Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বাংলাদেশে দুর্ঘটনা থেকে বাঁচলেন ওজিল

0 689,392

 

তারেক রহমানের আমন্ত্রণে সম্প্রতি বাংলাদেশ গিয়েছেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবল তারকা মেসুট ওজিল। তাঁর সঙ্গে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগানের পুত্র নেকমেতিন বিলাল। তবে পদ্মাপারের দেশে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন ওজিল।

বৃহস্পতিবার কক্সবাজার থেকে ফেরার পথে তাঁর কনভয়ের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তবে ওজিল সুরক্ষিত রয়েছেন। বুধবার সকাল ৯টা নাগাদ ঢাকা বিমানবন্দরে পৌঁছয় তুরস্ক প্রেসিডেন্টের ব্যক্তিগত বিমান। সেখান থেকে ওজিলরা যান ‘টিকা’র দপ্তরে। এই টিকা হল তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। তাদের অধীনে বেশ কয়েকটি প্রকল্প রয়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে গিয়েছিলেন তাঁরা।

সেখানে তাঁরা ফুটবলারদের সঙ্গে দেখা করেন। ইফতারিতেও অংশ নেন। সেখান থেকে ফেরার পথে উখিয়া উপজেলার কুটুপালোং এলাকার হাইওয়েতে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সন্ধে ৬.৪৫ থেকে ৭টার মধ্যে একটি টোটো আচমকা হাইওয়েতে উঠে যায়। যার সঙ্গে ওজিলের কনভয়ে থাকা পুলিশের গাড়ির সংঘর্ষ হয়। তবে বড়ো কোনও ক্ষতির মুখে পড়েননি ওজিল এবং বিলাল। এরপর স্থানীয় সময় রাত ৮টা ০২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে রওনা দেয় তুরস্কের ১৩ সদস্যের প্রতিনিধি দলকে বহন করা বিশেষ বিমান।

শাহিপোরা হাইওয়ে থানার ওসি শইফুল ইসলাম জানিয়েছেন, ওজিল এবং বিলালের গাড়িটি আগে ছিল। এর পিছনে থাকা গাড়িটিই দুর্ঘটনার মুখে পড়ে। ফলে বড়োসড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে। গুরুতর জখম হয়েছেন টোটো চালক আগর। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper