Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Browsing Category

রাজনীতি

বিমানেও মহুয়াকে ঘিরে ‘চোর’ স্লোগান, চরম বিড়ম্বনায় সাংসদ

বাংলার রাজনৈতিক মানচিত্র বদলে যেতেই রাজ্যের দাপুটে শাসকদলের নেতা-মন্ত্রীদের অস্বস্তি এখন চরমে। সাতসকালে দিল্লির বিমানে উঠে সেই জনরোষের আগুনের আঁচ টের পেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে রাজ্যের কোণায় কোণায় যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, তার রেশ এবার পৌঁছে গেল মাঝ আকাশে। শুক্রবার কলকাতা থেকে দিল্লিগামী একটি বিমানে সহযাত্রীদের নজিরবিহীন বিক্ষোভ ও স্লোগান-বিভ্রাটের মুখে পড়লেন মহুয়া। তাঁকে দেখা মাত্রই বিমানের ভেতর সমস্বরে গর্জে উঠলেন একদল যাত্রী। স্লোগান উঠল—…

কুর্সি-ত্যাগে নারাজ মমতা, বাংলায় রাষ্ট্রপতি শাসন

গণতান্ত্রিক কাঠামোর সমস্ত রীতি ও শিষ্টাচারকে নস্যাৎ করে দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন সাংবিধানিক সংকটের সাক্ষী থাকল গোটা দেশ। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর প্রত্যাশিতভাবেই পদত্যাগ করতে অস্বীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে’—এই জিগির তুলে ভবানীপুরের পরাজিত প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী ইস্তফা দিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন রাজ্যপাল আর এন রবি। ৭ মে মধ্যরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় তৃণমূল সরকারের মেয়াদের শেষ…

শেষ হলো আমার পথচলা…’, গ্লানি নিয়ে রাজনীতি ছাড়লেন রাজ

রাজনীতির ময়দান যে রূপোলি পর্দার মতো সবসময় রঙিন বা সাজানো নয়, বরং তা মাঝেমধ্যে অত্যন্ত রূঢ় ও কণ্টকাকীর্ণ হয়ে উঠতে পারে, তার এক মর্মান্তিক প্রমাণ পেলেন টলিউডের প্রথম সারির পরিচালক রাজ চক্রবর্তী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে শোচনীয় পরাজয়ের পর এবার সক্রিয় রাজনীতি থেকে চিরতরে সন্ন্যাস নেওয়ার ঘোষণা করলেন তিনি। ভোটের ফল প্রকাশের ঠিক ৯৬ ঘণ্টা পর, নিজের ভেতরে জমা হওয়া সমস্ত গ্লানি ও হতাশা উগরে দিয়ে সমাজমাধ্যমে রাজ জানিয়ে দিলেন— রাজনীতির আঙিনায় তাঁর দীর্ঘ পথচলা আজ এখানেই শেষ হলো। জয়ের জোয়ারে যে মানুষটিকে…

তৃণমূল প্রাইভেট লিমিটেড’ ও এক সাম্রাজ্যের পতন: অভিষেক-যুগের অবসান?

শিবনাথ দাস - বাংলার রাজনৈতিক মানচিত্র থেকে তৃণমূল কংগ্রেসের এই অভাবনীয় অন্তর্ধান কি কেবলই সময়ের ফের, নাকি এক সুপরিকল্পিত সাংগঠনিক আত্মহত্যার পরিণাম? ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্যের প্রতিটি চা-চক্রে। দলের আদি কর্মী থেকে শুরু করে নিচুতলার সংগঠক— সকলেরই আঙুল এখন একজনের দিকেই। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ উঠেছে, গত কয়েক বছরে মমতার ‘আবেগ’ নির্ভর রাজনীতিকে সরিয়ে অভিষেকের ‘কর্পোরেট’ ছক এবং ‘দাদা’ থেকে ‘বস’ হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষাই আজ বাংলার শাসকদলের কফিনে শেষ…

রাজকে ‘ধান্দাবাজ’ বলে তোপ প্রবীণ নেতার

গ্ল্যামার আর রাজনীতির ককটেলে কি তবে বারাকপুরের মাটি চিনতে ভুল করেছিলেন টলিউড পরিচালক? একুশের নির্বাচনে যে বারাকপুর রাজ চক্রবর্তীকে দু’হাত ভরে আশীর্বাদ করেছিল, সেই শিল্পাঞ্চলেই এখন তাঁর বিরুদ্ধে ক্ষোভের আগ্নেয়গিরি। বিশেষ করে বিজেপির কৌস্তভ বাগচীর কাছে প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে ধরাশায়ী হওয়ার পর এবার দলের অন্দর থেকেই ‘গো ব্যাক’ স্লোগান উঠতে শুরু করেছে বিদায়ী তারকা বিধায়কের বিরুদ্ধে। তবে সবথেকে বড় ধাক্কাটি এসেছে দলের প্রবীণ নেতা তথা বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাসের কাছ থেকে। রাজকে সোজাসুজি ‘ধান্দাবাজ’ এবং ‘বহিরাগত’…

