Khabor Ekhon
বৃষ্টির বাধায় বদলাল অঙ্ক, ১৬৭ রানের টার্গেটে কোহলি-গিলের কাঁধে ভারতের জয়
সঞ্জয় মিত্র : অকল্যান্ড:বৃষ্টির চোখরাঙানিতে বদলে গেল ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচের সমীকরণ। অকল্যান্ডের ইডেন পার্কে বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকল খেলা। শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৫০ ওভারের পরিবর্তে ৪০ ওভার করা হল। সেই সঙ্গে ভারতের সামনে জয়ের লক্ষ্যও কমে দাঁড়াল ১৬৭ রানে।টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। ভারতীয় বোলারদের দাপটে শুরু থেকেই চাপে পড়ে কিউয়ি ব্যাটিং। ৪০.২ ওভারে ১৮৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ফলে শুরুতে…
