Khabor Ekhon
ভবানীপুরে শুভেন্দু, নন্দীগ্রাম নিয়ে নিশ্চিন্ত হয়েই কি মমতা-গড়ে হানা?
ছাব্বিশের বিধানসভা যুদ্ধের শেষ অঙ্ক আজ। বাংলার মসনদ কার দখলে যাবে, সেই উত্তর পেতে যখন গোটা রাজ্য ইভিএম-এর দিকে চাতক পাখির মতো তাকিয়ে, তখনই এক চাঞ্চল্যকর চাল চাললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নিজের দুই কেন্দ্রের মধ্যে নন্দীগ্রামকে নিয়ে বিন্দুমাত্র বিচলিত না হয়ে তিনি আজ সকাল থেকেই ডেরা জমালেন খাস কলকাতার ভবানীপুরে। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভবানীপুর কেন্দ্রের ভোটগণনা শুরু হতেই শুভেন্দুর সশরীরে উপস্থিতি রাজ্য রাজনীতিতে এক নতুন জল্পনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের জয়ের চেয়েও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…