সবচেয়ে বেশি নাম বাতিল যে ১৩ আসনে, সেখানে জিতেছে তৃণমূল : এসআইআর মিথ ভাঙল ২০২৬-এ

২০২৬-এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের ব্যবধান ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্বাচন কমিশনের ‘এসআইআর’ (SIR) বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন। গত বছর জুন মাস থেকে শুরু হওয়া এই বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে রাজ্য রাজনীতিতে অভিযোগ ও পাল্টা অভিযোগের অন্ত ছিল না। বিরোধীরা একে ‘বোগাস ভোটার’ সাফাইয়ের হাতিয়ার বললেও, শাসকদল বলেছিল এটি ‘গণতান্ত্রিক অধিকার হরণ’। কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, যে আসনগুলিতে সবথেকে বেশি ভোটারের নাম কাটা পড়েছে, সেখানেই কার্যত অপ্রতিরোধ্য থেকেছে তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকা থেকে হাজার…

শুভেন্দুর আপ্ত সহায়কের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে উত্তপ্ত মধ্যমগ্রাম, আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি তৃণমূলের

 মধ্যমগ্রামের দোহারিয়ায় বুধবার রাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। বুধবার রাতেই নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিবৃতি জারি করে ঘাসফুল শিবির স্পষ্ট জানিয়েছে, গণতন্ত্রে হিংসা এবং রাজনৈতিক হত্যার কোনও স্থান নেই। ওই একই বিবৃতিতে তারা অভিযোগ…

তৃণমূলের দলীয় কার্যালয় দখলমুক্ত করে ফিরিয়ে দিল বিজেপি, সম্প্রীতির বার্তা নবদ্বীপে

রমিত সরকার, (নদিয়া):২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নবদ্বীপ বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেন বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী। নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক উত্তেজনার আবহে নবদ্বীপ পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মতিলাল রায় রোডে অবস্থিত একটি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করে সেটিকে গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসতেই বিষয়টি নিয়ে সরব হন নবনির্বাচিত বিজেপি বিধায়ক শ্রুতিশেখর গোস্বামী। তিনি স্পষ্টভাবে জানান, রাজনৈতিক প্রতিহিংসা বা দখলদারির রাজনীতিতে তিনি…

চন্দ্রনাথ খুনে নয়া মোড়

 রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এল। পুলিশের দাবি, খুনিরা অত্যন্ত পেশাদার এবং গোটা অপারেশনটি অত্যন্ত সুপরিকল্পিত ভাবে চালানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক (ডিজি) সিদ্ধিনাথ গুপ্তা স্পষ্ট জানিয়েছেন, খুনে ব্যবহৃত ঘাতক গাড়িটির নম্বর প্লেটটি ছিল সম্পূর্ণ ভুয়ো। শুধু তাই নয়, তদন্তে বাধা দিতে আততায়ীরা গাড়ির চ্যাসিস নম্বর পর্যন্ত মুছে ফেলেছে। তদন্তকারী অফিসারদের দাবি, এই হত্যাকাণ্ডে কেবল একটি চারচাকা গাড়ি নয়, ব্যবহার করা হয়েছিল…

অভিষেকের বন্দনা, মমতার জেদ

পরাজয়ের দগদগে ক্ষত আর দলের অন্দরে তীব্র অসন্তোষের আবহেই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কালীঘাট। বুধবার জয়ী প্রার্থীদের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানাতে হবে। আর সেই নির্দেশ পালন করতে গিয়েই তৈরি হল এক অস্বস্তিকর মুহূর্ত। নেত্রীর নির্দেশে উঠে দাঁড়াতে বাধ্য হলেন এমন সব নেতারা, যাঁদের রাজনৈতিক জীবন অভিষেকের জন্মেরও অনেক আগে শুরু হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের মতো প্রবীণদের এই ‘স্ট্যান্ডিং ওভেশন’ দিতে দেখে দলের অন্দরেই…

