Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

এক ক্যাচেই মাত ক্রিকেটবিশ্ব, কোহলির ‘বাজপাখি’ উদযাপন ভাইরাল

0 55,402

সঞ্জয় মিত্র :অকল্যান্ড: ব্যাট হাতে রান, আর মাঠে নামলেই অন্য মেজাজ। বিরাট কোহলি যে শুধু ব্যাটিংয়ের জন্যই ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তা আরও একবার প্রমাণ করলেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে। দুরন্ত ফিল্ডিংয়ে অবিশ্বাস্য ক্যাচ নেওয়ার পর তাঁর অভিনব উদযাপন এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।অকল্যান্ডের ইডেন পার্কে বুধবার ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচে কোহলির ফিল্ডিং দক্ষতার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা। দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। আনশুল কাম্বোজের বলে ব্যাট চালাতে গিয়ে বলের নিয়ন্ত্রণ হারান নিউজিল্যান্ডের ব্যাটার নাথান স্মিথ। ব্যাটের কানায় লেগে বল দ্রুত চলে যায় দ্বিতীয় স্লিপের দিকে। মুহূর্তের মধ্যে ডানদিকে ঝাঁপিয়ে পড়ে মাটি থেকে মাত্র কয়েক ইঞ্চি উপরে বলটি তালুবন্দি করেন কোহলি।ক্যাচটি কতটা কঠিন ছিল, তা রিপ্লে দেখলেই বোঝা যায়। বলটি মাটিতে পড়ার আগেই নিখুঁত দক্ষতায় নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। তৃতীয় আম্পায়ারের পরীক্ষাতেও পরিষ্কার হয়, বলের নীচে কোহলির আঙুল ছিল। ফলে নাথান স্মিথকে মাত্র ১ রানে ফিরতে হয় সাজঘরে।তবে আসল চমক অপেক্ষা করছিল ক্যাচ নেওয়ার পর। উইকেট পাওয়ার আনন্দে ছুটে গিয়ে প্রথমে ধনুক ধরার ভঙ্গি করেন কোহলি। তারপর যেন তির ছুড়ে দিলেন লক্ষ্যভেদ করার উদ্দেশ্যে। এখানেই শেষ নয়, এরপর ডাব্লিউ ডাব্লিউ – ই  তারকা জন সিনার বিখ্যাত ‘ইউ কান্ট সি মি ‘ ভঙ্গিতেও সতীর্থদের সঙ্গে মজা করতে দেখা যায় তাঁকে।কোহলির এই উদযাপন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমীরা যেমন তাঁর অসাধারণ ক্যাচের প্রশংসা করছেন, তেমনই তাঁর প্রাণবন্ত উদযাপনও মন জয় করেছে নেটিজেনদের।কোহলির এই মাঠের মেজাজ নজর এড়ায়নি রবিচন্দ্রন অশ্বিনেরও। ধারাভাষ্যের সময় কোহলির প্রশংসা করে তিনি জানান, মাঠে কোহলি থাকলে এক মুহূর্তের জন্যও একঘেয়েমি আসে না। সতীর্থদের সঙ্গে হাসি-মজা, দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়ে দেওয়া এবং প্রতিটি মুহূর্তে নিজেকে খেলায় ডুবিয়ে রাখার ক্ষমতাই তাঁকে আলাদা করে চেনায়। অশ্বিনের কথায়, কোহলি এখন মাঠের একজন প্রকৃত লাইভ ওয়্যার।এদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় বোলাররাও দারুণ ছন্দে ছিলেন। মাত্র ১৮৫ রানে শেষ হয়ে যায় কিউয়িদের ইনিংস। অর্শদীপ সিং চারটি, গুরনুর ব্রার তিনটি এবং আনশুল কাম্বোজ দুটি উইকেট তুলে নেন।সব মিলিয়ে অকল্যান্ডের মাঠে কোহলি বুঝিয়ে দিলেন, ক্রিকেটে তাঁর উপস্থিতি মানেই শুধু ব্যাটিংয়ের রেকর্ড নয়, দর্শকদের জন্য বিনোদনেরও এক আলাদা রসদ। বয়স বাড়লেও তাঁর শরীরী ভাষা, ফিটনেস, ক্ষিপ্রতা আর খেলার প্রতি আবেগে যে বিন্দুমাত্র ভাটা পড়েনি, এই ক্যাচ যেন তারই আরও একটি প্রমাণ।ক্রিকেট মাঠে কখনও ব্যাটের ঝড়, কখনও ফিল্ডিংয়ের বাজিমাত। কোহলি থাকলে প্রতিটি মুহূর্তেই থাকে নতুন চমক।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper