Khabor Ekhon
আপসহীন’ লড়াইয়ের ডাক অভিষেকের
বাংলার মসনদে যখন নতুন সরকার আসীন হচ্ছে, ঠিক তখনই পাল্টা লড়াইয়ের হুঙ্কার ছাড়ল ঘাসফুল শিবির। শনিবার রাজ্যে বিজেপির শপথগ্রহণের দিনই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, স্রেফ সংখ্যাতত্ত্বের নিরিখে নয়, বরং আদর্শগত ও নৈতিক লড়াইয়ে এক ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়বে না তাঁর দল। নির্বাচনের নামে বাংলায় ‘জনমত লুঠ’ হয়েছে বলে সরাসরি অভিযোগ তুলে অভিষেক ঘোষণা করেছেন, দিল্লি এবং বাংলা— উভয় প্রান্তেই তৃণমূল কংগ্রেস একটি শক্তিশালী, সোচ্চার এবং আপসহীন বিরোধী দল হিসেবে নিজের ভূমিকা পালন করবে।…