পানিহাটিতে বোমাবাজি, রক্তাক্ত পাঁচ বিজেপি কর্মী

 নির্বাচনের উত্তাপ মেটার নাম নেই, বরং ভোট পরবর্তী হিংসার আগুনে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার পানিহাটি। বুধবার রাতে পানিহাটির ২ নম্বর ওয়ার্ডের দত্ত রোড এলাকায় বিজেপি কর্মীদের লক্ষ্য করে দফায় দফায় বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় অন্তত পাঁচজন বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের তড়িঘড়ি কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয়…

শুভেন্দুর আপ্তসহায়ককে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা

 খাস কলকাতায় ঢিলছোড়া দূরত্বে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মধ্যমগ্রাম। বুধবার রাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী তথা আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে নৃশংসভাবে খুন করল একদল সশস্ত্র দুষ্কৃতী। ভরসন্ধ্যায় জনবহুল এলাকায় এই হাড়হিম করা হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। চন্দ্রনাথের সঙ্গে গাড়িতে থাকা তাঁর সহযোগী বুদ্ধদেব বেরাও গুলিতে বিদ্ধ হয়ে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় এবং পুলিশি সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, ঘটনার সূত্রপাত বুধবার রাত নাগাদ। চন্দ্রনাথ…

তদন্তে অমিত শাহের বিশেষ টিম: তাসের ঘরের মতো ভাঙল তৃণমূলের গুন্ডারাজ

 বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের গোয়েন্দা দপ্তর যখন নবান্নের অলিন্দে বসে বিরোধী শিবিরের গতিবিধি মাপতে ব্যস্ত ছিল, ঠিক তখনই তাঁদের চোখের সামনে দিয়ে নিঃশব্দে এক অবিশ্বাস্য অপারেশন চালিয়ে গিয়েছে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রক। দীর্ঘ ছয় মাস ধরে বাংলার ২৯৪টি বিধানসভার ধুলোবালি মাখা পথে ঘুরে বেড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরের এক অত্যন্ত শক্তিশালী ‘স্পেশাল টিম’ ও কেন্দ্রীয় গোয়েন্দারা। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই বিশাল কর্মযজ্ঞ শেষ করে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিলে জমা পড়েছে তৃণমূলী দুষ্কৃতী ও তাঁদের…

বাংলার মসনদে কে? আজই চূড়ান্ত হচ্ছে নাম

একুশের অধরা স্বপ্ন অবশেষে ছাব্বিশে এসে সার্থক হয়েছে। বাংলার রাজনৈতিক মানচিত্রে এক বিশাল রদবদল ঘটিয়ে নবান্নের দখল নিতে চলেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু জয়ের উল্লাস ছাপিয়ে এখন সব মহলে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে— কে হচ্ছেন বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী? এই জল্পনার অবসান ঘটাতেই আজ কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বিজেপি সূত্রে খবর, আজ নবনির্বাচিত বিধায়কদের নিয়ে আয়োজিত হবে পরিষদীয় দলের বৈঠক। হাইপ্রোফাইল এই বৈঠকে রাজনাথ সিংয়ের উপস্থিতিতেই সিলমোহর পড়বে পরবর্তী মুখ্যমন্ত্রীর নামে। নাম চূড়ান্ত হওয়ার পরেই…

হারের পরেও লড়াইয়ের ময়দানে কলতান: লক্ষ্য সেই ‘সুবিচার’

ব্যালট বাক্সের রায় প্রতিকূলে গিয়েছে, ধূলিসাৎ হয়েছে বিধানসভায় প্রত্যাবর্তনের স্বপ্নও। তবুও দমে যেতে নারাজ বাম শিবিরের অন্যতম লড়াকু মুখ কলতান দাশগুপ্ত। পানিহাটির হেভিওয়েট সিপিএম প্রার্থী হিসেবে লড়াইয়ের ময়দানে নামলেও শেষ পর্যন্ত অভয়ার মা রত্না দেবনাথের কাছে পরাজিত হতে হয়েছে তাঁকে। কিন্তু পরাজয়ের গ্লানি সরিয়ে রেখে ফল ঘোষণার পর কলতান স্পষ্ট জানিয়ে দিলেন, ব্যক্তিগত হার-জিতের চেয়ে বড় হয়ে উঠেছে অভয়ার সুবিচারের লড়াই। তাঁর সাফ কথা, “গতকাল যে দাবিতে পথে ছিলাম, আজও সেই দাবিতেই অনড় আছি। লড়াই থামবে না, আমাদের স্লোগান আজও এক— উই ওয়ান্ট…

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper