Khabor Ekhon
কোহলির একটি ‘লাইক’ নিয়ে তোলপাড় নেটদুনিয়া
রূপসা দাস: মাঠের চার বা ছক্কা নয়, এবার স্রেফ একটি ডিজিটাল ‘লাইক’ দিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি। জার্মান ইনফ্লুয়েন্সার লিজলাজের একটি নজরকাড়া ছবিতে বিরাটের দেওয়া একটি লাইক ঘিরেই এখন নেটদুনিয়ায় চর্চার অন্ত নেই। বিনোদন এবং গ্ল্যামার জগতের এই ছোটখাটো ঘটনাটি এখন টক অফ দ্য টাউন।
ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে, যখন নেটিজেনদের নজরে আসে জার্মান মডেল লিজলাজের একটি বোল্ড ছবিতে কোহলির প্রোফাইল থেকে লাইক দেওয়া হয়েছে। যদিও ছবিটি বেশ পুরোনো, কিন্তু কোহলি কেন হঠাৎ সেই ছবিতে রিয়্যাক্ট করলেন,…
