দিশার প্রত্যাশা ছিল প্রবল। নির্বাচনী প্রচারের শুরুতেই তারেক বলেছিলেন, “দিল্লি…

বাংলাদেশের মসনদে তারেক, মোদী ও ওয়াশিংটনের উষ্ণ অভিনন্দন

ঢাকা ও নয়াদিল্লি: (নিজস্ব প্রতিনিধি) বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিপুল জনমত নিয়ে জয়ের পথে বিএনপি। গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে, একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের নেতৃত্বাধীন দল। এই ‘ঐতিহাসিক বিজয়’-এর ইঙ্গিত পেতেই শুক্রবার সকালে ঢাকা ও নয়া দিল্লিতে শুভেচ্ছাবার্তার জোয়ার শুরু হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকার—উভয় পক্ষই তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। একযোগে কাজ করার বার্তা মোদীর…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper