Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

আপসহীন’ লড়াইয়ের ডাক অভিষেকের

0 804,387,192

 বাংলার মসনদে যখন নতুন সরকার আসীন হচ্ছে, ঠিক তখনই পাল্টা লড়াইয়ের হুঙ্কার ছাড়ল ঘাসফুল শিবির। শনিবার রাজ্যে বিজেপির শপথগ্রহণের দিনই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিলেন, স্রেফ সংখ্যাতত্ত্বের নিরিখে নয়, বরং আদর্শগত ও নৈতিক লড়াইয়ে এক ইঞ্চি জমিও বিজেপিকে ছাড়বে না তাঁর দল। নির্বাচনের নামে বাংলায় ‘জনমত লুঠ’ হয়েছে বলে সরাসরি অভিযোগ তুলে অভিষেক ঘোষণা করেছেন, দিল্লি এবং বাংলা— উভয় প্রান্তেই তৃণমূল কংগ্রেস একটি শক্তিশালী, সোচ্চার এবং আপসহীন বিরোধী দল হিসেবে নিজের ভূমিকা পালন করবে। রবীন্দ্রজয়ন্তীর এই আবহে যখন একদিকে উৎসবের মেজাজ, অন্যদিকে তখন ঘরছাড়া কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে তৃণমূলের ‘সেকেন্ড-ইন-কমান্ড’ বুঝিয়ে দিলেন যে, আগামী দিনে আন্দোলনের রূপরেখা হবে আরও তীক্ষ্ণ।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক দীর্ঘ ও বিস্ফোরক বিবৃতিতে অভিষেক দাবি করেন, এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই গভীর সংশয় ছিল। তাঁর অভিযোগ, প্রায় ৩০ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা ছিল চূড়ান্ত পক্ষপাতদুষ্ট। অভিষেক লিখেছেন, “গণতন্ত্র তখনই টিকে থাকে যখন নির্বাচনী প্রতিষ্ঠানগুলি নাগরিকদের আস্থা অর্জন করে। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা যা দেখেছি তা সেই আস্থাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। ১০০টিরও বেশি আসনে অনৈতিকভাবে আমাদের হারানো হয়েছে।” ইভিএম রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে কন্ট্রোল ইউনিটের তথ্যে অসামঞ্জস্যের মতো গুরুতর অভিযোগ তুলে তিনি পুনরায় গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ জনসমক্ষে আনার এবং ভিভিপ্যাট স্লািপ স্বচ্ছভাবে গণনার দাবি জানিয়েছেন। তৃণমূল নেতৃত্বের মতে, কমিশন এবং বিজেপির ‘যৌথ আঁতাত’ ছাড়া এই ফল সম্ভব ছিল না।

নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের ওপর যে আক্রমণের ঘটনা ঘটছে, তা নিয়ে এদিন চরম উদ্বেগ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘরছাড়া ও আক্রান্ত কর্মীদের মনোবল বাড়াতে তিনি সরাসরি তাঁদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। তাঁর কথায়, “বহু তৃণমূল কর্মী আজ লক্ষ্যবস্তু হয়েছেন। ভয় ও নিরাপত্তাহীনতার কারণে তাঁদের ঘর ছাড়তে হচ্ছে, যা একটি গণতান্ত্রিক সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” কর্মীদের উদ্দেশে তিনি খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জানিয়েছেন, যে কোনো ধরনের হুমকি বা হিংসার শিকার হলে কর্মীরা যেন সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। আইনি এবং গণতান্ত্রিক— উভয় পথেই আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন বলেও আশ্বস্ত করেছেন।

বাংলার মানুষের অধিকার আর মর্যাদার লড়াইয়ে কোনো আপস করা হবে না— মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রণকৌশলকেই এদিন পুনরায় ব্যক্ত করেছেন অভিষেক। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের শপথের দিনই অভিষেকের এই কড়া অবস্থান আদতে আগামী দিনের এক বড় সংঘাতের পূর্বাভাস। তিনি সাফ জানিয়েছেন, প্রশাসনিক ক্ষমতার পরিবর্তন হলেও বাংলার মানুষের স্বার্থ রক্ষায় তৃণমূলের লড়াই নির্ভয়ে চলবে। দিল্লি ও বাংলার ডবল ইঞ্জিন শাসনের বিরুদ্ধে ‘তৃণমূল স্তর’ থেকে প্রতিরোধ গড়ে তোলার যে ডাক তিনি দিয়েছেন, তা নিচুতলার কর্মীদের মধ্যে নতুন করে অক্সিজেন জোগাবে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে, একদিকে যখন নবান্নে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রস্তুতি চলছে, তখন রাজপথে ‘অদম্য বিরোধী’ হিসেবে মাথা তুলে দাঁড়ানোর শপথ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সত্য প্রতিষ্ঠার এই লড়াইয়ে তিনি প্রত্যেক কর্মীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবেন বলেই এদিন দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper