Khabor Ekhon
পাক প্রতিরক্ষামন্ত্রীর নয়া হুমকি: কলকাতাতেও হামলা চালানো হবে
ভারতের অভ্যন্তরে গভীরে ঢুকে হামলার হুঁশিয়ারির একদিন পরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ ফের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এবার তিনি স্পষ্ট করে বলেছেন, ভারত যদি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের চেষ্টা করে তাহলে পাকিস্তানের প্রতিক্রিয়া শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না—কলকাতাতেও তা পৌঁছতে পারে।
সিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খোয়াজা আসিফ বলেন, “ভারত এবারও কোনো ফলস ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা করছে। হয় নিজেদের লোক ব্যবহার করে, নয়তো আমাদের হেফাজতে থাকা পাকিস্তানিদের ব্যবহার করে মরদেহ ফেলে সন্ত্রাসী বলে চালানোর চেষ্টা…
